,

ভ্রমণ : গুলিয়াখালী সী-বিচ নৈস্বর্গিক সৌন্দর্যের হাতছানি

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2018
news-image

মোঃ এমদাদ উল্যাহ

গুলিয়াখালী সী-বিচ। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত। সীতাকুন্ড বাজার থেকে সিএনজি অটোরিকশা করে সেখানে যাওয়া সহজ। প্রচলিত সী বিচ বলতে আমরা যা দেখি তার থেকে গুলিয়াখালী সী-বিচ অনেকটাই আলাদা। তবে প্রচারণা ও সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে সী-বিচটি জমে উঠছে না। পর্যটনের অপার সৌন্দর্যের হাতছানি এই গুলিয়াখালী সী-বিচ।

সীতাকুন্ড বাজার থেকে সিএনজি করে গুলিয়া বিচে যাওয়া যায় ভেড়ি বাঁধ পর্যন্ত। এক পাশে বিশাল সবুজ মাঠ আর সারি সারি খেজুর গাছ। অন্যপাশে ছড়ানো ছিটানো কেওড়া বন ও ও কিছু ম্যানগ্রোভ উদ্ভিধ। আসলে অযতেœ অবহেলায় বেড়ে উঠেছে এগুলো। সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা ডাল আর বীজ মাটিতে গেঁথে জন্ম হয়েছে এই বনের।

এই অপরিসর বনের ভেতর দিয়ে বয়ে চলেছে ছোট ছোট খাল। সমুদ্রের খুব কাছে হওয়ায় এগুলোতেও জোয়ারভাটা হয়। সাগরের সাথে যুক্ত ছোট খালগুলোতে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তবে বেশি মেলে কাঁকড়া। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কলকারখানার হওয়ার কারণে খালগুলোতে বর্জ্য থাকে। এভাবে যেতে যেতেই এক আপনি বনপেরিয়ে তেপান্তরের মাঠ মানে সমুদ্রের সৈকতে চলে আসবেন। এটাই গুলিয়াাখালী সী-বিচ। আয়তনে অনেক বড় না হলেও একটা ওয়াইল্ড বিচে যা থাকা দরকার, সবই ওখানে আছে বলা যায়। বিশেষ করে শীতকালে গেলে খেজুরের রস পাওয়া যায়। আর সব সময় পাবেন সমুদ্রের মাছ।

গুলিয়াখালী নামটা শুনতে খারাপ লাগলেও à