Tag Archives: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বুড়িচংয়ে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ রকিবুল হাসান রনি:

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণ রায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে ইউএনও মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

দেবিদ্বারে নারী উন্নয়ন মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জামাল উদিন দুলাল , দেবিদ্বারঃ
“প্রজন্ম হউক সমতার-সকল নারীর অধিকার” এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয় অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার শাখার যৌথ আয়োজনে এ নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন সহ আরো অনেকে।

উক্ত আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহন কারী ৮টি ষ্টলের  মধ্যে তিনটি স্টলে নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।