Tag Archives: পুলিশ

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জান্নাত ও পুলিশের সহায়তায় হারানো সন্তান ফিরে পেল পরিবার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশ এবং ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আমেনা বেগম জান্নাতের সহযোগিতায় হারানো সন্তানকে ফিরে পেল এক পরিবার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শাহাদাত হোসেন শাওন নামের ১১ বছর বয়সী এক কিশোরকে জাঙ্গালিয়া এলাকার কচুয়া চৌমুহনীতে খুঁজে পান আমেনা বেগম জান্নাত। পরে ছেলেটিকে নিয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়িতে যান জান্নাত। সেখানে পুলিশের সহায়তায় খবর পেয়ে বেতাগাও এলাকা থেকে এসে তার পরিবার ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়।

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া:গ্রেফতার ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা দমনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪ টার দিকে নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা চাপাতি, রামদা/হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র ও সুইচ গিয়ারসহ মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া পটকা ফাটানো, ছোটাছুটি, ভীতি প্রদর্শন এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে বিসিক শিল্পনগরীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম(২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)