Tag Archives: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দৌলতপুর এলাকার হুমায়ুন এর ছেলে মনজুরুল ইসলাম (৩০) এবং গোবিন্দপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ছামির ইসলাম (২০)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি ১১ সিপিসি ২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।

এসআরবি হেডকোয়ার্টার্স এর নিদের্শনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে রোববার এসআরবি-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মনজুরুল ইসলাম পূর্বে দুই মামলার আসামি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে ।

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল বারেক ওরফে পিস্তল বারেক (৫৫) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে। পুলিশ তাকে রাতেই কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র, মানবপাচার, হত্যা এবং নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এ সময় অস্ত্রসহ বারেককে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম জানায়, বারেক দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আত্মগোপনে থেকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করে আসছিলেন। তার নামে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অস্ত্র, হত্যা এবং মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।