,

বরুড়ায় মানবতার বন্ধন সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় মানবতার বন্ধন সংগঠনের উদ্যোগে প্রায় ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টার দিকে ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডা. মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীর রশেদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর মোঃ আইনুল হক, শিলমুড়ী (উঃ) ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসহাক, মোসলেম উদ্দিন মেম্বার, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন মজুমদার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুস্তুম আলী মেম্বার, শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাইয়ুম, ডিমডুল গ্রাম সভাপতি হাফেজ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম।