রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ফেয়ারডিলসহ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ৫৯ বোতল ভারতীয় মাদক ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

শুক্রবার গভীর রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ছোট তুগুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩-এর একটি দল ছোট তুগুরিয়া এলাকার রাফি স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫৯ বোতল ফেয়ারডিল এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কুমিল্লা-নোয়াখালী সড়ক ব্যবহার করে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় শনিবার (৬ জুন) র‍্যাব-১১, সিপিসি-৩-এর ওয়ারেন্ট অফিসার মো. রওশন আলী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

নাঙ্গলকোট থানা-পুলিশ জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।