Tag Archives: চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় নানার বাড়িতে পানিতে ডুবে মো. রাফি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কেরণখাল ইউনিয়নের নুরিতলা সওদাগর বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত মো. রাফি নুরিতলা গ্রামের শাহিদা আক্তারের ছেলে।

মায়ের সাথে সে নানার বাড়িতেই বেড়ে উঠছিলো। একই জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাবুল মিয়ার সাথে শাহিদা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন শাহিদা। নিহতের মামা আবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যান রাফি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। পুকুর থকে তাকে মৃত অবস্থায় উঠানো হয়।

চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে আরাফাত(১) নামের এক শিশুর মৃত্যু।

সে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শনিবার (১লা জুন) দুপুর দেড়টায় উপজেলার গাবগাছিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মগ নিয়ে খেলা করার সময় ঘরের পাশে পুকুরের পানিতে পরে যায় আরাফাত। আরাফাতের বাবা-মা চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।