Tag Archives: হত্যার

নতুন দাবি জানিয়ে সালমান খানকে

নতুন দাবি জানিয়ে সালমান খানকে হত্যার হুমকি

নতুন দাবি জানিয়ে সালমান খানকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের ১২ তারিখে ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। তার মৃত্যুর পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের জন্য। কিন্তু মৃত্যুর হুমকি এখনও পিছু ছাড়ছে না তার। একের পর এক হুমকি আসতেই থাকে। এবার আবারও খুনের হুমকি পেলেন এই বলিউড তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হত্যার একটি অজ্ঞাত মেসেজ এসেছে। সেখানে বলা হয়েছে, দুই কোটি টাকা না দিলে সালমান খানকে খুন করা হবে।

জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে একটি মেসেজ আসে, যেখানে সালমান খানকে খুনের পরিকল্পনার কথা জানানো হয়। দুই কোটি টাকা না দিলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই মেসেজ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ইতোমধ্যে খুনের হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। হুমকি দেওয়া ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সালমান খান। এর আগে নয়ডা থেকে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি বলিউড অভিনেতা ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিককে খুনের হুমকি দিয়েছিলেন। এর আগে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হোসেন শেখ মৌসিন (২৪) নামে এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়, যিনি মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে সালমান খানকে খুনের হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। পুলিশ এখনও যাচাই করছে এটি ভুয়া হুমকি কিনা।

এদিকে, সালমান খানকে হত্যার পরিকল্পনা করছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে খুন করা হয়, যিনি সালমান খানের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। এই খুনের দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়েছে।

কুমিল্লায় ৭২ ঘন্টার মধ্যে শিশু রিফান হত্যার রহস্য উদঘাটন

 

ইসতিয়াক আহমেদ/ সেলিম সজীবঃ

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিক নির্দেশনায় কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের শিশু রিফান (৫) হত্যাকান্ডের ৭২ ঘন্টার ব্যবধানে পুলিশ হত্যার রহস্য উদ্ধারসহ মূল আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া শাকিল (২২) একই গ্রামের কবির হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ১০ দিন আগে গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি।

সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে ঘাতক শাকিলকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাকিল পুরো হত্যাকাণ্ডের রহস্য পুলিশকে জানায়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মজিদ বলেন, আমাদের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম স্যারের নেতৃত্বে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে নিরবিচ্ছিন্ন তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। সর্বশেষ আমরা খুনিকে সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হই।

ওসি আরো বলেন, শিশুটির দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মুখে ইট নিক্ষেপ করে শাকিল। এতেই মৃত্যু হয় শিশুটির। হত্যার পর সে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে। এরপর মরদেহটি লুকিয়ে রাখে একটি অটোরিকশার গ্যারেজে। মরদেহটি থেকে যখন দুর্গন্ধ বের হতে শুরু করে তখন মরদেহটি নিয়ে ফেলে দেয় নদীতে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান ( প্রশাসন ও অর্থ) আজকের কুমিল্লাকে বলেন, নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের মূল ঘাতক শাকিল (২২) কে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ , পিপিএম (বার)  মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ফজলুল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং মূল আসামি শাকিল গ্রেপ্তার হয়।