Tag Archives: চান্দিনায় কাভার্ড ভ্যান চাপায় ২ শ্রমিক নিহত

চান্দিনায় কাভার্ড ভ্যান কেড়ে নিল তিন পথচারির প্রাণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নান এর ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমান এর ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)।

আটক কাভার্ড ভ্যানচালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাদের। পরে আমরা কাভার্ড ভ্যানসহ চালককে আটক করি।

এ ঘটনায় বেপরোয়াগতিতে গাড়ি চালানোর অপরাধ ও পথচারী হত্যার ধারায় হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করে।

চান্দিনায় কাভার্ড ভ্যান চাপায় ২ শ্রমিক নিহত, আহত ২

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের চাপায় আশা জুট মিলের ২ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাড়িখলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে হাড়িখলা আশা জুট মিল সংলগ্ন দোকানে ৪ শ্রমিক নাস্তা খেতে আসেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় ২ শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কারো পরিচয় পাওয়া যায়নি। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।