,

কুমিল্লায় মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 9, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার শশীদল ইউপির বাগরা থেকে বুধবার সকালে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আলমগীর হোসেন শশীদল ইউপির মানরা গ্রামের আবদুল মতিনের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, এসআই যুযুৎসু যশ চাকমা ও পুলিশের একটি দল বাগড়ায় সন্দেহভাজন একটি ইজিবাইককে গতিরোধ করেন। এ সময় ইজিবাইক থেকে দৌড়ে পালানোর সময় আলমগীরকে আটক করা হয়।তার দেয়া তথ্যে ইজিবাইকের পেছনের টোলবক্সে পলিথিন মোড়ানো ২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসআই যশ বাদী মাদক আইনে মামলা করেছেন।