মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র শব-ই বরাত ২০২৬ উপলক্ষে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

পবিত্র শব-ই বরাত ২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত-বন্দেগী নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব জানায়, অপরাধ দমনের পাশাপাশি পবিত্র শব-ই বরাত উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা ও চাঁদপুর শহর এবং আশপাশের এলাকায় র‌্যাব-১১ এর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব নিরলসভাবে কাজ করছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, শব-ই বরাতের রাতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

র‌্যাব-১১ আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগের ফলে পবিত্র শব-ই বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ইবাদত-বন্দেগী সম্পন্ন করতে পারবেন।

আর পড়তে পারেন