Tag Archives: কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধণা

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান প্রদান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা , আবদুল মমিন খাঁন, যুগ্ম সম্পাদক এ.এইচ.এম তারিকুল ইসলাম লিটন, ওয়াদুদ আরিফ, গোলজার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, জসীমউদ্দীন, আনোয়ার হসেন, আবুল কাশেম মিঠুন, আরিফ হোসেন প্রমূখ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা লাকসাম রোডের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন।

শুক্রবার বিকেল চারটায় বাদ আসর এতিমখানায় দ্বিতীয় তলায় শতাধিক মাদ্রাসা ছাত্রদের হাতে শীত বস্ত্র তুলে দেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি  জামাল খন্দকার,  আজীবন সদস্য  শাহআলম ভূইয়া (আলম), সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,   যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন,আনোয়ার হোসেন,গোলজার হোসেন, নির্বাহী সদস্যঃশাফাতুল ইসলাম (শরিফ), হাসানুল কবির সোহেল,মনির হোসেন, জাবেদ হোসেন,জসিম উদ্দিন শিমুল,মাহফুজ রহমান, আরিফ হোসেন।

শীতবস্ত্র বিতরণ শেষে প্রবাসীদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয় । মোনাজাতে অংশগ্রহণ করেন এতিমখানার কোমলমতি শিক্ষার্থীসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু!

 

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন – দরিদ্রদের পাশে দাঁড়ালেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন । কুমিল্লা জেলা জুড়ে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিনের কার্যক্রমে সোমবার সকালে আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নে ৬শ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, সিটি ফাউন্ডেশন এর সভাপতি-জামাল খন্দকার, সাধারণ সম্পাদক -আলমগীর হোসেন , যুগ্ম সম্পাদক এ.এইচ. এম তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃআনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক -মোঃ হাসান আবুল। প্রচার সম্পাদকঃ মোঃআনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম,এহতেশামুল হক জাবেদ, মনির হোসেন,জাহিদ হাসান মাহবুব, আবুল কাশেম মিঠু,আরিফ হোসেন।

আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহিদুর রহমান জুয়েল, পেয়ার আহম্মেদ, হাসান রাফি রাজু, মো: শাহ আলম ভূঁইয়া, মো: সালাউদ্দিন, প্রদীপ সাহাসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে ১৮ মার্চ বুধবার সকাল থেকে দিনব্যাপী কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামাল খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক এ এইচ এম তারিকুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য হাসানুল কবির সোহেল, মনির হোসেন, গিয়াস উদ্দিন, সফিউল আজম রিপন, সফিকুল ইসলাম, মাহাবুব হোসেন, আরিফুল ইসলাম ও সুমি আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধণা

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর নবাব ফয়জুন্নেছা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকারের সভাপতিত্বে এই সম্মাননা দেয়া হয়।

গুণীজনরা হলেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মো: মুজিবুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে এম জামাল খাঁন অদুদ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, বাসসের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক রুপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক কুমার বড়ুয়া, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, মানবাধিকার নেতা এ এইচ এম তারিকুল ইসলাম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, এড মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ,যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন, সমাজসেবা কল্যান সম্পাদক মো: মঞ্জুর রহমান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য হাসানুল কবির সোহেল, গিয়াস উদ্দিন, মনির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কালাম, এহতেশামুল হক জাবেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালণা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। তার জন্য দোয়া কামনা করা হয়।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় শিক্ষা সামগ্রী, শীত বস্ত্র, অন্ধ প্রতিবন্ধীদের অনুদান, বিনামূল্যে অটো রিক্সা প্রদান, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রীসহ নানা সামাজিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। সঠিক লক্ষ্য নিয়ে কাজ করলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থে সমাজে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদের সকালর উচিত হবে সভাপতি সেক্রেটারী ইত্যাদি পদ পদবীর লোভ বিসর্জন দিয়ে সত্যিকার উন্নয়নমূলক কাজেন সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলে সম্ভব হবে সমাজের উন্নয়ন করা। তাহলে সাধারণ মানুষ সম্মানের সাথে ব্যক্তি ও সংগঠনকে স্মরণ করবে অনন্তকাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সাজিদ আহম্মেদ।