All posts by jitu

নৌকার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন এমপি রাজী ফখরুলের স্ত্রী শামান্তা রাজী

স্টাফ রিপোর্টার:

১৭ জুলাই দেবিদ্বার পৌর নির্বাচন। মেয়র-কাউন্সিলর প্রার্থীগণ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজনৈতিক দলীয় কোন্দল ও বিগত কয়েক বছর রাজনৈতিকভাবে উত্তপ্ত  থাকা দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে ঘিরেও উত্তেজনার পারদ চরমে। নৌকাকে বিজয়ী করতে মাঠ নেমেছেন দলীয় নেতাকর্মীরা। তবে চমক দেখিয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের স্ত্রী শামান্তা রাজী ।

কুমিল্লায় বিভিন্ন নির্বাচনে সাংসদদের স্ত্রীদের প্রচারণা করতে তেমন দেখা যায় না বললেই চলে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নজীর স্থাপন করলেন এমপি  রাজী মোহাম্মদ ফখরুলের স্ত্রী শামান্তা রাজী । এর আগেও ঈদের খাদ্য সামগ্রী নিয়ে অসহায়-নি:স্ব মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন শামান্তা রাজী ও তার সন্তানেরা। 

 নৌকার পক্ষে টানা গণসংযোগে ব্যস্ত রয়েছেন শামান্তা রাজী। তিনি গতকাল শুক্রবার ও আজ শনিবার পৌর এলাকার ভিংলাবাড়ি ও নিউমার্কেট এলাকায় সারাদিনভর গনসংযোগ করেন। এ সময় মহিলা আ’লীগের নেত্রীগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লার সদর দক্ষিণে ৭০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৭০ কেজি গাঁজাসহ মোঃ আতিকুর রহমান@ আতিক হাসান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফিরিঙ্গির হাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লা নগরীতে ১২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ১২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই দুপুরে নগরীর গাংচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন, কুমিল্লার জালুয়াপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে সোহাগ (৩০) এবং সুবর্ণচর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ তানভীর হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন তিনবার, উন্নয়ন ধরে রাখতে নৌকার বিকল্প নেই

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

বিএনপি দেশকে ভিখারি হিসেবে পরিচালনা করত। তারা বলতো স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা ভালো আছি এবং বিভিন্ন দেশ থেকে তারা ভিক্ষাবৃত্তি করে টাকা আনত। সেই ভিক্ষার উপরে তারা রাজনীতি করত। আবার সেই ভিক্ষার সম্পদ তারা লুটপাটও করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব নিয়ে বলেছেন আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।
আমরা সম্মানের সাথে বাচবো, আমরা আমাদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলবো। আমরা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বাবলম্বী হব। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে উন্নয়নের দিক থেকে পৃথিবীর ১৯৩ টা দেশের মধ্যে বাংলাদেশ ৪৪ তম দেশে পরিণত হয়েছে। আমাদের বিশ্বাস আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে আগামী সাত থেকে আট বছরের মধ্যে অর্থনীতির দিক থেকে বিশ্বের ২৫ তম দেশে পরিণত হবে বাংলাদেশ।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির মনির ও মাসরুল আলম মিলন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ ইসমাইল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকারের সঞ্চালনায় এ সময় কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল আলম, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রিয়াজ মোহাম্মদ রিপন, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ খন্দকারসহ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ঐতিহ্যবাহী রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে চৌমুহনী রাবেয়া নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে প্রথমবর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান লায়ন ডাক্তার আবু নাসের।

ডাক্তার সুমাইয়া ইসরাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সুলতানা রাবেয়া খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এবিএম জাফর উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক মলয় কান্তি চক্রবর্তী, চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজর অধ্যক্ষ অধ্যাপক মো.মনজুরুল হক, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী জেলা সভাপতি ডাঃ এম এ নোমান, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা সভাপতি ডাক্তার ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুলতানা বেগম ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাচ্চু মিয়া।

বক্তরা নার্সিং পেশায় দক্ষ অর্জন করে মানবসেবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে নবীন শিক্ষার্থীদের আহ্বান করেন।

নির্জন রাস্তায় একা পেয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, দুই ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিবন্ধী শিশু (৮) ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ মামলার আসামিকে পলায়নে সহযোগিতা করায় ধর্ষকের বড় ভাইকে ও গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, ধর্ষক মো.আব্দুল মালেক (২৬) ও তার বড় ভাই আব্দুল খালেক (৩৫) । তারা উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের আব্দুল করিম মুন্সি বাড়ির মমিন উল্যার ছেলে।

শনিবার (৮ জুলাই) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার চট্রগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবন্ধী শিশু তার বাড়ির কাছে দোকানে যাওয়ার সময় নির্জন রাস্তায় একা পেয়ে আসামি আব্দুল মালেক জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ভিকটিমের মা তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করে। ভিকটিম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, মামলার দায়েরের পরপরই আসামি আব্দুল মালেক তার পরিবারের সদস্যেদের সহায়তায় প্রথমে কক্সবাজার যায়। সেখান থেকে চট্টগ্রামে আসামির বড় ভাই আব্দুল খালেকের পরিচিত চট্রগ্রামের ডবলমুরিং এলাকার হাজী পাড়ার একটি মসজিদ সংলগ্ন একটি কক্ষে আত্মগোপন করে। পরবর্তীতে আসামি আব্দুল মালেকের ভাই খালেক কে জিজ্ঞাসাবাদ করিলে সে ভিন্ন তথ্য প্রদান করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে হাজীপাড়া মসজিদ সংলগ্ন একটি কক্ষ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামি পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতা আসামির বড় ভাই আব্দুল খালেক কে ও গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর’ কর্মসূচিতে সাইকেল র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি:

ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।

শনিবার (৮ জুলাই) সকালে সাইকেল র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।

সকাল ৯ টার দিকে সাইকেল র‍্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এ এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বুক্ষ রোপন করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।

এবিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) বলেন, ঈষবধহ ইযধংধহপযধৎ এৎববহ ইযধংধহপযধৎ” প্রতিপাদ্যকে সামনে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধন কে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা ছিল মূল লক্ষ

মো. মাহফুজার রহমান আরও বলেন, আজকের র‍্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে সম্প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‍্যালির একটি বড় উদ্দেশ্য ।

কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডব্লিউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সী এবং সরকারী সংস্থার প্রায় ৪০০জন অংশগ্রহন করেন

নোয়াখালীতে বেশি ভাড়া আদায় করায় কাউন্টার ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় হিমালয় বাস কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম (৪৫) উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, চাটখিল থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে গত কয়েক ধরেই ১০০-২০০ টাকা করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি ঈদুল আযহার সময় ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি হিমালয় বাস কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে ৭দিনের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে কারাদন্ড দেওয়া হয় এবং আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাগরের তলদেশে গেলেন টয়া ও সাফা কবির

বিনোদন ডেস্ক:

ভ্রমনপিপাসুদের কাছে পছন্দের দেশগুলোর একটি থ্যাইল্যান্ড। যেখানে সমুদ্রের বিশাল নীল জলরাশি ভরিয়ে তোলে পর্যটকদের মন। এছাড়া দেশটি স্কুবা ডাইভিংয়ের জন্যও বিখ্যাত। আর প্রতি বছর হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন এখানকার সমুদ্রতলে বিচরণের জন্য।

দেশের জনপ্রিয় দুই তারকা মুমতাহিনা টয়া ও সাফা কবিররাও ছুটে গেলেন থ্যাইল্যান্ডের তানতে বে’তে। ডুব দিলেন সাগরের অতল গহ্বরে। আর সেই মুহূর্তের ছবি টয়া-সাফা দু’জনেই শেয়ার করেছেন ফেসবুকে।

এই দুই তারকার কথায়, এবারই প্রথম তারা থ্যাইল্যান্ডের তানতে বে’তে স্কুবা ডাইভিং করলেন। ১২ মিটার পানির নিচে বেশ কিছুক্ষণ ভ্রমণ করেছেন। আর এই পুরো সময়টা দারুণ উপভোগ করছেন তারা, দেখেছেন নতুন এক জগত। যা তাদের সারাজীবন মনে থাকবে।

এই সফরে টয়ার সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা শাওনও। তিনি জানান, সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এই মুহূর্তের ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ করবেন টয়া।