Tag Archives: মুরাদনগরে পুলিশের অভিযানে দুইটি ড্রেজার মেশিন জব্দ

মুরাদনগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি রুবেল গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রুবেল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুবেল উত্তরপাড়ার শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবেলকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকের সহজলভ্যতায় যুবসমাজের একটি অংশ ক্ষতির মুখে পড়ছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে পুলিশের অভিযানে ৫টি ড্রেজার মেশিন জব্দ

মাহবুব আলম আরিফ,মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে মুরাদনগর থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় জব্দকৃত মেশিন গুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহাপুর ইউনিয়ন ও ছালিয়াকান্দি ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেওয়াট গ্রাম ও ভোরারচর গ্রামের বিলে শুশুন্ডা গ্রামের মৃত জাফর আলীর ছেলে মুক্তল হোসেন, বোরারচর গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে মোঃ নূর মোহাম্মদ ও সাবেক ইউপি সদস্য মজিবসহ এরা ৩ জন প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ৪-৫ বছর ধরে মাটি উত্তোলন করে আসছে।

অভিযান পরিচালনা করা কালীন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর, যার জন্য মুরাদনগর থানার আওতাধীন বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় মুরাদনগর থানা এলাকার কেওয়াটগ্রাম ও বোরারচর গ্রামের বিলে অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগরে পুলিশের অভিযানে দুইটি ড্রেজার মেশিন জব্দ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় বিল থেকে মেশিন দুটি জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় অজ্ঞাতনামায় বাঙ্গরা বাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিমানারপাড় গ্রামের বিল্লাল হোসেন ওই বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ২-৩ বছর ধরে মাটি উত্তোলন করে আসছিল সে। স্থানীয় কৃষকদের অভিযোগ নাম মাত্র টাকা দিয়ে এরই মধ্যে আশ-পাশের প্রায় ৬ কানি (১৮০ শতাংশ) ফসলি জমির মাটি উত্তোলন করেছে বিল্লাল হোসেন নামের ওই ব্যাক্তি।

স্থানীয় এক কৃষক জানায়, এইসব ড্রেজারের জন্য আমরা আগের মতো এখন আর জমিতে ধান করতে পারিনা, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এই ভুমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমিতে ড্রেজার বসায় পরে আশ-পাশের জমি গুলো ভেঙ্গে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানান ভয়ভিতি দেখায় তাদেরকে নিয়ে খুব বিপদে আছি। এসব অবৈধ ড্রেজার মালিকদের কঠিন সাজা দেয়া উচিৎ।

অভিযান পরিচালনা করাকালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর, যার জন্য বাঙ্গরা বাজার থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় গত দুই দিনে বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে ৩টি মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদেও ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন। এ সময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।