মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ সোনা, যা সীমান্তের ৩০ জেলা দিয়ে পাচার হয় ভারতে। চোরাচালানের নিরাপদ রুট হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে দেশি-বিদেশি চেরাকারবারি চক্র। ফলে ২২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আর ১০ হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এ পরিস্থিতিতে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সোনা চোরাচালান বন্ধের তাগিদ দিয়েছেন অংশীজনরা।
তারা বলেছেন, অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান। এখন অর্থনীতি সুরক্ষায় চোরাচালান বন্ধের বিকল্প নেই। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার প্রয়োজন। বিএফআইইউকে সক্রিয়করণ ও গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি লাগবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা ইকোনোমিক রিচার্স গ্রুপ বা ইআরজির নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সাজ্জাদ জহির গতকাল বলেন, সোনা চোরাচালানের ফলে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই চোরাচালানাটা কেন হচ্ছে, সেটা বিএফআইইউকে বলতে হবে। লোকে বলে, বাইরে থেকে আসা সোনা যায় ওপারে। এখন সোনা চোরাচালানে কারা লাভবান হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কেননা, চোরাচালান বাণিজ্যের বিনিময় ব্যাপার।
রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির গতকাল এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় অনেক উদ্যোগ নিয়েছে। বিমান বন্দরগুলোতে যাত্রীসেবা কার্যক্রম উন্নত হয়েছে। আবার প্রতিদিনই বিমান বন্দরগুলোতে চোরাচালানের মাধ্যমে আসা সোনা ধরা পড়ছে। বর্তমান সরকারের আমলে সোনা চোরাচালান হওয়া দুঃখজনক। অন্যদিকে দেশে সৎভাবে জুয়েলারি ব্যবসা পরিচালানার জন্যও বর্তমান সরকারকে সোনা চোরাচালান বন্ধের কর্মসূচি নিতে হবে। যারা চোরাচালান করছে, তাদের শাস্তি দিতে হবে। বাজুসকে যুক্ত করে জুয়েলারি শিল্প এগিয়ে নিতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেন, দেশের অধিকাংশ জুয়েলারি ব্যবসায়ী সৎ ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। কিন্তু প্রচলিত আইনি কাঠামো জুয়েলারি শিল্পবিরোধী। যারা সৎভাবে ব্যবসা করতে চান, তারা কঠিন বাস্তবতার শিকার হচ্ছেন। একটি নীতিমালা হলেও, তার সঠিক বাস্তবায়ন আজও হয়নি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ- জুয়েলারি শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নিন। বাজুসের এই নেতা সোনা চোরাচালান বন্ধের দাবি জানিয়ে আরও বলেন, বিদেশে অর্থ পাচার বা হুন্ডি বন্ধ করতে হলে সোনা চোরাচালান বন্ধ করতে হবে। এজন্য সোনা চোরাচালানের সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে সরকারকে। ব্যাগেজ রুলের অপব্যবহার বন্ধ করতে হবে। দেশে বড় বড় আকারের বিদেশি সোনা এবং হীরার অলংকার কোথা থেকে কীভাবে আসে, এই সোনার বৈধ উৎস কী, কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, আগস্ট মাসে প্রবাসীরা ২২২ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। এর আগে গত বছর আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। সূত্র বলছে, মধ্যপ্রাচ্য প্রবাসীদের রক্তে-ঘামে অর্জিত রেমিট্যান্স মার্কিন ডলারের বদলে পাচার হয়ে প্রতিদিন বাংলাদেশ ঢুকেছে অবৈধ সোনা হিসেবে। এই সোনার বড় চালান পুনরায় পাচার হয়েছে দেশের স্থল ও নৌপথে অন্য দেশে। অবৈধভাবে চোরাচালানের ফলে বছরে ৯১ হাজার কোটি টাকা হ