Tag Archives: কুমিল্লা লাইভ নিউজ আপডেট

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩; উদ্ধার ২ শিশু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে জিডি মূলে দুইজন শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামী মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে জিডি মূলে নিখোঁজ দুই শিশু- জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।

ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানায়।

হোমনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে গ্রেফতার

হোমনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে গ্রেফতার

হোমনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকরা হলেন- মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), মো. রিফাত (২২), নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)। তারা সকলেই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০ টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তাদের রিকশা থামিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে আটক ২২ জেলে(প্রতীকী ছবি)

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে।

এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন অসুস্থ হওয়ায় ৫০০ টাকা জরিমানা এবং বাকি ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানায়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. ইউনুস (৬৭), শামীম পাটোয়ারী (২৯), রিপন খান (৩০), হোসাইন হাওলাদার (২৫), মো. রাকিব, (২০), আব্দুল করিম (৩৫), ঈমান হাওলাদার (২২), দুধু মাঝি (৩২), মো. আনসার খান (৩০), দলিল মিজি (৫৬) শাহীন হাওলাদার (২০), হাসান হাওলাদার (২৯), হাবিব জমাদার (২৯), আবুল কাশেম (২৫), হারুন জামাদার (৫০), শাহজাহান পাটোয়ারী (১৮)। তাদের বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজার, দোকানঘর, সদরের বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় পাঁচটি মশারী জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে এক জেলেকে ৩ মাসের কারাদণ্ড, ৩ জনকে ২১ দিন করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, একজন ক্যান্সারের রোগী হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব। কুমিল্লার মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য।
যা পরে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু।

বন্ধুত্বের এই নিঃস্বার্থ ভালোবাসায় মাথা ন্যাড়া করেন, কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।

বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও চুপ করে থাকেননি। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

বন্ধুত্বের এই গল্প যেন মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই কখনো কখনো সবচেয়ে গভীর হয়। মুরাদনগরের এই ১০ যুবক সেই সত্যকেই নতুন করে প্রমাণ করলেন।

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ : কুমিল্লায় কৃষিমন্ত্রী

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ : কুমিল্লায় কৃষিমন্ত্রী

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ : কুমিল্লায় কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক প্রভাব রাখছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ কৃষকদের জন্য নানা সহায়ক নীতি বাস্তবায়ন করা হয়েছিল, যা কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দেয়। তিনি উল্লেখ করেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই দর্শন থেকেই সেই সময়কার নীতিনির্ধারণ করা হয়েছিল।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একই কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী। তিনি দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার করা এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ উল্লেখযোগ্য। নির্বাচনী ইশতেহারের ৩১ দফা প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ভর্তুকি ব্যবস্থার সূচনা অতীতে হলেও বর্তমান সময়ে তা আরও সম্প্রসারিত ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কৃষকদের সহায়তায় সরকার নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে, যার মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও রয়েছে। এর মাধ্যমে বহু কৃষক পরিবার ইতোমধ্যে উপকৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে। কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, যেখানে সারা বছরই বিভিন্ন ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তাই কৃষিখাতকে আধুনিক ও লাভজনক করতে পারলে দেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই খাতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করছে।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে থেকে তাদের সক্ষমতা বাড়াতে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে কৃষকদের আরও শক্তিশালী করে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো হবে। কৃষিকে আধুনিক, লাভজনক ও তথ্যনির্ভর খাতে উন্নীত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এই কৃষক কার্ড।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নির্বাচিত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় মোট ১,৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রীর ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ,গুজব হতে সতর্ক থাকার আহ্বান শিক্ষা মন্ত্রীর

শিক্ষা মন্ত্রীর ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ,গুজব হতে সতর্ক থাকার আহ্বান শিক্ষা মন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলনের একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

শিক্ষা মন্ত্রী ড. মিলনের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে “”বিশেষ দ্রষ্টব্য শিরোনামে” উল্লেখ করা হয় যে, ড. মিলনের এলাকায় নির্বাচনী প্রচারণার ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রপাগাণ্ডা।

প্রকৃতপক্ষে, ভিডিওটি ছিল শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নিয়ে তাঁর একটি আলাপ চারিতার অংশ। যা এখনকার প্রেক্ষাপটে নতুন করে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। গত বুধবার, ১৫ এপ্রিল সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সকলকে সত্যতা যাচাই না করে কোন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন। তিনি আর-ও বলেন, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সকলকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং গুজব প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভুমিকা পালন করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । তাতে বলা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেননি। তাই এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করা এবং প্রচার ও শেয়ার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজে।

হোমনায় স্বামীকে গাছে বেঁছে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় অটোরিক্সা থেকে নামিয়ে স্বামীকে গাছে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামী করে থানায় ৭জনের নামে মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া করা বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিক্সাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে পিছু নেয়া ওপারচর গ্রামের ডাকাতদল সদস্য আশিকুর রহমান (২৪) ও তাঁর আরও ৬/৭জন সহযোগী ওই দম্পতিকে বহন করা অটোরিকশাটি থামিয়ে ওই দম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ছয়ফুল্লাকান্দির দিকে নির্জন জায়গায় নিয়ে যায়।

সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে হাত-মুখ চেপে রাখেন এবং অন্যরা তাঁর স্বামী ও অটোরিকশার চালককে দূরে গাছের সাথে বেঁধে গৃহবধূকে সেচ্ছায় শারারিক সম্পর্কের প্রস্তাব দেয়, না হলে তার স্বামী মেরে ফেলার হুমকি দিয়ে নির্যাতন শুরু করে।

এরপর ওই গৃহবধূ রাজি না হলে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। সেখান থানায় জানানো হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মামলার প্রক্রিয়া করেন।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে এসেছিলেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে আহত ৩ শিক্ষার্থী

বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে আহত ৩ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে। এ সময় তিন জন শিক্ষার্থী আহত হয়।

আহতরা হলো- ঐ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আবদুল্লাহ।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার।

স্থানীয় লোকজন অভিযোগ করে জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেনকে মরা গাছটি সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছিল। এছাড়াও উপজেলা প্রশাসনকে অবহিত করে গাছটি কেটে ফেলার অনুরোধ জানানো হয়; কিন্তু তিনি তা গুরুত্ব দেননি, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবি আহমেদ বিকাল ৫টার দিকে মোবাইল ফোনে জানায়, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়েও কেউ তাকে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে তিনি খোঁজখবর নিচ্ছেন।

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

হাম আক্রান্ত শিশু রায়হান (৮) চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

চিকিৎসকরা জানায়, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র‍্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে, কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলো। এছাড়া প্রতিদিনি সংক্রমণের হার বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডের নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার ৯৪ শিশু ভর্তি রয়েছে।

কুমিল্লায় প্রথম দফায় কৃষক কার্ড পাবেন ১ হাজার ৪৫৮ জন

কুমিল্লায় প্রথম দফায় কৃষক কার্ড পাবেন ১ হাজার ৪৫৮ জন

ডেস্ক রিপোর্ট:

কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে।

শুক্রবার সকাল ১০টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানায়, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্রসহ নানান পরিধির কৃষকদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।

এর মধ্যে ভূমিহীন কৃষক ২০৫ জন, প্রান্তিক কৃষক ৬২৮ জন, ক্ষুদ্র কৃষক ৫৪৪ জন, মাঝারী কৃষক ৩৯ জন ও বড় পরিধির ২ জন কৃষক রয়েছেন।

তালিকায় পুরুষ কৃষকের সংখ্যা ১ হাজার ১৪৪ জন এবং নারী কৃষক ৩১৪ জন।

এই কার্ডের মাধ্যমে তারা নগদ সহায়তাসহ নানা কৃষি সুবিধা পাবেন। বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও কৃষি উপকরণ ক্রয়ে এই কার্ডের সুবিধা পাবেন কৃষকরা।

এছাড়া সার, বীজ, সেচ সুবিধা, কৃষি ঋণ, প্রশিক্ষণ এবং বাজার তথ্যসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সূত্র: জাগোনিউজ২৪