চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, জ্ঞান ফিরেই দেখে হাতের আংটি গায়েব
মাসুদ হোসেন, চাঁদপুরঃ
দেশব্যাপী চলমান এসএসসি পরীক্ষা দিতে এসে কেন্দ্র থেকেই স্বর্ণের আংটি খোয়ালেন অসুস্থ এক অসহায় ছাত্রী।
রবিবার (৩০ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা দিতে আসেন একই উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিন্না (১৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, এই শিক্ষার্থী গত কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা চলাকালীন তাকে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে আসেন তার মা সেলিনা বেগম। সকাল ১০টা বাঝে পরীক্ষা শুরু হলে এর আধাঘন্টা পরেই তাছনিম জাহান মিন্না অজ্ঞান হয়ে পড়লে তড়িঘড়ি করে তাকে অন্য কক্ষে নিয়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে। সে সময় তার আঙ্গুলে থাকা আংটি টা খুঁজে না পেয়ে সবাইকে জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। আসলেই ঐ ছাত্রীর আঙ্গুলে আংটি ছিল কিনা তা জানতে চাইলে পার্শ্ববর্তী ছাত্রীরা বলেন, আমরা পরীক্ষার প্রথম থেকেই মিন্নার হাতে আংকি দেখেছি। কিন্তু জ্ঞান ফেরার পর হলে আসলে আর সেটি দেখি নি। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের আয়া ইতি রানী বলে, এই ছাত্রীর অজ্ঞান হওয়ার খবর পেয়ে কেন্দ্রের ২ নাম্বার কক্ষে গিয়ে আম