,

বরুড়ায় বিভিন্ন দলের ৭ প্রার্থীর মনোয়নপত্র সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে কুমিল্লা-৮ (বরুড়া) ২৫৬ আসন থেকে মোট ৭ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে অধ্যাপক নুরুল ইসলাম মিলন, আওয়ামীলীগ থেকে সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, জাকের পার্টি থেকে মাওলানা শরিফুল ইসলাম সাইফি, ইসলামী আন্দোলন থেকে মুফতি মিজানুর রহমান ফারুকী, গণফ্রন্ট থেকে মো. দুলাল মিয়া, ওর্য়াকাস পার্টি থেকে আহসান উল্লাহ মনোনয়নপত্র উত্তোলন করেন। স্ব স্ব দলের নেতাকর্মীরা এ মনোনয়নপত্র উত্তোলন করেন বলে জানা যায়।