Tag Archives: কুমিল্লা নিউজ

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এদিকে, সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে উদযাপিত হবà§