Tag Archives: আত্মহত্যা

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসত ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৮ অক্টোবর) রাতে আনুমানিক ১০ টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেসমিন আক্তার (২৩) ছোটধুশিয়া গ্রামের মৃত জুজু মিয়ার মেয়ে। এছাড়া সে একই উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই গোলাবাড়িয়া গ্রামের আবু জাহেরের ছেলে মো. আকতার হোসেনের স্ত্রী।

নিহতের বড় ভাই আবুল বাশার জানান৷ গত প্রায় পাঁচ বছর পূর্বে গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা আকতার হোসেন (২৮) সঙ্গে আমার বোন জেসমিন আক্তারের সামাজিক ও আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। আমার বোন জেসমিন আক্তারের একটি কন্যা সন্তান রয়েছে।

তিনি জানান, বিবাহের পর হইতে আমার বোন জেসমিন আক্তার এবং তাহার স্বামী ও পরিবারের লোকজনের মধ্যে সাংসারিক বিষয় নিয়া মাঝেমধ্যে ঝগড়া বিবাদ হইত। যাহার কারণে আমার বোন জেসমিন আক্তার বেশিরভাগ সময় আমার বাড়িতে বসবাস করিত। মাঝেমধ্যে স্বামীর বাড়িতে যেত। জেসমিন আক্তারের স্বামী ঢাকায় দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে।

গত বুধবার (১৮ অক্টোবর) আনুমানিক বেলা ১১ টার সময় আমার বোন জেসমিন আক্তার তাহার স্বামীর বাড়িতে যায় ও সেখানে সে না থেকে একইদিন বিকেলে আমাদের বাড়িতে চলে আসে। ওইদিন রাত আনুমানিক ৯টা প্রতিদিনের ন্যায় জেসমিন আক্তার রাতের খাবার খাওয়ার পর আমাদের অপর একটি বসত ঘরে ঘুমানোর উদ্দেশ্যে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ১০ টার সময় হঠাৎ আমার ভাগ্নী মোসা. জান্নাত আক্তার (আড়াই বছর) কান্নাকাটি শুনে বাড়িতে থাকা অন্যান্য লোকজন ওই ঘরে গিয়ে দেখে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করা। এসময় আমার বোন সোহানা আক্তার ডাক-চিৎকারে করিলে বাড়ির লোকজন এসে জানালার খিল ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখে আমার বোন জেসমিন আক্তার বাঁশের তীরের সাথে তার নিজের ব্যবহৃত ওড়না দিয়া গলায় ফাঁস লাগাইয়া ঝুলন্ত অবস্থায় আছে। আমি চিৎকার চেঁচামেচি শুনে দোকান থেকে বাড়িতে গিয়ে ঘটনাটি জানতে পারি।

পরে ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে মোবাইল ফোনের মাধ্যমে জানাইলে স্থানীয় চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে আমার বোন জেসমিন আক্তারের লাশ বাঁশের তীর থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই মো. আবুল বাশার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক পানে এক তরুণের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক পানে এক তরুণের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা বসে না থেকে কাজ করে খেতে বলায় অভিমানে আত্মহত্যা করেছেন শান্ত মিয়া (১৮) নামের এক তরুণ।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শান্ত মিয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার পশ্চিম পাড়ার শাহ আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শান্তকে বসে না থেকে কাজ করে পরিবারের দায়িত্ব নিতে বলে তার বাবা বকা দেন। এতে শান্ত অভিমান করে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুদিন চিকিৎসার পর আজ শান্ত মারা যান।

ওসি আসলাম হোসাইন জানান, স্বজনরা থানায় এসেছেন। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রেম করায় কলেজছাত্রীকে হেনস্থা, সালিশ চলাকালে আত্মহত্যা

প্রেম করায় কলেজছাত্রীকে হেনস্থা, সালিশ চলাকালে আত্মহত্যা

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার চান্দিনায় প্রেমিকের কাছে প্রতারিত হয়ে গ্রাম্য সালিশে উপস্থিত মাতবরদের অশালীন কথা শুনে সহ্য করতে না পেরে সালিশ চলাকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। প্রেমিকের প্রতারণা ও গ্রাম্য মাতবরদের নোংরা কথায় নিজের প্রাণ দিলেন ১৮ বছর বয়সি কলেজছাত্রী আমেনা আক্তার।

এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে প্রেমিক গাজী বিল্লাল, গ্রাম্য মাতবরসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে শুক্রবার থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেন।

নিহত আমেনা আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার আলিকামোড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি চান্দিনা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা যায়, আমেনা আক্তারের সঙ্গে একই গ্রামের হাসেম প্রধানের ছেলে গাজী বিল্লাল হোসেনের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। সম্প্রতি আমেনা আক্তারের পরিবার তার জন্য বিয়ে ঠিক করায় ওই বিয়েতে অসম্মতি জানিয়ে নিজের প্রেমের কথা পরিবারকে জানায়। আর তাতে বিয়ে ভেঙ্গে যায়। পরবর্তীতে আমেনা আক্তার তার প্রেমিক বিল্লালকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে তার সঙ্গে প্রতারণা শুরু করে প্রেমিক বিল্লাল। বিষয়টি নিয়ে এলাকায় নানা রকম গুঞ্জন সৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবার বিকালে দুই পরিবারের মাঝামাঝি আনোয়ার খন্দকারের বাড়িতে একটি সালিশের আয়োজন করা হয়।

ওই সালিশে ছেলের পরিবারের লোকজন এবং বেশ কয়েকজন মাতবর ছেলের পক্ষ নিয়ে কুৎসা রটিয়ে মেয়েকে আপত্তিকর কথা শোনায়। এসব সহ্য করতে না পেরে সালিশ চলাকালে ওই কলেজছাত্রী বাড়িতে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বড় ভাই ফারুক হোসেন জানান, আমরা গরিব, আর তারা (ছেলের পরিবার) বড় লোক। এই কারণে আমার বোনের প্রেম মেনে না নিয়ে উল্টো আমার বোনকে অকথ্য ভাষায় কথা বলে অপমানিত করেন তারা। আর মাতবররাও পক্ষপাতিত্ব করে যা-তা কথা বলে টাকার বিনিময়ে আমার বোনের প্রেমের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছিলেন। এসব কিছুই সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আমার বোন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

বিষয়টি জানতে অভিযুক্ত প্রেমিক গাজী বিল্লালের বাড়িতে গিয়ে যোগাযোগ করতে চাইলে তারা আত্মগোপনে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান জানান, দুইজনের মধ্যে প্রেম ও বেশ কয়েকজন মাতবরের কুৎসা রটানোর ঘটনা সত্য বলে আমি জেনেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা নিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত তাহসিন কবির সামির (১৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়ির হুমায়ন কবির ভুট্রোর ছেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, একই দিন সকালের দিকে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকে। সে ঘরে প্রায় টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সাথে ঝগড়া-বিবাদে জড়াত। এ নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে বলে এবং প্রবাসে তার বাবার সাথে মুঠোফোনে কথা বলতে বলে। সামির তার বাবার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর তার মা তার শয়নকক্ষে ঘুমাতে চলে যায়। সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ঢাকতে যায়। তিনি গিয়ে দেখেন ছেলে মায়ের হিজাব দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে ওসি সাহেব এখনো আমাকে কোনো সিন্ধান্ত দেননি।

‘তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না’: নারী চিকিৎসকের আত্মহত্যা

‘তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না’: নারী চিকিৎসকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া এলাকায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নাম সুস্মিতা সাহা। ওই নারী মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেন বলে জানা যায়। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ….একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।

পুলিশ জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় ছিলেন সুম্মিতা। বান্ধবীর বাসাতেই গতরাতে তিনি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ অবস্থায় ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানায়।

তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। গত এক মাস ধরে তেজগাঁও নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। সুস্মিতা মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক। তবে তিনি কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। তার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের দেওয়া মানসিক কষ্টের জন্য তিনি ঘুমের ওষুধ খেলে তার আত্মীয়-স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখেছেন, যা ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জব্দ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

গলায় ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী আমবাগান এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো এক ছাত্রীর মরদেহ পাওয়া যায়। নিহতের নাম কাজী সামিতা আশকা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়৷

বন্ধুর সঙ্গে ঝগড়া করে অভিমানে আশকা আত্মহত্যা করেছেন বলে ধারণা সহপাঠীদের।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমবাগান এলাকায় নিজ কক্ষের দরজা ভেঙে আশকার ঝুলন্ত দেহ উদ্ধার করেন সহপাঠীরা। এরপর সাভারের এনাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

সহপাঠীরা জানান, আমবাগান এলাকায় দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) চারজন জুনিয়রের সঙ্গে বাসা ভাড়া করে থাকতেন আশকা। ঘটনার সময় তার রুমমেটরা কেউই বাসায় ছিলেন না৷ আশকার বন্ধু শাহরিয়ার জামান তুর্য খুলনা থেকে মোবাইল ফোনে জানালে ঘটনাস্থলে ছুটে যান রুমমেট ও সহপাঠীরা। এরপর সেখানে পৌঁছে তারা আশকাকে রুমের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

আশকার রুমমেট শর্মী ও মাইশা জানান, তারা শুক্রবার সন্ধ্যায় কেউই বাসায় ছিলেন না। মাইশা সন্ধ্যার কিছু আগে বাসা থেকে বের হওয়ার সময় আশকাকে তার বন্ধু তূর্যের সঙ্গে ভিডিও কলে ঝগড়া করতে দেখেন। পরে রাত সাড়ে আটটায় আশকার বান্ধবী সামিহাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন তূর্য। বাসায় গিয়ে তারা রুমের দরজা বন্ধ দেখতে পান৷ এরপর বাইরে থেকে দরজা ভেঙে তারা তাকে উদ্ধার করে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে সাভারের এনাম হাসপাতালের পাঠানোর কথা বলেন।

আশকার বন্ধু শাহরিয়ার জামান তূর্য খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি জানান, আশকার সঙ্গে আমার তেমন কোনো ঝগড়া হয়নি৷ আমরা ভিডিও কলে কথা বলছিলাম। পরে হঠাৎ করে কল কেটে যায়। পরে আর তাকে না পেয়ে আমি ওর বন্ধুদের বাসায় যেতে বলি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেবী জানায়, আমাকে শিক্ষার্থীরা ফোন করে দ্রুত একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে বলে। কিন্তু তারা আমাকে আত্মহত্যার কথা জানায়নি৷ পরে আমরা হাসপাতালে এসে জানতে পারি যে আশকা আত্মহত্যা করেছে।

এনাম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.অর্ণব জানান, আমাদের এখানে এক ছাত্রীকে রাত সাড়ে নয়টায় নিয়ে আসা হয়। ইসিজি রিপোর্ট দেখে আমরা বুঝতে পারি অন্তত এখানে আনার আধাঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। এটা যেহেতু অস্বাভাবিক মৃত্যু, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আমরা মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দেব।

সাভার থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আল মামুন কবির জানায়, প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে ধারণা করছি। বন্ধুর সঙ্গে ঝগড়ার কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে জানতে পেরেছি। সাক্ষী এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আমরা পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দিতে পারব।

নামাজের জন্য শাসন করায় মুয়াজ্জিন কন্যার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নামাজ না পড়ায় মৌখিকভাবে শাসন করেন মেয়াজ্জিন বাবা। আর এতে অভিমান করে ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যা করেছেন পনেরো বছর বয়সী কিশোরী কন্যা সুমাইয়া। সে পৌর শহরের থানা জামে মসজিদের মোয়াজ্জিন আতিকের কন্যা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে বিষপান করলে রাত দশটার দিকে সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের একটি ক্বওমী মাদরাসায় পড়াশোনা করতো থানা মসজিদের মোয়াজ্জিনের কিশোরী কন্যা সুমাইয়া। সোমবার নামাজ না পড়ার জন্য তার বাবা তাকে মৌখিকভাবে শাসন করেন। এতে সে অভিমান করে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরে রাখা ইঁদুর মারার বিষ পান করে। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। এসময় চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে সে মারা যায়।

আরো জানা যায়, ওই কিশোরীর সহোদর আরেক এক ভাই একইভাবে বিষপানে আত্মহত্যা করেছে। গত কয়েক মাস আগে তার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবারটি।

নালিতাবড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লায় গায়ে হলুদের রাতে প্রেমিকার আত্মহত্যা, খবর পেয়ে প্রেমিকের বিষপান

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গায়ে হলুদের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শারমিন আক্তার (২৩) নামের এক তরুণী। শুক্রবার (৫ মে) ভোর ৪টায় নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান তার সাবেক প্রেমিক রনি। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শারমিন আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়। তারা নগরীর বাগিচাগাঁও এলাকায় ভাড়া থাকেন।

প্রেমিক রনি কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মৃত তাজুরুল ইসলামে ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় শারমিনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। হলুদের অনুষ্ঠানে হঠাৎ প্রেমিক রনি তার দলবল নিয়ে এসে হাজির হন। এসময় তিনি শারমিনকে বিয়ে না করার জন্য আকুতি মিনতি জানিয়ে কান্নাকাটি শুরু করেন। হলুদের অনুষ্ঠানে হঠাৎ প্রেমিকের উপস্থিতি এবং বিয়ে না করার আকুতি শোনার পর বিমর্ষ ছিলেন শাারমিন। পরে ভোর সাড়ে ৪টার দিকে নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত শারমিনের ভাবি হাসনাত জাহান ভূঁইয়া প্রীতি জানান, ২০২০ সালের শেষের দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকার আসাদুজ্জামান অনিল নামের এক যুবকের সঙ্গে শারমিনের বিয়ে ঠিক হয়। তার ভাই যুক্তরাষ্ট্রে থাকায় ২০২৩ সালের ৫ মে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়।

তিনি বলেন, শারমিন হলুদ অনুষ্ঠানের পর পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে প্রেমিক রনির মা বলেন, ‘শারমিন আমাদের পুত্রবধূ। কোর্ট ম্যারিজ করে তারা বিয়ে করেছে। কিন্তু আমাদের পরিবারের অবস্থা ভালো না হওয়ায় বউমার পরিবার আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হয়নি। তারা ডিভোর্স ছাড়াই বউমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুত্রবধূ দুইমাসের অন্তঃসত্ত্বা। আমার ছেলেও সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আমরা এর ন্যায্য বিচার চাই।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ও নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানে প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঘটনাটি ঘটে। সে ৩ মাস বয়সী একটি কন্যা সন্তানের জননী।

বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা (৩৭)। এই বাড়িতে ভাড়া থাকাকালে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স তিন মাস।

জানা যায়, স্ত্রীকে না জানিয়ে স্বামী সোহেল আবার বিয়ে করে ফেলে। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।তাদের আশে-পাশে ভাড়া থাকতেন ননদ আসমা আক্তার ও তার স্বামী শাহাজাহান। তারাও প্রায় সময় সোমা আক্তারের উপর নির্যাতন চালাতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে টিনসেট ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী সোহেল ও ননদ আসমা আক্তার, স্বামী শাহাজাহান পলাতক রয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। স্বামী সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে। নিহত সোমা আক্তারের বাড়ি সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত:আশ্রাফ আলীর মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরীর আত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে খাদিজা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী আত্মহ’ত্যা করেছেন।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটে।

নি’হত খাদিজা আক্তার উপজেলার ধরখার গ্রামের শামীম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাদিজা তার বাবাকে একটি মোবাইল কিনে দিতে বলে। কিন্তু হাতে টাকা না থাকায় এক মাস পরে কিনে দেওয়ার কথা জানান বাবা। পরে সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহ আলম বলেন, পুলিশ লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃ’ত্যু মামলা হয়েছে।