মেডিকেল ভর্তি পরীক্ষাহল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড !
ইমতিয়াজ আহমেদ জিতু:
প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা ছাড়া যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রের কোন দায়িত্ব দেওয়া হয় না, সেখানে সরকারি হেলথ প্রজেক্টে (টিবি লেপ্রোসি প্রজেক্ট) চাকরিরত ডা. কাদিরুল কাউসার আল-আমিন মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শক হিসেবে প্রতিটি পরীক্ষার কক্ষে যান এবং দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ জানুয়ারি এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় এ অনিয়মের ঘটনা ঘটে।
জানা যায়, ডা. কাদিরুল কাউসার আল-আমিন বেসরকারি চাকুরীজীবি হয়েও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
হল পরিদর্শনের সময় তিনি মোবাইলে ছবি তুলেন, আবার সেই ছবি তার ফেসবুক পেইজে শেয়ার করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যেখানে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে কারো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, সেখানে ডা. কাদিরুল কাউসার আল-আমিনের এমন কর্মকান্ড বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ জানুয়ারি ভর্তি কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় বিভিন্ন হলে দায়িত্ব পালনকà