Tag Archives: দেবিদ্বার

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন, কৃষকদের মুখে হাসি

 

এড. সুদীপ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর চরাঞ্চলে এবার করল্লার চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। খলিলপুর, আশানপুর, বালিবাড়ির চরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ একর জমিতে উৎপাদিত করল্লার বাম্পার ফলন কৃষকদের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি। বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা এবার লাভের মুখ দেখছেন।

লাভজনক ফলনে কৃষকদের উচ্ছ্বাস

বারেরার চরের কৃষক বাচ্চু মিয়া জানান, এবার ৪০ শতাংশ জমিতে করল্লা চাষে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বিক্রি করেছেন প্রায় আড়াই লাখ টাকার করল্লা। একই এলাকার আবু কালাম বলেন, “গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে। পাইকারি বিক্রিও হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আমার জমি থেকে এবার সাড়ে চার লাখ টাকার করল্লা বিক্রি করেছি।”

প্রাকৃতিক সুবিধা ও চাহিদা

কৃষকদের মতে, এবার বৃষ্টিপাত কম হওয়ায় করল্লার ফলন ভালো হয়েছে। গোমতী নদীর উর্বর পলিমাটি করল্লা চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়া, বাজারে করল্লার চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য ও পরিকল্পনা

দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে করল্লার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ফলন ও বাজারমূল্যও সন্তোষজনক। উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, “চরাঞ্চলের কৃষকদের আরও উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।”

ভবিষ্যত সম্ভাবনা

এই অঞ্চলে করল্লার পাশাপাশি অন্যান্য সবজির চাষও হয়। তবে এবারের সাফল্য কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের আরও উন্নত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো যায়।

চরাঞ্চলের কৃষকরা আশাবাদী, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও সহায়তা পেলে তারা আরও বেশি লাভবান হবেন এবং দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে বালিকা গ্রুপে বি-পাড়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দেবিদ্বার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় দেবিদ্বার উপজেলার পক্ষে গোল দুটি করেন তানিয়া ও সুমাইয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বি পাড়া উপজেলার নাহিদা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন প্রমুখ।

২৯ জানুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

দেবিদ্বারে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও দেবিদ্বার উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় চর বাকরের মেসার্স নিউ রাসেল ব্রিকসকে ২ লক্ষ টাকা এবং মেসার্স কে এম বি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন দেবিদ্বার থানা পুলিশ ।

দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাওয়ায় হামলার শিকার হয়েছেন পার্লারের মালিক স্বামী-স্ত্রী। হামলায় আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দম্পত্তি।

ভুক্তভোগী পার্লারের মালিক মৌসুমী আক্তার জানান, তার পার্লারের কর্মী হালিমা বেগম ও তার স্বামী সোহেল ব্যবসা করার জন্য গত বছর ৫ লক্ষ টাকা ধার নেয়। সম্প্রতি ধার নেয়া টাকা পরিশোধ করার কথা বললে হালিমা চাকুরী ছেড়ে চলে যায়। পরবর্তীতে টাকা ফেরৎ না দিয়ে উল্টো তানিয়া সুলতানা বিথি ও কোহিনুর আক্তার সুমিসহ কয়েকজন স্থানীয় লোকজনকে পাঠিয়ে মৌসুমী আক্তার হুমকি-ধমকি দেয়। পাওয়া টাকা ফেরৎ না দিয়ে একাধিকবার হুমকী ধমকী দেয়ায় ভূক্তভোগী মৌসুমী আক্তার দেবিদ্বার থানা ও কুমিল্লা পুলিশ সুপারের নিকট অভিযোগ দেয়।

এদিকে অভিযোগের কথা জানতে পেরে স্থানীয় মোখলেছসহ কয়েকজন সোমবার মৌসুমী আক্তারের স্বামী ও ছেলের উপর হামলা করে আহত করে। আহতদের দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলা করে মাথা ফাটিয়ে দেয়া হয়। দেবিদ্বার হাসপাতালে চিকিৎসা না কারতে পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হামলার শিকার মৌসুমী আক্তারের স্বামী নজরুল ইসলাম বলেন, পাওনা টাকার বিষয়ে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শী কাজী তারিফুল ইসলাম সুমন বলেন, অভিযোগের কথা জানতে পেরে মোখলেছ, তানিয়া সুলতানা বিথি ও কোহিনুর আক্তার সুমিসহ কয়েকজন বাসায় হামলার চেষ্টা করে। পরে মৌসুমী আক্তারের স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়, তখন এলোপাথারী মারধর করে তারা।

অভিযুক্ত হালিমা বেগম মোবাইল ফোনে জানায়, হামলার ঘটনার সাথে তিনি জড়িত নন, উপস্থিত লোকজন তাদের উপর হামলা করেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান, বিষয়টি তিনি অবগত আছেন, এ বিষয়ে উভয়ে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। মারধরের ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের জমির পাঁচ শতাধিক কলাগাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিন মিঠুর বায়না করা ৫২ শতক জমির ৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন (৩৭) বাদি হয়ে একই এলাকার মোঃ হুমায়ুন কবির, মকবুল হোসেন, আলামিন বাশার ও আল আমিনের বিরুদ্ধে থানা পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন।

সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি।

আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। না। গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের বায়নাকৃত জমিতে এসে সেখানে থাকা প্রায় ৫০০টি কলা গাছ কেটে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ঘটনার পর আমি মকবুল হোসেন ও হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তারা আমার সাথে খারাপ আচরণ করাসহ আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করে এবং উক্ত সম্পত্তি আমাদের নামে রেজিস্ট্রি করে দিবেনা বলে জানায়।

এ জমি পুনরায় ভোগ দখল করবার চিন্তা করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। তারা জমির চারপাশে তার কাটার বেড়া দেয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

দেবিদ্বারের চরবাকরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে মারধর

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর খাজা ব্রিকস এর অফিস থেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ইমনকে ডেকে নিয়ে মারধর করে ঈগল সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রনির নেতৃত্বে এ হামলা হয়।

নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় এ হামলার শিকার হন স্বেচ্ছাসেবক লীগ কর্মী ইমন।

প্রিজাইডিং অফিসারদের সাথে এমপির গোপন বৈঠকের নামে অপপ্রচার, ম্যাজিষ্ট্রেট জানালেন তথ্য ভিত্তিহীন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করেছেন সংসদ সদস্য রাজী ফখরুল, এমন একটি ভিত্তিহীন তথ্য রোববার বিকেল বেলায় চারদিকে ছড়িয়ে পড়ে। অথচ ওই সময় সংসদ সদস্য রাজী ফখরুল ঢাকায় অবস্থান করছিলেন । রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে এমন তথ্য পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে দেখেন সেখানে দেবিদ্বার শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার অনুষ্ঠান হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত কলেজ শিক্ষকরা জানান, আজ দেবিদ্বার উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথচ বাইরে নানা অপপ্রচার ছড়ানো হয়েছে। এখানে কোন রাজনৈতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়নি। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন এ অপপ্রচার ছড়িয়েছে । মিথ্যে তথ্য সরবরাহ করে আমাদের অনুষ্ঠানকে বির্তকিত করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানের আয়োজক দেবিদ্বার আলহাজ জোবায়দা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নূর মোহাম্মদ বাবু বলেন, ‘আমরা কলেজ শিক্ষকদের অনুষ্ঠান করছি। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।’ এটা পুরো ভিত্তিহীন অভিযোগ।

দেবিদ্বার সংসদীয় আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, আমার বিরুদ্ধে আণীত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। আমি তো ঢাকায় অবস্থান করছি। এমন কোন আয়োজনের বিষয়ে আমি অবহিত নই। মিথ্যে অপপ্রচার করাই তাদের কাজ। নৌকাকে পরাজিত করতে নানা অপকৌশলের পথ বেছে নিচ্ছে তারা ।

মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, নগরীর একটি রেস্তোরায় সম্ভাব্য প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটি রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে, এমন একটি তথ্য আমাদের কাছে আসার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কোন রাজনৈতিক কর্মকান্ড দেখিনি।পরে জানলাম এটি শিক্ষক সমিতির প্রোগ্রাম। এমনকি অতিথি হিসেবে মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকেও সেখানে দেখিনি। এখানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিল। আর এখন পর্যন্ত যেহেতু প্রিসাইডিং কর্মকর্তার তালিকা চূড়ান্ত হয়নি, তাই এটা বলা যাবে না প্রিসাইডিং অফিসারদের মিটিং ছিল। হয়তো তালিকা চূড়ান্ত হলে এখান থেকে কয়েকজন থাকতেও পারে। এখন পর্যন্ত কেউ তো জানে না কারা প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবে। তাই গোপন মিটিংয়ের বিষয়টি সত্য নয়।

দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ডসংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিশা পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে মালিককে সংবাদ দেয়।

খবর পেয়ে উপজেলার ভানী ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। টের পেয়ে ড্রাইভার ও হেলপার আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দেবিদ্বারে নৌকা প্রতীকের সমর্থনকারীদের উদ্দেশ্যে এমপি রাজি ফখরুলের বিবৃতি

স্টাফ রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবিদ্বারের নৌকা প্রতীকের সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সুন্দর পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর।

আমার সকল নেতাকর্মীদের প্রতি কোন প্রার্থীকে নিয়ে বিরুপ মন্তব্য কিংবা কাউকে উদ্দেশ্য করে কোন হুমকি না দেওয়ার আহবান করা হলো। এগুলো স্পষ্টত নির্বাচনী আইনের লঙ্ঘন।

পরিস্থিতি অবনতি হয় এমন কোন সাংঘর্ষিক কাজে তথা নির্বাচনী আইন ভঙ্গ হয় এমন কোন কাজে কেউ জড়াবেন না। সকলের সহনশীল ভূমিকা প্রত্যাশা করছি। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। নোংরা ও কুটকৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিকে আমি ঘৃণা করি। আমার বিশ্বাস দেবিদ্বারবাসি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে আমাকে পুনরায় নির্বাচিত করবেন।

প্রতিপক্ষ যদি কোন বিশৃঙ্খলা কিংবা অনৈতিক কাজে জড়িত হয় তাহলে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন, যেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়।

আবারও সকলকে সংযত ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

দেবিদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লা দেবিদ্বারে ৪ষ্ঠা ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের রক্তঝরা এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।

একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ চালালে পাকিস্তানী হানাদাররা এ রাতে পিছু হটে এবং দেবিদ্বার ছেড়ে পালালে ৪ ডিসেম্বর দেবিদ্বার শত্রুমুক্ত হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা- ৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের উপস্থিতিতে উপজেলা আ’লীগ,উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র ্যলী বের করা হলে র ্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে এসে সকল শহীদদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি), কুমিল্লা জেলা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,পৌর মেয়র সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার. সাংবাদিক সহ আরো অনেকে।