All posts by jitu

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাছেদকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, গত ১৯আগষ্ট দাউদকান্দি উপজেলা ছাত্রদলের ৩১ সদসের কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। ওই কমিটিতে কাউসার মোল্লাকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেকে সদস্য সচিব করা হলে উপজেলার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধকে অবগত না করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যাক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং যোগ্য ও নিবেদিত ছাত্র নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বাতিলের দাবী তুলেন সংগঠনের তৃণমুল নেতাকর্মীরা। এরপর (২৪আগষ্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সাইফুল হাসান ভূইয়া ও মেহেদি হাসান ঢালীসহ ২২জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

 

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে লাশ হলো নাতি

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে লাশ হলো নাতি

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ইফরান (৭) নরসিংদীর মাধবদী থানার খালপাড় এলাকার মুমিন মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম জানায়, গত ৭ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে ইফরান। সোমবার দুপুরে ৪-৫ জন শিশুর সঙ্গে তার নানার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইফরানকে মৃত ঘোষণা করেন।

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানায়।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, এখন সময় খুব কম। আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, জাফরুল্লাহ ভাই শুধু মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন। তাকে জাতি আজীবন মনে রাখবে।

‘জাফরুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ছিল- ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা’, যোগ করেন তিনি।

এডিসি হারুন অর রশিদ সাময়িক বরখাস্ত

এডিসি হারুন অর রশিদ সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট:

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটান এডিসি হারুন।

পরে গতকাল রবিবার দুপুরে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়।

এরপর সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

আজ সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাক্ষাতের পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে―এমন খবর পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শাহবাগ থানার ওসির (তদন্ত) কক্ষে গত শনিবার রাতে এই মারধরে নেতৃত্ব দিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এক পর্যায়ে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা গিয়ে থানা থেকে আক্রান্ত নেতাদের উদ্ধার করেন।

পুলিশের মারধরের শিকার ছাত্রলীগের তিন নেতা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি আছেন।

অন্যরা চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন।

এদিকে ঘটনা তদন্তে রবিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। কমিটিকে দুই দিনের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

ডেস্ক রিপোর্ট:

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ এখনো শেষ হয়নি। ভারতের সঙ্গে ম্যাচ বাকি এখনো। তবে এর আগেই দেশে ফিরে এসেছেন দলের বড় ভরসা মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে লঙ্কা থেকে দেশে এসেছিলেন তিনি। মুশফিকের আসা বৃথা যায়নি। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এসেছেন তা পূর্ণতা পেয়েছে। সোমবার সকালেই দ্বিতীয়বারের মত পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এক পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

বিষয়টি নিশ্চিত করে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্য সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।

ব্রাহ্মণবাড়িয়ায় মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

নৌকার যাত্রী ও ভুক্তভোগী মোকাদ্দেস এবং হাবিব মিয়া জানান, রবিবার রাত ৮টার দিকে অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের কাশেম মিয়ার যাত্রীবাহী ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার অরুয়াইল বাজার নৌ-ঘাট থেকে বারপাইকা গ্রামে যাচ্ছিল। ট্রলারটি তিতাস নদী দিয়ে উপজেলার পাকশিমুল ও বারপাইকা এলাকায় আসার পর আরেকটি ট্রলারে করে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল হামলা চালায়।

যাত্রীবাহী ট্রলারের কয়েকজনকে মারধরও করে ডাকাতেরা। আহতদের মধ্যে কয়েকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ট্রলারের মালিক মো. কাশেম মিয়া বলেন, ট্রলারটি অরুয়াইল স্পিডবোট ঘাট থেকে ছেড়ে পাকশিমুল ও বারপাইকা গ্রামের মাঝামাঝি যাওয়ার পর নৌকায় করে একদল ডাকাত আমাদের নৌকাটি আক্রমণ করে যাত্রীদের মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। যারা চিৎকার দিতে চাইছে তাদেরকে বেশী করে মারধর করে করেছে।

সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল বিটের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, আমি খোঁজখবর নিচ্ছি। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সাথে কথা বলেছেন।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ডাকাতরা ডাকাতি করে সব নিয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? অরুয়াইল বাজারে পুলিশ ফাঁড়ি থাকলে এই ডাকাতির ঘটনা ঘটতো না।

বিশ্বকাপে দলে উইলিয়ামসন, করবেন অধিনায়কত্বও

স্পোর্টস ডেস্ক :

ভারতের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপে উইলিয়ামসনকে দেখে যাবে কিনা কোটি টাকার প্রশ্ন ছিল। কারণ কয়েক দিন আগে পর্যন্তও কিউই বোর্ড নিশ্চিত করে বলতে পারছিল না যে, এবারের বিশ্বকাপে খেলবেন কিনা।

তবে উইলিয়ামসনের চোট আগের চেয়ে অনেকটাই সেরে উঠেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল। এমনকি তিনি যে বিশ্বকাপ দলে থাকবেনও তাও আন্দাজ করা গিয়েছিল। তবে তা নিয়ে জল্পনাও কম ছিল না।

এবার সেই সব জল্পনার অবসান ঘটাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন তিনি। শুধু উইলিয়ামসন একা কামব্যাক করেছেন এমনটা একেবারেই নয়। সেই সঙ্গে ফিরেছেন টিম সাউদিও। এই দুই ক্রিকেটারই চোটের জন্য ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

তবে দুই ক্রিকেটারেরই সুস্থ হয়ে ওঠার খবর আগেই মিলেছিল। কিন্তু তার পরও একটা জল্পনা থেকেই যাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বলা চলে। এ ছাড়াও এই দলে মার্ক চাপম্যান এবং রচিন রবীন্দ্রকেও দলে রাখা হয়েছে।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্থাৎ ৫ অক্টোবর মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচেই খেলতে নামতে হবে, ফলে তারা ভারতের মাটিতে বেশ কয়েক দিন আগেই পা দেবে। যদিও কিউই ব্রিগেড কবে নাগাদ ভারতে আসছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে দল গঠন নিয়ে বেশ আশাবাদী নিউজিল্যান্ড দলের কোচ গ্রে স্টিড।

তিনি জানিয়েছেন, যে কোনো টুর্নামেন্টই আমাদের কাছে সমান গুরুত্বের। বিশেষ করে তা যদি বিশ্বকাপ হয়, তাহলে এর চেয়ে স্পেশাল আর কিছু হতে পারে না। যে ১৫ জন বিশ্বকাপে সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে আমি বলব, তোমাদের কাছে এটা বেশ সম্মানের। কারণ তোমরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছ।

কিউই কোচ আরও বলেন, কেন এবং সাউদি এরা চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে। আমি কোচ হওয়ার পর এই প্রথমবার তাদের বিশ্বকাপ দলে সুযোগ দিলাম। এটা আমার কাছেও খুবই গর্বের এক মুহূর্ত। এই দল গঠনের জন্য আমাকে বেশ কিছুটা কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে। নিউজিল্যান্ডে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। যারা গোটা মৌসুমে ভালো খেলেছে। কিন্তু বিশ্বকাপে জায়গা হয়নি। আমাদের সবদিক বিবেচনা করেই সব সিদ্ধান্ত নিতে হয়েছে। যারা এবার সুযোগ পায়নি তাদের জন্য আমি ক্ষমাপ্রর্থী।

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন যারা

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং।

আসছে ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক:

আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা ২। ‌‘পুষ্পা: দ্য রুল’ নামের সিনেমাটি ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

আল্লু অর্জুন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
গত বছরের শেষ দিক থেকে শুরু হয়ে গিয়েছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং।

‘পুষ্পা ২: দ্য রুল’ হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল গুরু।

‘এডিসি হারুনের ঘটনা ব্যক্তিগত, পুলিশ বাহিনী দায় নেবে না’

ডেস্ক রিপোর্ট:

শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সদ্য এপিবিএন-এ বদলি হওয়া ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের অপরাধের দায় বাহিনী নেবে না।

সোমবার বিকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি টিম ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সরাসরি একজন ভুক্তভোগীও এসেছিলেন। তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ছাত্রলীগের পক্ষ থেকে তাদের বেশকিছু দাবি-দাওয়া উপস্থাপন করেছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনার স্যার ছাত্রলীগকে জানান, বাংলাদেশ পুলিশ অত্যন্ত পেশাদার একটি সংস্থা।

ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। এটি একদম পরিষ্কার কথা। পত্র-পত্রিকার মাধ্যমে ঘটনাটি যখন সবার নজরে আসছে তখন তাৎক্ষণিকভাবে কমিশনার স্যার তাকে (এডিসি হারুন) রমনা থেকে সরিয়েছেন।

পরে আইজিপি স্যার ডিএমপি থেকে তাকে এপিবিএন-এ বদলি করেন। এছাড়া ডিএমপি একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

তিনি আরও বলেন, তদন্ত কমিটিকে ডিএমপি কমিশনার স্যার বলেছেন, একেবারেই নিরপেক্ষ এবং কারো প্রতি পক্ষপাতিত্ব না করে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে পুলিশের সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের যে জড়িত থাকুক যার যতটুকু দায় দায়িত্ব রয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার স্যার আশ্বস্ত করেছেন।

ছাত্রলীগ মামলার বিষয়ে কথা বলেছে কি না জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, এ বিষয়ে কথা হয়নি। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু এডিসি হারুনই নয়, ভুক্তভোগীর দাবি তার সঙ্গে আরও ১০-১২ জন পুলিশ থানায় তাকে মারধর করেছে। প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, একশ পার্সেন্ট নিশ্চিত থাকেন যারা জড়িত ছিল সবার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন জড়িত নাকি পাঁচ-দশজন জড়িত তদন্ত কমিটি যাকে যতটুকু দায়ী করবে তার অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, দুই ধরনের দণ্ড রয়েছে। একটি লঘুদণ্ড অন্যটি গুরুদণ্ড। লঘুদণ্ডের মধ্যে চারটি বিষয় রয়েছে, গুরুদণ্ডের মধ্যেও চারটি বিষয় রয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে কাকে কতটুকু দায়ী করবে তার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ চাকরিচ্যুত হতে পারে কেউ বা তিরস্কারও হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

আবহাওয়া ও জলবায়ু:

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের