Tag Archives: চান্দিনা সাব-রেজিস্ট্রি অফিসে সীমাহীন দুর্নীতি; ভুয়া কাগজপত্রে হচ্ছে দলিল; নানা অযুহাতে গুণতে হচ্ছে দ্বিগুণ ফি

চান্দিনা সাব-রেজিস্ট্রি অফিসে সীমাহীন দুর্নীতি; ভুয়া কাগজপত্রে হচ্ছে দলিল; নানা অযুহাতে গুণতে হচ্ছে দ্বিগুণ ফি

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় জমি রেজিস্ট্রিতে সরকারি নির্ধারিত ফির দ্বিগুন টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। জমি দলিল করতে আসা অধিকাংশরাই জানেন না পৌরসভা, ইউনিয়ন ভিত্তিক জমির কোন শ্রেণীতে কত টাকা দলিল খরচ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইচ্ছেমত ফি নির্ধারণ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লিখকরা।

আবার অধিকাংশ দলিলে কাগজপত্রের অসংগতি দেখিয়ে ‘স্যারের সাথে কন্ট্রাক করে দলিল করতে হবে’ এমন অযুহাতে হাতিয়ে নিচ্ছে দ্বিগুন টাকা। টাকা-পয়সার বনিবনা ঠিক হলে ভুয়া কাগজপত্রেও জমি রেজিস্ট্রি করা হচ্ছে ওই সাব-রেজিস্ট্রি অফিসে! এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে জমির প্রকৃত মালিকরা ভূমি দস্যুদের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে।

চান্দিনা উপজেলার হারং গ্রামের বাসিন্দা লুৎফা আক্তার তার পৈত্রিক ওয়ারিশকৃত ২৪ শতাংশ সম্পত্তির অংশ বিক্রি করবেন। ইসলামী ফারায়াজ মোতাবেক দুই ভাই ও এক বোন হিসেবে তিনি ৪.৮ শতাংশ জমির মালিক হন। কিন্তু তিনি বিক্রি করতে চান ৮ শতাংশ সম্পত্তি। চান্দিনা সাব রেজিস্ট্রি অফিসের হারুন নামের এক দলিল লিখকের কাছে যান তিনি। নারীর এক ভাইকে বাদ দিয়ে ভুয়া ওয়ারিশ সনদ এবং একটি নামজারি খারিজ খতিয়ান ও ভুয়া দাখিলা তৈরি করে চলতি বছরের আগস্ট মাসের ১২ তারিখে ৮ শতাংশ সম্পত্তির দলিল সম্পন্ন করেন ওই নারী।

খোঁজ নিয়ে জানা যায়- ওই ৮ শতাংশ জমির সরকারি নির্ধারিত ফি ৭২ হাজার টাকা হলেও তার পরিবর্তে নেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। জমির ক্রেতা পারভীন আক্তার ওই দলিল মূলে নিজ নামে নামজারি করার আবেদন করার পর ভুয়া কাগজপত্র ধরা পড়ে পৌরসভার উপ-সহকারী ভূমি কর্মকর্তার হাতে। বিষয়টি ধামাচাপা দিতে চান্দিনা উপজেলা সাব-রেজিস্ট্রার উপজেলা ভূমি অফিসের সাথে যোগাযোগ করে জমি বিক্রেতা লুৎফার নামে নতুন একটি দাখিলা তৈরি করে এক মাস পর ওই কপি দলিলের সাথে যুক্ত করেন।

লুৎফা আক্তারের মতো প্রতিদিন এমন বহু ভুয়া দলিল করা হচ্ছে চান্দিনা সাব রেজিস্ট্রি অফিসে। এসব কাজ করানোর জন্য দলিল লিখকের আড়ালে কয়েকজন দালাল রয়েছে। তারা টাকার বিনিময়ে সাব রেজিস্ট্রার ও অফিস সহকারীর সাথে চুক্তি করে এসব দলিল করছেন।

জমির ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ- চান্দিনা পৌর এলাকায় সাধারণত জমির মোট মূল্যের সাড়ে ৭ শতাংশ সরকারি ফি। দলিল লিখকরা সরকারের নির্ধারিত ‘ফি সাড়ে ৭ শতাংশ এর স্থলে সাড়ে ১০ শতাংশ থেকে ১১ শতাংশ ফি নিচ্ছে। আবার কাগজপত্রের নানা অসংগতি দেখিয়ে ‘স্যার ও অফিস ম্যানেজ’ এর নাম ভাঙ্গিয়ে কখনও ১২ থেকে ১৫ শতাংশ টাকাও হাতিয়ে দিচ্ছে দলিল লিখকরা। ওই টাকার বিশাল একটি অংশ যায় সাব রেজিস্ট্রারের পকেটে।

উপজেলার মাইজখার গ্রামের বাসিন্দা সাঈদ জানান- আমার এক আত্মীয় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে একটি দলিল করেছেন। ইউনিয়ন পর্যায়ে নাল সম্পত্তি সাড়ে ৫ শতাংশ সরকারি ফি হলেও তিনি ৯ শতাংশ টাকা ফি দিয়ে দলিল করতে হয়েছে। কত টাকার ব্যাংক রসিদ কাটা হয়েছে সেই রসিদও জমি ক্রেতার হাতে দেয়নি দলিল লিখক।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক দলিল লিখক জানান- সরকারি নির্ধারিত সাড়ে ৭ শতাংশ ফি হলেও দেড় শতাংশ ফি সাব রেজিষ্টার ও অফিস খরচ দিত