Tag Archives: কুমিল্লায় ওয়ালটনের ফ্রিজ কিনে আরেকটি ফ্রি ফ্রিজ পেলেন ক্রেতা রাশিদুল

কুমিল্লায় ওয়ালটনের ফ্রিজ ফ্রি অফার ও স্বাস্থ্য জনসচেতনতায় মাস্ক বিতরণ ও র‌্যালি

 

স্টাফ রিপোটার ঃ
“লক্ষ্য অর্জনের ২০২১” ডিজিটাল ক্যাম্পেইন সিজন -৯ এর ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ও অসংখ্য পুরস্কারসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ ও স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক জরুরী এই প্রতিপাদ্য আলোকে কুমিল্লায় জনসচেতনতা মুলক র‌্যালীর আয়োজন করা হয়।

শনিবার (২ জানুয়ারী) ওয়ালটন প্লাজা রাজগঞ্জ, চকবাজার,পদুয়ার বাজার ও বুড়িচং শাখার পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে নগরীর কান্দিরপাড় টাউন হল থেকে মাস্ক বিতরণ কর্মসূচি ও একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়।

মাস্ক বিতরণ কর্মসূচি ও র‌্যালীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ।

এ সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা আর্দশ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) আরিফুর রহমান, ওয়ালটন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, কুমিল্লা জোন ক্রেডিট মনিটর তারিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা চকবাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল হক, বুড়িচং প্লাজার ম্যানেজার আব্দুল আলীম, পদুয়ার বাজার শাখা ম্যানেজার শাহিনুর আলম, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের প্রভাষক এম এইচ মনির, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অন নিউজের র্বাতা সম্পাদক জহিরুল হক বাবুসহ ওয়ালটন প্লাজার ডিলার, শুভাকাংখী উপস্থিত ছিলেন ।

কুমিল্লায় ওয়ালটনের ফ্রিজ কিনে আরেকটি ফ্রি ফ্রিজ পেলেন ক্রেতা রাশিদুল

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ওয়ালটনের ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়েছেন মো. রাশিদুল ইসলাম।

কুমিল্লায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে পণ্য প্রদর্শন ও দুই দিনব্যাপী কিস্তি মেলায় বিজয়ীর হাতে ফ্রিজ হস্তান্তর করা হয়েছে। শনিবার তার হাতে বিশেষভাবে ডিজাইনকৃত গোল্ড এডিশনের ফ্রিজ তুলে দেয়া হয়।

নগরীর রাজগঞ্জ ওয়ালটন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কোতয়ালী থানার ওসি তদন্ত মোহাম্মদ সালাহ উদ্দিন।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর’র আওতায় রাশিদুল ইসলাম ফ্রিজ কিনে ফ্রিজ পেয়েছেন।

এ সময় কুমিল্লা কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সালাহ উদ্দিন, কুমিল্লা ইপিজেড এর কাদেনা গ্রুপের ডিজিএম মো. এনামুল হক ওয়ালটন কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল হক, চকবাজার প্লাজার ম্যানেজার নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ নিয়ে অনুষ্ঠিত হয় ওয়ালটন গ্রাহকদের জন্যে এ বিশেষ কিস্তি মেলা।