All posts by jitu

নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার। তিনি বলেন, কিছু দিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ওই ভবন নির্মাণ কাজ শেষ করতে আমি কিছু টাকা দেনা হয়ে পড়ি। রোববার দিবাগত রাত ১টার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। রোববার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের সামনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকতে চেষ্টা চালায়। বিষয়টি আমি বুঝতে পেরে আমার রুম থেকে বের হয়ে একটু সামনে আসলেই দেখি ডাকাতেরা ভবনের ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে গেছে। তাৎক্ষণিক তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মাথার উপর একটি নকশি কাঁথা দিয়ে আমাকে আবৃত করে রাখে। এরপর ঘরের আসবাবপত্র ও স্টিলের আলমারির তালা ভেঙে আমার বিধবা বোনের গরু বিক্রির আড়াই লক্ষ টাকাসহ নগদ প্রায় সাড়ে ৫লক্ষ টাকা, প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুবিতে মৌন মিছিল

 

কুবি প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে আইনবহির্ভূত বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও ২য় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

৭ আগস্ট (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্তর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে সেখানে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।

মৌন মিছিল ও অবস্থান কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদি সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত, সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মঈনুদ্দিন ইরফান, দৈনিক শেয়ার বীজের প্রতিনিধি শাহীন আলম, মানবজমিনের প্রতিনিধি সাঈদ হাসান, মানবকণ্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান, ভোরের ডাক প্রতিনিধি রকিবুল হাসান, দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মানসুর আলম, খোলা কাগজের প্রতিনিধি হাছিবুল ইসলাম সবুজ, আমার বার্তার প্রতিনিধি চৌধুরী মাসাবিহ, কালবেলার প্রতিনিধি আবু শামা, সারা বাংলার প্রতিনিধি রাজিব হোসাইন, দেশের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান, নয়া শতাব্দীর প্রতিনিধি তানভীর সালাম অর্ণব, দৈনিক অধিকারের প্রতিনিধি আনিসুর রহমান, ডেইলি দর্পনের প্রতিনিধি জুবায়ের, চ্যানেল অনলাইনের প্রতিনিধি ফারিহা জাহান, ডাকঘরের প্রতিনিধি শাহিন ইয়াসার, রাইজিং বিডি প্রতিনিধি নাভিদ, অধিকারপত্রের প্রতিনিধি জাহিদ।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ২ আগস্ট সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার অজান্তেই ফোনের তথ্য চুরি করে যেসব অ্যাপ

 

ডেস্ক রিপোর্টঃ

বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, সবই এখন মোবাইল ফোনে। বিভিন্ন কাজের জন্য আমরা অসংখ্য অ্যাপ ইন্সটল করে থাকি। কিন্তু এসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে।

কিছু সাইবার অপরাধী ফোনের বিভিন্ন তথ্য চুরি করতে কিছু লোভনীয় ফিচার সমৃদ্ধ অ্যাপ তৈর করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। গুগলের প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরেও এ ধরনের অ্যাপ পাওয়া যায়।

বিভিন্ন আকর্ষণীয় ফিচার ব্যবহারের লোভে অনেকে তেমন কিছু না ভেবেই ফোনে এসব অ্যাপ ইন্সটল করে ফেলেন। এসব অ্যাপ আপনার জন্য হয়ে উঠতে পারে মারাত্মক বিপদের কারণ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপে ট্রোজান, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার ও বিভিন্ন ম্যালওয়্যার প্রোগ্রাম আপলোড করছে, যা ফোনের ডেটা চুরি করতে সক্ষম।

বেশকিছু সাইবার সিকিউরিটি বিষয়ক জার্নালে বলা হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো গত ১ দশকে ধরে সাইবার অপরাধীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। কারণ এটি একটি ওপেন সোর্স প্রোগ্রাম ও সহজেই পরিবর্তন করা যায়।

আমরা অনেকেই ব্যবহার করে থাকি এরকম বেশ কিছু জনপ্রিয় অ্যাপও ফোনের তথ্য চুরি করে থাকে। উদাহরণ হিসেবে নিচের তালিকাটি দেওয়া হল:

অ্যামেজিং ওয়ালপেপার
হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড
সেম লঞ্চার এবং লাইভ ওয়ালপেপার
কুল ইমোজি এডিটর এবং স্টিকার
সিম্পল নোট স্ক্যানার
ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার
ব্লাড প্রেসার চেকার
ভ্লগ স্টার ভিডিও এডিটর
ওয়াও বিউটি ক্যামেরা
ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে অনেক অ্যাপের সমাহার দেখতে পান। কিন্তু, এর মধ্যে সব অ্যাপ সমান নিরাপত্তা নিশ্চিত করবে না। তাই কোনো অ্যাপ ডাউনলোড করার আগে এর রেটিং দেখা উচিৎ এবং ব্যবহারকারীদের রিভিউ পড়া উচিৎ। রিভিউ ভালো হলে তবেই ডাউনলোড করা তুলনামূলক নিরাপদ। একই ফিচারের এবং দেখতে প্রায় একই রকম অ্যাপ পেতে পারেন প্লে স্টোরে। সেক্ষেত্রে যে অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে সেটি বেছে নিতে পারেন এবং অবশ্যই রেটিং ও রিভিউ দেখে নিতে ভুলবেন না।

সূত্র: সাটলক এক্সপ্রেস

মানহানির মামলায় কারাদণ্ড নয়, জরিমানা হবে সাংবাদিকদের

 

ডেস্ক রিপোর্টঃ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আইন-২০২৩ প্রণয়ন করছে সরকার। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে। মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগ কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এই ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, তার জন্য তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে কারাদণ্ডের বিধান না রেখে জরিমানা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন চালু হলে ডিজিটাল সিকিউরিটি বা নিরাপত্তা আইন বাতিল হয়ে যাবে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যে সমস্ত মামলা চলমান রয়েছে তা চলতে থাকবে এবং পরবর্তীতে সাইবার অপরাধ আইনে সে মামলা চলবে।

নোয়াখালীতে রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

নিহত মহিন উদ্দিন (৪৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। চট্রগ্রামে তিনি নিজের একটি রেস্তোরাঁ চালাতেন।

সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান পেশায় একজন রোস্তোরাঁ ব্যবসায়ী ছিল। গত ৩-৪ দিন আগে তিনি চট্রগ্রাম থেকে নিজের বাড়িতে আসেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তিনি মুঠোফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে হয়ে যান। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন স্বামী ঘরে নেই। এরপর তিনি ঘরের সামনে গিয়ে দেখেন স্বামী গুরুত্বর আহত অবস্থায় ঘরের সামনে কাতরাচ্ছেন। পরে তার শৌরচিৎকারে বাড়ির লোকজন এসে তার স্বামীকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার না থাকায় তাকে আরেকটি প্রাইভেটে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে তাকে নোয়াখালী জেলা শহরের প্রাহিম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে রাতের অন্ধকারের তার ঘরের সামনে রেখে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরের একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সৌদি আরবের সড়কে ঝড়ল বাংলাদেশি যুবকের প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা শামীম সরকার।

নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্ৰামে। তার বাবার নাম হামিদুল ইসলাম।

স্বজনেরা জানান, এক বছর আগে জীবিকার তাগিদে জুনায়েদ সৌদি আরবে যান। সেখানে তিনি বলদিয়া কোম্পানির গাড়ির সহকারী ছিলেন। গতকাল রোববার দুপুরে দাম্মাম শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশে গিয়ে জুনায়েদ মিয়াকে এমন মৃত্যুর শিকার হতে হলো। বিষয়টি তার পরিবারের জন্য খুবই বেদনার। ইউপি চেয়ারম্যান হিসেবে পরিবারের পাশে থাকব। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর লাশ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করব।’

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট সকালে উপজেলার বাবুচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি মোঃ আব্দুস সবুর (৩৮) চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মৃত. ইদ্রিসের ছেলে।

সোমবার (৭ আগস্ট) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়েচৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কাতারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ

বাংলাদেশ দূতাবাস, দোহা যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব-এর ৯৩তম এবং জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উদ্দেশ্যে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কাতারে বসবাসরত মুক্তিযোদ্ধা, কাতারস্থ বাংলাদেশি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নারী সংগঠনের নেতা-কর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসাবে এ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর পবিত্র কোরান থেকে তেলওয়াত এবং বঙ্গমাতা ও শহিদ ক্যাপ্টেন শেখ কামাল সহ ১৫ আগস্ট এর সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে এ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এবং জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দেশ গঠনে বঙ্গবন্ধুর ত্যাগী সহযাত্রী হিসাবে বঙ্গমাতার গুরুত্বর্পূণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের অনুপ্রেরণার উৎস, একদিকে তিনি যেমন সংসারের হাল ধরেছেন অন্যদিকে বঙ্গবন্ধুর কারান্তরীণ অবস্থায় সাহসকিতা ও রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

শহিদ ক্যাপ্টেন কামাল সম্বন্ধে স্মৃতিচারণ ক’রে রাষ্ট্রদূত বলেন, বহুমাত্রিক এবং সৃষ্টিশীল প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্বের মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বঙ্গবন্ধুর মতই তিনি ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তাঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল। শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও রাষ্ট্রদূত মন্তব্য করেন।

মাননীয় সংসদ সদস্য এবং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এবং শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের জন্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ ও অনুকরণীয় জীবনাদর্শের কথা তুলে ধরেন।

এছাড়াও, এই আলোচনা অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এবং শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর উপর নির্মিত দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। পরিশেষে অতিথিগণকে দেশীয় খাবারে আপ্যায়িত করা হয়।

চারজনের বিরুদ্ধে অভিযোগ অপু বিশ্বাসের, থানায় জিডি

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘অপমানজনক’ মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছাড়াও ডিবি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন চিত্রনায়িকা অপু। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয় জায়গা থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় থানায় গিয়েছিলেন অপু বিশ্বাস। ফেসবুকে কুরুচিপূর্ণ এবং অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে থানায় জানিয়েছেন চিত্রনায়িকা। চারটি লিংক সংযুক্ত করে জিডি করেছেন অপু।

অপু বিশ্বাস আরও জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ তাকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ঢালিউড কুইনের ভাষ্য, দেড়-দুই বছর ধরে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানান অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন কেউ কেউ। এতে সামাজে ও পারিবারে তার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। কিছু মানুষ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে এসব করছেন। প্রথম দিকে এসবে গুরুত্ব দেননি তিনি। এখন বাধ্য হয়েই জিডি ও অভিযোগ করেছেন অপু বিশ্বাস।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল শতবার

অনলাইন ডেস্ক:

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল শতবার পেছাল।

সোমবার (৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামà¦