Tag Archives: শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে তিতাসে যুবলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লা নগরীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লা নগরীতেও  বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (৪ জুন) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু, সহ-সভাপতি কাউসার আহম্মেদ দুলাল, সহ – সভাপতি মমিনুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ, দফতর সম্পাদক সৈকত সেন, সদস্য জীবন আহমেদ।  জেলা ছাত্রলীগ নেতা রবিউল তালুকদার মিলন, সাদ্দাম হোসেন, ফয়সাল আহম্মেদ।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ।

শনিবার (৪ জুন) সকাল ১১ টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কামাল পারভেজ, নজরুল ইসলাম, সোহেল রানা, ইকবাল হোসেন বাবুলসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।