Tag Archives: কুমিল্লায় অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান; ২১৫ লিটার জ্বালানি জব্দ

কুমিল্লায় অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান; ২১৫ লিটার জ্বালানি জব্দ

কুমিল্লায় অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান; ২১৫ লিটার জ্বালানি জব্দ

কুমিল্লায় অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান; ২১৫ লিটার জ্বালানি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগে অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১৫ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে। এ সময় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার মধ্যরাতে জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অবৈধ ক্রয়-বিক্রির সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ‘মেসার্স শফিক এন্টারপ্রাইজকে’ ৫০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করা হয়। এ সময় গুদামে লুকিয়ে রাখা ২১৫ লিটার অবৈধ অকটেনও উদ্ধার করা হয়েছে।

এছাড়া অবৈধ জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মাশিয়াত আকতার বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতেনাতে এই অবৈধ মজুদ জব্দ করা হয়। তদন্তে দেখা যায়, সদর দক্ষিণ উপজেলার একটি ফিলিং স্টেশনের এক ট্রাকচালকসহ কয়েকজনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে অকটেন বিক্রি করে আসছিল।

জব্দ করা অকটেন নিলামে তুলে সরকারি দামে ফিলিং স্টেশনে বিক্রি এবং সরকারি দামে আবার ভোক্তা পর্যায়ে বিক্রি করে দেওয়া হয়। আর জব্দ করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।