Tag Archives: মুরাদনগরে প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব ও বিশেষ অবদানে শ্রেষ্ঠ যারা

মুরাদনগরে প্রাথমিক

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শত ৬৩টি বিদ্যালয়ের প্রায় ৬২ হাজার ৬ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরণের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

রবিবার সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬২ হাজার ৬ শত শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ১২ হাজার ২ শত টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মদন গোপাল চক্রবর্তী, শাহাদাত হোসেন চক্রবর্তী, হায়াতুন্নবী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক জাকির হোসেন মীর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নল হোসেন, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, উৎরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ সরকার, মদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিনসহ স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাল্টিমিডিয়া ও আইসিটি মাধ্যমে ক্লাস নেওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে সকল শিক্ষকদের আইসিটি ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লা হারুন এফসিএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মুরাদনগর প্রসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ফয়জুল্লা মনির প্রমূখ।

মুরাদনগরে প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব ও বিশেষ অবদানে শ্রেষ্ঠ যারা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৯টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদানে রাখার জন্য শ্রেষ্ঠদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা পর্যাযে বাছাই কমিটির সভায় নির্বাাচিতদের তালিকা উপজেলা শিক্ষা অফিস প্রকাশ করে। বুধবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পর্যায়ে বাছাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় নির্বাচিতরা হলেন, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরী, শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাছুমা আক্তার, শ্রেষ্ঠ স্কুল হিসেবে বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস.এম.সি হিসেবে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্থ সারথি দত্ত, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী হিসেবে মুকলেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিক, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে দিলালপুর স্কুলের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা, উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে জান্নাতুল খুল্দ, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী আবু ফাহাদ মোহাম্মদ রাইস-উল-হক ও ঝরে পড়া হার উল্লেখ্যযোগ্য ভাবে কমাতে সক্ষম হওয়া স্কুল হিসেবে মকলেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন, নির্বাাহী অফিসার মিতু মরিয়ম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, উপজেলা ইউআরসি কর্মকর্তা দেলোয়ার হোসেন মৃধা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, নাজমুল হক শিকদার, তুহিন কান্দি দাস, ছায়মা সাভরিন, উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমূখ।

গাজীউল হক চৌধুরী, মাছুমা আক্তার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকাসহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন কারিদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা। এছাড়া প্রাথমিক শিক্ষক পরিবার, বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীরা তাদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ লোক হিসেবে পরিচিতি রয়েছে। প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের উপস্থিতি প্রসংশনীয়।