Tag Archives: দেশীয় অস্ত্র

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া:গ্রেফতার ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা দমনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪ টার দিকে নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা চাপাতি, রামদা/হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র ও সুইচ গিয়ারসহ মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া পটকা ফাটানো, ছোটাছুটি, ভীতি প্রদর্শন এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে বিসিক শিল্পনগরীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম(২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী মডেল থানাধীন কুসিক ৭নং ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে থেকে ৪টি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং ১টি এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সঙ্গে জড়িত আরও ১৪ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে। এছাড়া তারা অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জন দুষ্কৃতকারীর সম্পৃক্ততার কথাও জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“কিশোর গ্যাংয়ের এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের এ ধরনের তৎপরতা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বিকালে তিন ঘন্টাব্যাপি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন মামলার আসামি ১৬ জনকে আটক করেছেন পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা,হকি ইস্টিক ও কাঠের রোল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে,এসময় আবুল মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা (৩০)নিহত হয়।

এ ঘটনার জেরে সাইফুল মেম্বারের বাড়িসহ প্রায় ৩০ টি পরিবারের বাড়ি ঘরে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করে লোকজন। তখন আবু মোল্লার লোকজনের ভয়ে ৩০টি পরিবারের প্রায় শতাধিক সদস্য বাড়ি ছেড়ে চলে যায়। আবু মোল্লার ভয়ে দুইবছর এলাকা ছাড়া পরিবারগুলো।

আজ বৃহস্পতিবার ছাত্র সমাজের সহযোগিতায় সাইফুল মেম্বার গ্রুপের লোকজন বাড়ীতে গেলে আবু মোল্লা লোকজন নিয়ে তার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে।

পরে ছাত্র সমাজ ও স্থানীয় লোকজন বাড়িটি অবরুদ্ধ করে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেনাবাহিনীসহ ঘটনা স্থলে যাই এবং অভিযান পরিচালনা করি। বিভিন্ন মামলার এজহার নামীয় ১৬ জন আসামীকে আটক করে থানায় নিয়ে আসি।এছাড়াও অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি। তিনি আরও জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে
সাইফুল মেম্বার ও ছাত্র সমাজের তিন সমন্বয়কসহ মানিককান্দি গ্রামের কয়েকজন গন্যমান্য ব্যাক্তিবর্গকে দিয়ে একটি নাগরিক কমিটি করে দেয়া হয়েছে।

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত. হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গাঁজা-দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল সিটি কর্পোরেশনের ট্রাক

ডেস্ক রিপোর্ট:

গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ট্রাকসহ ট্রাকচালক ও চালকের সহকারী গ্রেফতার হয়েছেন। শনিবার আটক ব্যক্তিদের ৫ দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো— গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

পুলিশ ও কারাগার সূত্র জানান, শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ড্রাম ট্রাক। কারাগারের গেটের সামনে কারারক্ষীরা ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে পেঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরে কোনাবাড়ী থানা পুলিশের কাছে ওইসব অবৈধ মালসহ দুজনকে সোপর্দ করা হয়েছে। তবে কারাগারের মূল ফটক থেকে গাড়িটি তল্লাশি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল ময়লা নেওয়ার ড্রাম ট্রাক। এ সময় কারারক্ষীরা দুজনকে আটক করে থানায় খবর দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়।

চৌদ্দগ্রামে পাইপগান, দেশীয় অস্ত্রসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পাইপগান, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মোঃ কামরুল হাছান (৩৬) নামের এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলাইকরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি ছোরা ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত কামরুল হাছান হলেন চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮ জন

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও পলসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় নাসিরনগর থানায় ৮ জনকে আসামি করে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।