All posts by jitu

নোয়াখালীতে নিকাহ রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

বুধবার (১২ জুলাই) নোয়াখালী জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন কাজী মো.রবিউল ইসলাম নামে এক ভুক্তভোগী। অভিযোগের অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী,আইনমন্ত্রী,আইন সচিব, জেলা রেজিস্ট্রার ও দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয় বরাবর।

লিখিত অভিযোগে বলা হয়েছে, কাজী মো.রবিউল ইসলাম একজন মুক্তিযোদ্ধার নাতি। তিনি উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের পদে প্রার্থী ছিলেন। এ পদের জন্য গত ৫ জুলাই বিকেল ৪টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় । মৌখিক পরীক্ষা চলাকালে সেখানে বহিরাগত লোকজন উপস্থিত হন। নিয়োগ বোর্ডের কর্মকর্তারা অসদুপায়ে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয় এমপির পিএস সামছুল আলম আজাদ সুমনের নির্দেশে আমার কাগজ পত্র সরিয়ে ফেলার জন্য বলে। পরে তার ভাগিনা মো.ওমর ফারুককে এ পদের জন্য মনোনীত করে। ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত।

অভিযোগে আরও বলা হয়েছে, অর্জুনতলা ইউনিয়নের সাবেক নিকাহ রেজিট্রার সুজায়েত উল্যাহ ভূঞার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশানে রীট পিটিশান করেন কাজী মো.রবিউল ইসলাম। মামলা চলমান অবস্থায় সুজায়েত উল্যাহ গত বছরের ২১ ডিসেম্বর নোটারী পাবলিক আপোষ নামা মূলে তার রীট পিটিশান প্রত্যাহার পূর্বক নিকাহ রেজিট্রার ও কাজীর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তাই এ পদের জন্য সকলের থেকে আমার বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও লোকমুখে জানা যায় আমাকে প্যানেলে রাখা হয়নি।

এমপির পিএস সামছুল আলম আজাদ সুমন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,অর্জুনতলা ইউনিয়নের এখনো কাজী নিয়োগ হয়নি। শুধু মাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরং মো.রবিউল ইসলামের মা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নগরীর কান্দিরপাড়ে প্রকাশ্যে যুবক হত্যা: গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে খন্দকার হক টাওয়ারের সামনে ঘটা আলোচিত হত্যাকান্ডের মূল আসামীদ্বয় সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মূল ঘাতক ২ জন। তারা হলেন, কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার চারু মিয়ার ছেলে মোঃ মহরম মিয়া (২৭) , মুরাদপুর এলাকার মৃত রিপন মিয়ার ছেলে পারভেজ (২৮)। বাকি ২ আসামী হলেন, কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে মোঃ ইয়াছিন ও ২য় মুরাদপুর এলাকার হারুন মিয়ার মেয়ে রূপা আক্তার (২৫)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন।

কামরান হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা খবর পেয়ে অভিযান শুরু করি। পরবর্তীতে রবিবার (১২ জুলাই) কক্সবাজার সুগন্ধা সী-বিচের পাশে অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। মূলত, ৩/৪ মাস আগের মাদকের পাওয়া টাকা নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়।

জানা যায়, আসামী মহরম এর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক সহ মোট ১৪টি, আসামী পারভেজ এর বিরুদ্ধে চুরি ডাকাতি সহ ০৫টি, আসামি ইয়াছিন এর বিরুদ্ধে মাদকের ০৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে খন্দকার হক টাওয়ারের সামনে ইজাজুল হাসান (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায়, ইজাজুল হাসানের পিতা মোঃ সিরাজুল ইসলাম আদালতে এজহারনামীয় ৮/৯ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

গুলশান শপিং সেন্টার সিলগালা, পু‌লি‌শের স‌ঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশান-১ নম্বরের গোল চত্বর অবরোধ করে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর সড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এতে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকেল পৌনে ৪টার দিকে সড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ।

এ সময় ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাংচুর করে বলে জানা গেছে। সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ গোল চত্বরটি ফাঁকা করে দেয়। এতে করে ওই এলাকায় ফের যান চলাচল স্বাভাবিক হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করে দেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন।

দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শনিবার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)। আগামী শনিবার(১৫ জুলাই ) উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের বারপাড়া ইউনিয়নের ইছাপুরে জায়গাসহ প্রায় ৩৬ কোটি ৬৬লাখ টাকা ব্যায়ে নির্মিত কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা -১(দাউদকান্দি -মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, ট্রেনিং সেন্টারটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কন্সট্রাশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে।

মূলত মানব সম্পন্ন উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানান অধ্যক্ষ।

প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, দাউদকান্দি ও আশেপাশের উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যায়, তারা মূলত এখানে প্রশিক্ষিত হয়ে যেতে পারবে। আর প্রশিক্ষন নিয়ে বিদেশে গেলে আমাদের শুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে দাউদকান্দি তথা গোটা কুমিল্লা থেকে দক্ষ জনবল আমরা বিদেশে প্রেরণ করতে পারবো । প্রশিক্ষন কেন্দ্রটি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় একটি উপহার। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রতিষ্ঠান দাউদকান্দিতে প্রতিষ্টা করার জন্য।

খাটের ভিতরে করে মাদক পরিবহণের সময় ২৬ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহণের সময় কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা হতে ২৬.৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১২ জুলাই বিকালে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নীলফামারী জেলার সৈয়দপুর থানার ঢেলাপীড় গ্রামের আকবর আলীর ছেলে মোঃ শামীম @ বাদিয়া (৩৩) এবং একই গ্রামের মৃত. আব্দুর রওফ এর মেয়ে ফাতেমা বেগম (৩৩)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশ টিমের অ্যাস্ট্রোফিজিক্স ও অ্যাস্ট্রোরোবটিক্স স্পেশালিস্ট হিসেবে রয়েছেন কুবির সাবেক শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

মঙ্গলগ্রহের পর এবার চাঁদে মানুষের বসবাসের উপযোগীর সম্ভব্যতা যাচাই করতে মানববিহীন স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বাংলাদেশসহ বিশ্বেরর মাত্র ২২টি দেশ এ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ‘টিম বাংলাদেশ’ নামের একটি গ্রুপ স্যাটেলাইট পাঠানোতে অংশ নিবে। এ টিমের অ্যাস্ট্রোফিজিক্স ও অ্যাস্ট্রোরোবটিক্স স্পেশালিস্ট হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল।

জানা যায়, পৃথিবীর বিকল্প হিসেবে মানুষের বসবাসের উপযোগী ভূখন্ড খুজঁতে নাসা একটি গবেষণা করতে যাচ্ছে চাঁদে। সেখানে ২০২৪ সালে ছোট ছোট মানববিহীন স্যাটেলাইট পাঠাবে সংস্থাটি। স্যাটেলাইটগুলো বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে এবং এর মাধ্যমে নাসা জানতে পারবে চাঁদের আবাহাওয়া সম্পর্কে। এরমাধ্যমে নাসা দেখতে চায় চাঁদে মানুষ বসবাসের জন্য কতটা উপযোগী। নাসার এই পরিকল্পনায় অংশ নিচ্ছেন বিশ্বের মাত্র ২২টি দেশ। এতে স্থান পেয়েছে বাংলাদেশও। এটুআই এনোবেশন ল্যাবের ইতিমধ্যে কাজ শুরু করেছে ‘টিম বাংলাদেশ’। এর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি যন্ত্রাংশ পাঠিয়েছে নাসা।
মাত্র ৩৬ সেন্টিমিটার ও ৫ গ্রাম ওজনের এসব স্যাটেলাইটগুলো অভিযান উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

টিমের অ্যাস্ট্রোফিজিক্স ও অ্যাস্ট্রোরোবটিক্স স্পেশালিস্ট সঞ্জিত মণ্ডল বলেন, চাঁদে স্যাটেলাইট পাঠানোর মত একটি টিমে অংশগ্রহণ করতে পারছি, এটি গর্বের। দেশের জন্য কাজ করছি, এর মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারব।

নাসায় স্যাটেলাইট পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমরা একটা স্যাটেলাইট তৈরি করছি। স্যাটেলাইটের যাবতীয় সরঞ্জাম নাসা আমাদেরকে প্রোভাইড করেছে। এটুআই আমাদের ল্যাব সাপোর্ট দিচ্ছে। নাসা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা আমাদের স্যাটেলাইট তৈরি করার পর ওই স্যাটেলাইটের প্রোগ্রামিং আমাদেরই করতে হবে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে বাংলার মাটি থেকে নির্মিত প্রথম স্যাটেলাইট চাঁদের মাটিতে অবতরণ করবে। আমাদের স্যাটেলাইট গুলো চাঁদের মাটিতে পাঠানোর ব্যবস্থা করে দিবে নাসা। নাসার শর্ত হচ্ছে স্যাটেলাইটটির ওজন হবে সর্বোচ্চ ২০ গ্রাম, কিন্তু আমরা তা ৫ গ্রামে করার চেষ্টা করছি। আমরা কাজ শেষে নাসায় পাঠাবো স্যাটেলাইটগুলো। স্যাটেলাইট চাঁদের যাওয়ার পর আমরা চাঁদের সব ধরনের তথ্য বাংলাদেশে বসে দেখতে পারবো। আমরা ডাটাগুলো নিয়ে গবেষণা করবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগাতে পারব।

প্রসঙ্গত, সঞ্জিত মণ্ডল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানে স্নাতকত্তোর করছেন। এরআগে রোবট ‘সিনা’, ‘ব্লুবেরী’ ও ‘নিকো’ তৈরি করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন সঞ্জিত ও কুবি শিক্ষার্থীরা। এবার তিনি অংশ নিচ্ছেন মহাকাশ গবেষণায়।

একদিনে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি কুমেক হাসপাতালে

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালগুলোতে বর্তমানে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কুমেক চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। বাকিরা সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, চান্দিনা, বরুড়া, মেঘনা ও দাউদকান্দিসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৪ জন। বুধবার (১২ জুলাই) একদিনেই বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আরও ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পাঁচথুবী ইউনিয়নে ৫২ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান, এএসআই(নিঃ) শিমুল এবং সঙ্গীয় ফোর্সসহ সদরের পাঁচথুবী ইউনিয়নের উত্তর রাচিয়া বড় পুকুর ও বড় তেতুল গাছ সংলগ্ন পুকুরের উত্তর পূর্ব কোণায় কলা বাগানের মধ্যে তল্লাশি করে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: মফিজুল ইসলামকে(৫২) আটক করে।

আটক হওয়া মফিজুল ইসলাম কুমিল্লা সদরের কোটেশ্বর গ্রামের মৃত. গনি মিয়ার ছেলে।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ হাজার ৪৭০ পিছ ইয়াবাসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ কায়দায় ২১ হাজার ৪৭০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

ইয়াবাসহ আটককৃতরা হলেন, বান্দরবান জেলার লামা থানার গুলবানুর ঝিরি গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সোহেল ও শাহ আনোয়ার, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মৃত কবির আহাম্মেদের ছেলে নুরুল ফারুক ও নুরুল আলম। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা।

জানা গেছে, থানার উপ-পরিদর্শক আবদুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পশ্চিম পাড়ে ঢাকামুখী ট্রাক থামানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, শাহ আনোয়ার, নুরুল ফারুক ও নুরুল আলম ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের ভিতর থেকে ১২টি পোটলায় ১১৩টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটভর্তি ২১ হাজার ৪’শ ৭০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আ