All posts by jitu

মাতৃত্বকালীন ছুটি বাড়ছে নারী শ্রমিকদের

মাতৃত্বকালীন ছুটি বাড়ছে নারী শ্রমিকদের

ডেস্ক রিপোর্ট:

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিনের পরিবর্তে ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রেখে ‌‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানায়, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছিল বর্তমানে ১১২ দিন। এখন ৮ দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধামতো এ ছুটি নিতে পারবেন।

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, এরই মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে’র সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরাইল উপকূলের দিকে যাত্রা শুরু করেছে।

রোববার (৮ অক্টোবর) হামাসের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করে।

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও বলেন, অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদের পাশাপাশি ইসরাইলে মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন সরকার আগামী দিনে দেশটিতে আরও সামরিক সহায়তা পাঠাবে। তাছাড়া ইসরাইলের শত্রুরা যাতে এ পরিস্থিতি থেকে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতেও কাজ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাসের হামলায় নিহত ও বন্দিদের মধ্যে কোনো মার্কিন নাগরিক রয়েছে কি না তা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্র। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়নি, তবে ইরান বছরের পর বছর ধরে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনটিকে সহায়তা করে আসছে।

তিনি আরও বলেন, ইরান হামাসকে বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছে। তাদের সাহায্য ছাড়া ‘হামাস’ এতটা ভয়াবহ হয়ে উঠতে পারতো না। আমরা এখনো প্রমাণ পায়নি যে, ইরান হামাসের হামলার পেছনে সরাসরি জড়িত ছিলো। তবে তাদের সমর্থন স্পষ্ট। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে ও ১১০০ পেরিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ৭০০ জনের বেশি ও গাজায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ খোলা আছে কিনা তা আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল। জবাবে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই।

রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক হয়। এসময় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন আওয়ামী লীগ নেতারা। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এখানে আমাদের বৈঠক হয়েছে। তারা পরিস্থিতি জানতে চেয়েছেন, আমাদের অবস্থান জানতে চেয়েছেন। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোন ভায়োলেন্সের (সংঘাত) আশঙ্কা আছে কিনা এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছেন।

মার্কিন প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা কোনো প্রস্তাব দেয়নি, আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবি। তারা কথায় কথায় বলেছেন আপনাদের মধ্যে এখানে কোনো কম্প্রোমাইজের পথ খোলা আছে কিনা। তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কিনা? আমরা বলেছি, সেই পথ বিএনপি ব্লক করে রেখেছে।

মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, ভবিষ্যত গণতন্ত্র কীভাবে দেখছি এগুলো জানতে চেয়েছেন, আমরা বলেছি।

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধি দলকে অবগত করা হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এগুলো উঠে এসেছে, আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্তলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন-বরণ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, চমৎকার সুন্দর ও মনোরম পরিবেশে ডাকাতিয়া নদীর তীরে ও রেল লাইনের পাশে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে অনেকে শিক্ষার্থী পড়াশুনা করে দেশের উচ্চ স্থানে অধিষ্ট রয়েছেন। তোমাদেরকেও তাদের মত হতে হবে।

তিনি বলেন, আমরা ধৈর্য্যশীল জাতি, কারণ আমরা ১৯৪৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত অন্যায় সহ্য করেছি। তাই আমরা ধৈর্যহীন ছিলাম, মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। প্রয়োজনের তাগিদে ধৈর্য্য ধরতে হয়। আজকে নবাগত শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামীর স্মার্ট বাংলাদেশের সারথী তোমরাই। তোমাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হবে।

তিনি আরও বলেন, আমাদের সময় শিক্ষা প্রতিষ্ঠানে তেমন অবকাঠামোগত কোন সুবিধা ছিল না। আমরা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে। প্রতিষ্ঠানের লাইব্রেরী সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে। খেলাধূলা মনকে প্রফুল্ল রাখে। সাহিত্য আমাদের অনেক আনন্দ দেয়। মোবাইলের নেশা তৈরি না করে, সাহিত্যিকদের অনুসরণ করতে পারো। শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল, সুযোগ থাকলে আবার আসব তোমাদের এ কলেজে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ন, কারন আজ তাদের কলেজের প্রথম দিন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হলো টার্নিং পয়েন্ট। স্মার্টফোনের মাধ্যমে আজ আমরা তথ্য পাচ্ছি, তা ডিজিটাল বাংলাদেশ এর জন্য সম্ভব হয়েছে। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান এ কলেজ। এ কলেজটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে আমি জিরো টলারেন্স। এ অঞ্চলের অনেক অভিভাবক বলেছেন, যদি এ কলেজটি না থাকতো, তাহলে উচ্চশিক্ষায় তাদের সন্তানদের পড়ানোর সুযোগ হতো না।

তিনি বলেন, দেশে অনেক মেগা প্রকল্প হয়েছে। এ অঞ্চলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আমাদের এই কলেজসহ এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এ কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন। চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান মহোদয় অত্যন্ত আন্তরিক ও জনবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবি’র প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উবি’র প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার মিসেস ফিরোজা বেগম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র সহকারি শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির ছাত্রী সুমাইয়া আক্তার শাম্মী।

এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

এসময় কলেজের একাদশ শ্রেনির নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্লাস রুটিন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

চাঁদপুরের হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক জেলার হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার সংরক্ষণ ও তৈরির অপরাধে শেরাটন হোটেলকে ৮ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সরকার মেডিকেলকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে হাজীগঞ্জ বাজারের মুদি দোকানসহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। সেই সাথে যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিনিধি দলে রয়েছেন-দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ।

মার্কিন পর্যবেক্ষক দলে রয়েছেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শনিবার ঢাকায় এসেছে ৭ সদস্যের দলটি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে বিদেশ নেওয়া প্রয়োজন : মেডিকেল বোর্ড

খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে বিদেশ নেওয়া প্রয়োজন : মেডিকেল বোর্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে বিদেশ নেওয়া প্রয়োজন। তার মৃত্যুঝুঁকি অনেক বেশি।

সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান।

মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এসএম সিদ্দিকী জানান, এখন খালেদা জিয়ার যে অবস্থা, তাতে করে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন। এখন তাকে বিদেশে নিতেই হবে। এতে তার জীবন রক্ষা হতে পারে।

তিনি আরও জানায়, খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, তার লিভারে পানি জমেছে। সেই পানি ঝরছে। লিভারে জীবাণু আক্রান্ত হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাকে বাইরে নেওয়া দরকার।

অসুস্থ খালেদা জিয়াকে আর বাসায় নেওয়ার মতো অবস্থা নেই বলে জানায় ডা. সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, তাকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল। এখন সেগুলোতেও কাজ করছে না। খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও দুই বছর আগেই তাকে দেশের বাইরে নেওয়া উচিত ছিল বলে জানান এসএম সিদ্দিকী।

তিনি জানায়, এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। খালেদা জিয়ার ভালো চিকিৎসার এখনো সুযোগ আছে। সেটি দেশের বাইরে। খালেদা জিয়াকে দেশের বাইরে নিতেই হবে। তাকে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া দরকার। দেশের বাইরে এর ব্যবস্থা আছে।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, আমাদের মেডিকেল বোর্ড সর্বোচ্চটুকু করেছে। তাদের আর কিছু করার নেই। এখন বাইরে চিকিৎসার ব্যবস্থা আছে। খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাকে বাইরে নিতে হবে।

গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

বিএনপি সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের

বিএনপি সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। অন্যান্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন বৈঠকে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

হাজীগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে জবাই করে হত্যা : স্ত্রী আটক

হাজীগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে জবাই করে হত্যা : স্ত্রী আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ট্রাক রোডে সার্কেল অফিস সংলগ্ন সিঙ্গাপুর ভবনে সৌদি আরব প্রবাসী ইমরান বাশার (৪০) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইমরান বাশার ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের দালাল বাড়ির আবুল বাসারের পুত্র। দুই মাস পূর্বে দেশে আসেন ইমরান। ট্রাক রোড সংলগ্ন ভাড়া বাসায় তার পরিবারসহ বসবাস করতেন। ১৮ অক্টোবর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

রবিবার (৮ অক্টোবর) রাত টায় নিজ বাসায় শাহরাস্তি উপজেলার ওয়ারুক আজাগরা এলাকার আশেক এলাহি বাবু নামে এক যুবক এই হত্যাকান্ড ঘটায় বলে জানান নিহতের স্ত্রী ফারজানা।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফারজানার সাথে ইমরান বাশারের বিয়ে হয় দশ বছর পূর্বে। স্বামী প্রবাসে থাকার সুযোগে আপন বড় বোনের দেবর আশেক এলাহীর সাথে দু’বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্ত্রী ফারজানার। কয়েক মাস পূর্বে স্বামীর স্বর্নালঙ্কার ও টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় ফারজানা।

স্বামীর চাপে পড়ে ফারজà¦