Tag Archives: কুবিতে অর্থনীতি বিভাগের ৭ সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী

কুবিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ ও প্রবীন বিদায়

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি সপ্তাহ-কে ঘিরে ১৬ তম ব্যাচের নবীনবরণ ও ১১ তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় ৫০১ নাম্বার হল কক্ষে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রুবাইয়েত ইসলাম মিম ও রিয়াজুল আমিন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক, মোছা. আশিখা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল ইসলাম আউয়াল চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. জাকির ছায়াদউল্লাহ খান, অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. রাফিয়া ইসলাম লিনা, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, রাশেদ আহমেদ, আয়েশা আক্তার। অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রমুখ।

কুবিতে অর্থনীতি বিভাগের ৭ সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের আয়োজনে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (এসএসআরসি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সামাজিক গবেষণা পদ্ধতির উপর সাত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় অনলাইন প্লাটফর্ম জুমে এই সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় সাত সপ্তাহে সর্বমোট ২৮ টি সেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী পর্বে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ ‘সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ’র (এসএসআরসি) ডেপুটি সচিব কামরুজ্জামান।

এছাড়া কর্মশালার কোর্স পরিচালক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামীমুল ইসলাম এবং সমন্বয়ক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক নবীন কর কুন্ডু।

সাত সপ্তাহব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষকরা সামাজিক গবেষণায় শিক্ষার্থীদের করণীয় এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।