Tag Archives: যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় আসাদের পতনের পর

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল আইএস গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার জানিয়েছে, তারা সিরিয়ায় ৭৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় আইএস নেতা, তাদের ক্যাম্প এবং অভিযান কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে। সেন্টকমের দাবি, আসাদের পতনের পর আইএস যাতে সুবিধা নিতে না পারে, সেজন্যই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, “আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে পুনর্গঠনের সুযোগ দিতে পারি না। সিরিয়ায় সক্রিয় সব গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হচ্ছে, আইএসকে সহায়তা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।”

সেন্টকম দাবি করেছে, এই হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। তবে সিরিয়ার কোন কোন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

সেন্টকম আরও জানিয়েছে, আইএসের সক্ষমতা কমানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে।

এদিকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বছরের পর বছর আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় এখন তারা অনেক দুর্বল।”

যুক্তরাষ্ট্রের মেজর লিগে

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে প্রথম পূর্ণ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্লাবের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে তিনি অর্জন করেছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার।

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবারের মৌসুমে মায়ামির হয়ে প্রথমবারের মতো পূর্ণ সময় খেলার সুযোগ পান তিনি। যদিও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নেওয়া এবং চোটের কারণে ৬২ দিন দলের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবুও, মাঠে ফিরেই নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ১৯ ম্যাচে ২০টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন তারকা।

এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারটির নাম রাখা হয়েছে ল্যান্ডন ডোনোভ্যানের নামে, যিনি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবল তারকা। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ক্লাবগুলোর ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস পেয়েছেন ৩৩.৭০ শতাংশ ভোট। বাকি তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউই ১০ শতাংশ ভোটের সীমা ছুঁতে পারেননি।

ইন্টার মায়ামির ইতিহাসে মেসিই প্রথম খেলোয়াড় যিনি এমএলএসের আসরের সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন। মেসির নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ের পাশাপাশি মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে। ইস্টার্ন কনফারেন্সে ২২টি জয় এবং ৮টি ড্রয়ে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে মৌসুমের প্রথম ভাগ শেষ করেছে দলটি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩ ছবি: এএফপি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ ঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। নৌকা, হেলিকপ্টার এবং বড় গাড়ি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হারিকেনটি প্রথমে ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে, এরপর এটি জর্জিয়া এবং ক্যারোলিনার দিকে অগ্রসর হয়। গত বৃহস্পতিবার ফ্লোরিডায় প্রথমবারের মতো হারিকেন হেলেন আঘাত হানে।

বীমা প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থাগুলো জানিয়েছে, এই ঝড়ের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

শুক্রবার বহু বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও হারিকেনটি এখন দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও ঝোড়ো হাওয়া, বন্যা এবং টর্নেডোর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি ক্যাটাগরি ৪ হারিকেন ছিল। বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত করার পর ছয় ঘণ্টা ধরে এটি তাণ্ডব চালিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, হেলেনের প্রভাবে ফ্লোরিডার উপকূলের বিভিন্ন স্থানে ১৫ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।