Tag Archives: বরুড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরুড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় এক অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। প্রাথমিক ভাবে বিদ্ধের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুলাই) বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের বরুড়া টু লালমাই সড়কে বইছাপুকুরিয়া নামক স্থানে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে বরুড়া থানা পুলিশের এস আই মিজানুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে বৃদ্ধের মরহেদ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে স্থানীয়রা জানান, লোকটিকে রবিবার রাতে দুর্ঘটনার স্থানে ভারসাম্যহীন মানুষের মতো ঘুরা-ঘুরি করতে দেখা যায়। এর আগে কখনো তাকে দেখায়নি বলে স্থানীয়রা মন্তব্য করেন।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তবে তদন্তের প্রয়োজনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।