All posts by jitu

দাউদকান্দিতে চতুর্থ পর্যায়ে গৃহ ও জমি হস্তান্তরে প্রেস ব্রিফিং

 

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (৪র্থ ধাপে) দাউদকান্দি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন দাউদকান্দি উপজেলার ৯০টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বুধবার দাউদকান্দি উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান ও আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন এবং সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন। উদ্বোধনী শেষে উপজেলার পৌর এলাকার নোয়াকান্দি মৌজায় ২২টি, দাউদকান্দি উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ মৌজায় ২৪টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা মৌজায় ৬টি, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাকোপা মৌজায় ৩৫টি ও দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও মৌজায় ৩টিসহ মোট ৯০টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। তিনি সরকারের জন গুরুত্বপূর্ণ মহৎ কাজের প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়নকাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো জানান, দাউদকান্দিতে সর্বমোট ভূমিহীন ৪৭২ জনের তালিকা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, জিংলাতুলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংবাদিক শামীম রায়হান ও জহিরুল ইসলাম জিল্লু প্রমুখ।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নাকচ, নম্বর কমল আইসিটির

 

ডেস্ক রিপোর্টঃ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে হলেও তথ্য-প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অংশগ্রহণ করবে। একটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না।

সেটি হলো―আইসিটি। আইসিটিতে ২৫ নম্বর থাকবে ব্যাবহারিকে, লিখিত পরীক্ষা ৭৫ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা হবে। সেই ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর হবে এমসিকিউ। অর্থাৎ ২৫টি প্রশ্নের মধ্যে তারা ২০টির উত্তর দেবে।

তিনি বলেন, এমসিকিউ অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে আটটি প্রশ্ন থাকে, তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হয়। এবার আটটি প্রশ্নের জায়গায় তাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। কাজেই তাদের অপশন অনেক বেড়ে গেল। অনেক সহজ হবে তাদের জন্য।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নাকচ করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। কারণ অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাই ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে।তাদের দাবিগুলো যৌক্তিক নয়। এখনো সময় আছে। তারা এখনো পড়শোনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।’

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন।

পরকীয়া প্রেমিক নিয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে পরকীয়া প্রেমিক নিয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী রজ্জবের নেছা রিনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে ঘাতক পরকীয়া প্রেমিক।

নিহত মো.মঈন উদ্দিন (৪৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। চট্রগ্রামের ধনিয়ালাপাড়া এলাকায় তিনি নিজের একটি রেস্তোরাঁ চালাতেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে আদালতে হাজির করেন সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক। এরপর স্বামী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের স্ত্রী রজ্জবের নেছা। নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসাইনের আদালত এই জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে,রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে সোমবার (৭ আগস্ট) রাতে ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামির বরাতে তিনি বলেন, নিহত মঈন উদ্দিন তার ব্যবসার কাজে প্রায় চট্রগ্রাম শহরে থাকতেন। এ সুযোগে গত ২-৩ বছর ধরে তার স্ত্রী রজ্জবের নেছা বাড়ির পাশের মো.মাসুদ (৩৫) নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর মধ্যে তারা পরস্পর অসংখ্যবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে বছর খানেক আগে রজ্জবের নেছাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার ফলে সে স্বাভাবিক ভাবে বাবার বাড়ি চলে যায়। তাদের সংসারে তিনটি সন্তান থাকায় তাদের দিকে তাকিয়ে তাকে পুনরায় সামাজিক ভাবে স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরও তার চরিত্রর পরিবর্তন ঘটেনি।

ওসি আরও বলেন, এরপরও বিভিন্ন সুযোগে সে পরকীয়া প্রেমিকের সাথে সম্পর্ক চালাতে থাকে। স্ত্রীর পরকীয়ার জের ধরে পরকীয়া প্রেমিক মাসুদের সাথে নিহত মঈন উদ্দিনের বড় ধরনের শক্রতা সৃষ্টি হয়। ফলে পরকীয়া প্রেমিক মাসুদ একাধিকবার রজ্জবের নেছার স্বামীকে হত্যার হুমকি দেয়। মঈন উদ্দিন বাড়িতে এলে বিষয়টি সহ্য করতে পারতোনা পরকীয়া প্রেমিক। এই জন্য তাকে মেরে ফেলার জন্য তার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করে সে। গত ৩-৪দিন আগে এই নিয়ে পরকীয়া প্রেমিকসহ প্ল্যান করে রজ্জবের নেছা।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহত মঈন গ্রামের বাড়িতে এলে নিয়মিত গরুর দুধ পান করত। ঘটনার আগের দিন পরকীয়া প্রেমিক রজ্জবের নেছাকে ১৪-১৫টি ঘুমের ওষুধ দেয়। গত রোববার রাত ৯-১০টার দিকে দুধের সাথে মিশিয়ে সে তার স্বামীকে সবগুলো ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এত গুলো ঘুমের ওষুধ খাওয়ার কারণে সে অচেতন অবস্থায় ঘুমাতে ছিল। একপর্যায়ে রাত ৩টার দিকে পরকীয়া প্রেমিক মাসুদ ও রজ্জবের নেছা তাকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে নিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে। পরে বাড়ির উঠানে স্বামীকে মুর্মূর্ষু অবস্থায় ফেলে রেখে ঘরে ঢুকে উল্টো নাটক সাজায় ঘাতক স্ত্রী।

জানা যায়, এ ঘটনায় ভিকটিমের মা রাহেলা আক্তার (৬০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ঘটনার ১৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। একই সাথে হত্যার রহস্য উদঘাটন করে।

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮)।

মামলার বিবরণে জানা যায়- ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন নাছিমা আক্তার (২৪) কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করিয়া গলায় ও মুখে কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনা স্থলে ফেলিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ঐদিন নিহতে ভাই জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (২) ধারার বিধানমতে মামলার রুজু করেন ( যাহার জি. আর ৩৫/২০১৯, লাকসাম থানার মামলা নং-২৪)। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং ১৯২)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত।

ছেলের নাম বদলের ইঙ্গিত পরীমণির

অনলাইন ডেস্ক:

গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। জন্মের পর দিন সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন তিনি। স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে মিল রেখে পরী তার ছেলের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। কিন্তু নতুন বছরের শুরুর দিকে দাম্পত্য কলহ দেখা দেয় রাজ-পরীর সংসারে। ধীরে-ধীরে তিক্ত হতে থাকে তাদের সম্পর্ক। এখন আলাদা আছেন তারা। ছেলে আছে পরীর কাছেই।

এদিকে এক বছর পূর্ণ হতে চলেছে রাজ্যের। সন্তানের প্রথম জন্মদিনের আয়োজন একাই সামাল দিচ্ছে নায়িকা। পরী অভিযোগ করেছেন, ছেলের বাবা রাজ কোনো খোঁজ নিচ্ছেন না। কদিন আগে চিত্রনায়িকা জানিয়েছেন, ছেলের জন্মদিনে শরিফুল রাজের উপস্থিতি আশা করেন না তিনি। কিন্তু সম্প্রতি এই নায়িকা এমন একটি কাজ করেছেন যা দেখে বিনোদনপ্রেমীরা ধারণা করছেন—রাজের ওপর যারপরনাই চটে আছেন তিনি। ছেলে রাজ্যকে নতুন নামে ডাকা শুরু করেছেন পরী। নতুন নামটি হলো ‘পদ্ম’। কিছুদিন ধরে ছেলেকে এ নামেই ডাকছেন চিত্রনায়িকা।

সোমবার ছেলের নাম বদলের ইঙ্গিতও দিয়েছেন পরীমণি। এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সিনেমার প্রযোজক আব্দুল আজিজ। ক্যাপশনে লিখেছেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টের মন্তব্যের ঘরে ছেলের পুরো নাম জানিয়েছেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। তা দেখে ভক্তরা ভাবছেন— ছেলেকে রাজ্য নয়, বরং পদ্ম নামে বড় করতে চাইছেন এই চিত্রনায়িকা। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি পরী।

বিয়ের আগেই মিমির ভাবনায় ডিভোর্সের

অনলাইন ডেস্ক:

এখনো গাঁটছড়া বাঁধেননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে সন্তানের মা হয়ে গেছেন। নিজেকে এখনও ‘হ্যাপিলি সিঙ্গেল’ রেখেছেন তিনি। বিয়ে নিয়ে তার চিন্তা অনেকটাই ‘নেতিবাচক’।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের বিষয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন মিমি। সেখানে দেখা গেল— বিয়ের আগেই ডিভোর্সের চিন্তা ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর মাথায়। মিমির ভাষ্য, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। স্টোরিতে মিমি লিখেছেন— ৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে।

ভক্তরা ধারণা করছেন, মজার ছলেই বিষয়টি লিখেছেন অভিনেত্রী মিমি। মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে এমন মজার পোস্ট শেয়ার করেন তিনি। একের পর এক সিনেমা করে হিট লিস্টে নিজের নাম লিখিয়ে নিয়েছেন মিমি। কাজ নিয়েই সব ব্যস্ত সময় কাটছে তার। অবসরটুকু দেন পরিবারকে। জানা গেছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে মিমির।

গাছ উপড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ফলে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে, নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালী যেতে পারেনি। এতে ঢাকামুখী অনেক যাত্রী মাইজদী কোর্ট ও সোনাপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ। উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শেষ হলে ট্রেন দুটি নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী গোলাম রহমান জানায়, শহরের মাইজদী বাজারের পূর্ব দিকে মাইজদী রেল স্টেশনের ফ্ল্যাটফর্মের পশ্চিম পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছ ফ্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপর দিয়ে পূর্ব দিকে উপড়ে পড়ে। এতে পুরো রেল লাইন বন্ধ হয়ে যায়। এ ছাড়া গাছের একটি বড় অংশ গিয়ে

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন জানায়, গাছ উপড়ে পড়ে ৩৩ হাজার কেভি ও ১১ হাজার কেভি দুটি বিদ্যুৎ লাইন একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাছ অপসারণ না হওয়ায় লাইন মেরামত করা সম্ভব হয়নি।

মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার ফখরুল ইসলাম বলেন,একটি বড় গাছ গতকাল রাত সাড়ে ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতেই বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন। একপর্যায়ে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণের কাজ শুরু করেছেন। গাছ অপসারণ শেষ হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

ছোট সন্তানের দায়িত্ব কি ঠিকভাবে পালন করছেন শাকিব?

অনলাইন ডেস্ক:

আব্রাম খান জয়ের সঙ্গে সুপারস্টার শাকিব খানের ছবি ভাইরাল হলো। কিন্তু চিত্রনায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের প্রতি দায়িত্ব ঠিকভাবে তিনি পালন করছেন তো? শবনম বুবলীর ভক্তদের কৌতূহল এখন সেদিকেই।

কয়েক সপ্তাহ ধরেই শাকিব-অপুর রসায়নে বুঁদ হয়ে আছে নেটপাড়া। কিন্তু বাস্তবতা হচ্ছে, অপু এখনো সুপারস্টারের সাবেক স্ত্রী। অন্যদিকে আলাদা থাকলেও কাগজে-কলমে বুবলী এখনো শাকিব খানের স্ত্রী। এই তারকা দম্পতির সন্তান শেহজাদ খান বীর। তার প্রতি শাকিব ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা সে বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

আমেরিকায় অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ঘোরাঘুরির বিষয়ে কী ভাবছেন শেহজাদের মা? জবাবে বুবলী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়। তার দেখাশোনা করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছি না, দেখছি না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’

সুপারস্টার শাকিব খান তার ছোট ছেলের প্রতি দায়িত্ব পালন করছেন কিনা? এই প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আমি যে বললাম—শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথার মধ্যে উত্তর আছে। তিনি আরও বলেন, ‘এখন আমার সবকিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এ জন্য সে কীভাবে সুখী হবে, সেটাই আমার দেখার দায়িত্ব।’

জানা গেছে, শেহজাদের মাসিক খরচ বহন করেন শাকিব খান। তাহলে বুবলী মা হয়ে ছেলের জন্য বাবার দায়িত্বও পালনের কথা কেন বলছেন? এ বিষয়ে বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা–ও আমি, বাবাও আমি। এর মর্ম যারা বোঝার, তারা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।’

জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগ: আটক ১

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বিভাগ (এসবিইউ)। ইউক্রেনের একটি বন্যার্ত এলাকা পরিদর্শনে গেলে রাশিয়ার সহায়তার ওই নারী তাকে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করেছে নিরাপত্তা বিভাগ। খবর আলজাজিরা।

সোমবার (৭ আগস্ট) এসবিইউ জানিয়েছে, গোয়ান্দা তথ্যের মাধ্যমে ওই নারী জেলেনস্কির ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ সফরের ভ্রমণসূচি জোগাড়ের চেষ্টা করছিলেন। আটক ওই নারীর একটি ছবিও প্রকাশ করেছে ইউক্রেন। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তার কাছ থেকে সামরিক কার্যক্রমের কিছু ম্যাসেজ ও হাতের লেখা প্রমাণ উদ্ধার করা হয়েছে।

দেশটিতে প্রায় নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ করা হয়। তবে ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি। টেলিগ্রামের সোমবার তিনি জানান, এসবিইউয়ের প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যুদ্ধের’ আপডেট তথ্য জানিয়েছেন।

চলতি বছরের জুনে মাইকোলাইভে বাধ ভেঙে বন্যা ও জুলাইয়ে বোমা বর্ষণ হয়। এ সময়ে ওই অঞ্চল সফরে যান জেলেনস্কি। তবে তার সফরে ঝুঁকির বিষয়টি বুঝতে পেরে বাড়তি পদক্ষেপ নেয় নিরাপত্তা বিভাগ।

নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাইকোলাইভে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তার বিরুদ্ধে ইউক্রেনের ইলেকট্রনিকস ওয়ারফেয়ার সিস্টেম ও অস্ত্রাগারের তথ্য জোগাড়ের অভিযোগ করা হয়েছে। এসবিইউ কর্মকর্তারা নারীর সঙ্গে রুশ যোগাযোগকারী ও তার সহযোগীদের ব্যাপারে আরও তথ্য পেতে তাকে পর্যবেক্ষণ করেন। পরে তাকে গোয়েন্দা তথ্য পাচারের সময় ধরে ফেলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই নারীর সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে বলেও জানিয়েছে নিরাপত্তা বিভাগ।

এর আগে চলতি বছরের মে মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। ক্রেমলিনের দাবি, ইউক্রেন পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের হুশিয়ারি দেয়। তবে অভিযোগ অস্বীকার করে ইউক্রেন।

র‌্যাবের অভিযানে হাজীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট ভোরে উপজেলার আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।