Tag Archives: ২০২৪

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার।

কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: মোখলেছুর রহমান আবু।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত ডিসপ্লেও প্রদর্শিত হয়।

ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট

ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪: চ্যাম্পিয়ন টিম ধর্মসাগর, রানারআপ টিম গোমতী

ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪: চ্যাম্পিয়ন টিম ধর্মসাগর, রানারআপ টিম গোমতী

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনালে টিম গোমতীকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মামুন আব্দুল্লাহর টিম ধর্মসাগর। ফাইনালে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম গোমতীর অধিনায়ক কার্তিক চান্ডা।প্রথমে ব্যাট করে টিম গোমতী ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৫৫ রান করেন। দলের পক্ষে কার্তিক ১০, বেলাল ৬, মাসুদ ৬, আনিস ৮ , কুদ্দুস ৭, ইরফান ২ ও কামরুল ২ রান করেন। ধর্মসাগর দলের পক্ষে রাজু ও নাহিদ ২টি করে ও নাভিন ১টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় টিম ধর্মসাগর। দলের পক্ষে সাইমন নট আউট ২১ রান ও শাহাদাত ১৮ রান করেন। গোমতীর পক্ষে কামরুল একটি উইকেট পান।

ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, ব্ল্যাক পার্ল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হোসেন। ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের এডমিন প্রকৌশলী কাজী সাইফুল স্বাগত বক্তব্যে ইউনিটি ফাউন্ডেশন ও ক্রিকেট খেলার আয়োজন নিয়ে কথা বলেন। অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের রোটারিয়ান সফুরা সুলতানা এনি, হাবিবা লিপি, রুপালী ইয়াসমিন, কাজী সাইফুল, শাহ ইমরান। অতিথিদের বক্তব্য শেষে খেলোয়াড় ও আয়োজকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ধর্মসাগরের রাজু, সেরা ব্যাটার হয়েছেন ধর্মসাগরের সাইমন, সেরা বোলার হয়েছেন ধর্মসাগরের রাজু এবং টুর্ণামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন ধর্মসাগরের সাইমন। নক আউট পর্বের দুই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যথাক্রমে ধর্মসাগরের শাখাওয়াত ও গোমতী দলের ছোটন। আম্পায়ার হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, এশিয়ান টিভির কুমিল্লা ব্যুরো আজিজুল হক, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, আয়োজক ও সহায়ক হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের অন্যতম এডমিন জাপান প্রবাসী ওমর ফারুক, এডমিন প্রকৌশলী কাজী সাইফুল, এডমিন মামুন আব্দুল্লাহ, এডমিন কার্তিক চান্দা, আনিছুর রহমান, কামরুল ইসলাম রাজু, মুভিন এলিভেটরের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুন, টপ এন্ড টয়ের ব্যবস্থাপনা পরিচালক অপু, নন্দী রিয়েল স্টেট এন্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোকন চন্দ্র নন্দী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু।

মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লায় প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় কুমিল্লা জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে কুমিল্লা নগরীর বালক-বালিকাদের অংশগ্রহণে প্রীতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

এ প্রতিযোগিতার অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো: মঈন উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনে

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার:

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ২৯ অক্টোবর ২০২৪-এ গুলশানের ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ৯ম আয়ুর্বেদ দিবস উদ্‌যাপন করে।

আয়ুর্বেদ দিবস ২০২৪-এর মূলসুর ছিল “বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন”। এই অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞগণ, গবেষক, শিক্ষার্থীবৃন্দ, ঔষধ শিল্পের প্রতিনিধিগণ ও বাংলাদেশের সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনে বক্তব্য প্রদানকালে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বাধে বলেন, আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিসমূহের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঐতিহ্যগত চিকিৎসা ক্ষেত্রসমূহে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকাস্থ আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রধান গবেষক মোখলেসুর রহমান, হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ও ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চেয়ার ড. মুনাওয়ার হুসেন কাজমি আয়ুর্বেদের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে তাঁদের দর্শন ব্যক্ত করেন।

আলোচনা শেষে ছিল বিশিষ্ট সেতার বাদক এবাদুল হক সৈকতের সঙ্গীত পরিবেশনা। বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনী স্টলগুলোও ছিল এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ।

কুমিল্লায় বিশ্ব মান দিবস

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

শাহ ইমরান:

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে (বি এস টি আই) এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ৫৫তম বিশ্ব মান দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামছুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ভোক্তা অধিকার দপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলমগীর খান, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ।

উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।