All posts by jitu

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এথনিকাকে ২৮৭ রানে হারিয়েছে কুমিল্লা হাই স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এথনিকাকে ২৮৭ রানে হারিয়েছে কুমিল্লা হাই স্কুল

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আজ এক দাপুটে জয় তুলে নিয়েছে কুমিল্লা হাই স্কুল।

আজ রবিবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এথনিকা স্কুল অ্যান্ড কলেজকে ২৮৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে হাইস্কুল।

সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা হাই স্কুলের অধিনায়ক ইফাদ হোসেন।ব্যাট করতে নেমে কুমিল্লা হাই স্কুল ৪০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনবদ্য ব্যাটিং প্রদর্শন করেন ফাইয়াজ, যিনি মাত্র ৫০ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন। এছাড়া আবরার (২৬) এবং সাইফুলের (৩৯) কার্যকর ইনিংসে ভর করে ৪০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩২২ রানের পাহাড় গড়ে কুমিল্লা হাই স্কুল। এথনিকার পক্ষে বোলার আল-রাফে ৮২ রানে ৫টি উইকেট শিকার করেন।

৩২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা হাই স্কুলের বোলারদের তোপের মুখে পড়ে এথনিকা স্কুল অ্যান্ড কলেজের ব্যাটাররা। মাত্র ১৪.৩ ওভারে ৩৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে মাত্র দুইজন ব্যাটার (আশফাক ৬ ও মুয়াজ ১৩) রানের খাতা সচল রাখতে পারলেও বাকিদের কেউই সুবিধা করতে পারেননি।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এথনিকাকে ২৮৭ রানে হারিয়েছে কুমিল্লা হাই স্কুল

কুমিল্লা হাই স্কুলের বোলার সাইফুল একাই ধসিয়ে দেন প্রতিপক্ষের ইনিংস। তিনি মাত্র ২.৩ ওভার বোলিং করে ১টি মেডেনসহ মাত্র ৫ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। তার এই বিধ্বংসী স্পেলের সুবাদে তিনি ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন। এছাড়া নাহিদ ও এমাজ ২টি করে উইকেট পান।

ম্যাচটি পরিচালনা করেন আম্পায়ার মো: সাবিত ইবনে তাজ ও মাহিম ইসলাম।

কুমিল্লা মহাসড়কে বাসে তল্লাশি, ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

কুমিল্লা মহাসড়কে বাসে তল্লাশি, ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় ইকোনো পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ নয়ন তালুকদার (২০) নামের এক যাত্রীকে আটক করেছে ইলিয়টগঞ্জ থানা হাইওয়ে পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১২ টায় মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া নামকস্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে একটি ইকোনো পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৯২) তল্লাশি করে মাদকসহ যাত্রীকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ নয়ন তালুকদার (২০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার মিলন তালুকদারের ছেলে।

এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খান।

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরে ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরের বড় আলামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

অভিযানে মোছাঃ বেবী আক্তার (৫৪) ও মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) নামের দুজনকে আটক করা হয়। এ সময় গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়।
কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আটককৃত মোছাঃ বেবী আক্তার (৫৪) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হঠাৎপাড়া গ্রামের মৃত. হুমায়ুন কবিরের স্ত্রী এবং মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) কুমিল্লার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত. আলী আকবরের ছেলে।

রবিবার (১২ এপ্রিল) র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

 

এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন

এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন

 

মো:বাগদাদ চৌধুরীঃ

চালু হচ্ছে কুমিল্লা বিমানবন্দর, বাস্তবায়ন হবে কুমিল্লা বিভাগ সংসদের বিলপাশ হয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে’র। হ্যা সত্যিই শোনছেন, আর আশ্বাস নয়! সবকিছুই বাস্তবায়ন হচ্ছে এবার । কুমিল্লা বিমানবন্দরসহ দেশের ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও যাত্রী পরিবহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরে কুমিল্লা বিমানবন্দর চালুর জন্য দাবি জানিয়ে মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বিভিন্ন বিমান পরিবহন কোম্পানীর কাছে অনুরোধ জানিয়ে আসছিলো। এবার তা বাস্তবায়ন হচ্ছে ।

মহান জাতীয় সংসদে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার জোরালো দাবি জানানোর পরই আবারো আলোচনায় আসে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়টি । এরপরই সংশ্লিষ্টরা নরেচরে বসেন, কুমিল্লাবাসীরা মনে করেন তাদের প্রানের দাবী কুমিল্লা বিভাগ এবার বাস্তবায়ন হবেই ।

এছাড়া জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ায় এলাকার অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাই বলা’ই যায় কুমিল্লা বাসীর আর অপেক্ষা নয়; এবার পূরণ হবে দীর্ঘদিনের দাবী ।

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপেজলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর।

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ এতিমখানা ও মাদরাসার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও ইয়াছিন খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সাড়ে ১২টার দিকে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে গেলে দুজনের মরদেহ ভাসতে দেখে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর-বেজুড়া সড়কের শ্মশানখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম মোটরসাইকেলে করে দুলালপুর বাজার থেকে বেজুড়া এলাকায় যাচ্ছিলেন। পথে শ্মশানখোলা ব্রিজে ওঠার সময় হঠাৎ একটি ছাগল সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে তিনি দ্রুত ব্রেক করেন। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি গুরুতর আহত হন।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার তথ্য এখনো থানায় জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভারকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

অভিযানে জহির ইসলাম (৪০) নামক বাস ড্রাইভারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

আটককৃত বাস ড্রাইভার ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আলোচনার আগেই ইরানের শর্ত মেনে জব্দ সম্পদ ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র

আলোচনার আগেই ইরানের শর্ত মেনে জব্দ সম্পদ ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আলোচনা শুরুর আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এই পদক্ষেপকে তারা যুক্তরাষ্ট্রের ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি আলোচনার বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতার ইঙ্গিতও বহন করে।

ওই কর্মকর্তা আরও বলেন, জব্দ সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, ইরান যদি ওই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের আটকে রাখা সম্পদ মুক্ত করবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের রপ্তানি আয়ের বিপুল অর্থ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে। তিনি জানান, সে লক্ষ্যে জাহাজগুলো ইতোমধ্যে অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।
সূত্র: রয়টার্স

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে ভয়াবহ আগুন: ৮টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে ভয়াবহ আগুন: ৮টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে ভয়াবহ আগুন: ৮টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি কাঠের ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। গভীর রাতে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শেখা। খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দোকানে থাকা কাঠ, আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। কোনো কিছুই বের করার সুযোগ পাননি তারা। তাদের দাবি, এই অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের ভয়াবহতায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে সবাইকে।

তারা আরও বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অসহায়ের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যেত।

ব্যবসায়ীদের অভিযোগ , চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান জানান, মূলত ঘটনাস্থলটি আমাদের স্টেশন থেকে অনেক দূরে অবস্থিত। এছাড়া মাধাইয়া-রহিমানগর সড়কের বেহাল অবস্থার কারণে দ্রুত পৌঁছানো সম্ভব না। তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস টিমকে অবহিত করা হয় এবং তারাই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

শিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেয়া হয়।

জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেন স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ। এ নিয়ে মোট ১৫০ টি আসন হলো শিক্ষার্থীদের জন্য। এ বিষয়ে শিক্ষা মন্ত্রী স্পীকারের বরাবর একটি লিখিত আবেদন করেছিলেন বলে জানাযায়।

স্পীকারের আসন বৃদ্দির ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।

বিষয়টি শিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে।