স্টাফ রিপোর্টার:
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। একটি মহল বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আহবান করেছেন মুক্তিযোদ্ধারা।
রোববার বেলা ১১ টায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লা আয়োজিত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বহু রক্তের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। যাতে এই ইতিহাস নষ্ট হয়ে না যায়।
এই অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি,কবি ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এবং বীরমুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতী।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ কুমিল্লার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক কুমিল্লার আলোর পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমাজ কন্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী,সাপ্তাহিক সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরà

