All posts by jitu

কুমিল্লার দাউদকান্দিতে হিটস্ট্রোকে স্কুল ছাত্রীর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে উম্মে হাবিবা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাবিবা আক্তার তিতাস উপজেলার চান্দ-নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, হাবিবা ক্লাসে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা অফিস রুমে নিয়ে আসে। পরে দুইজন শিক্ষক দিয়ে দ্রুত তাকে স্থানীয় দাউদকান্দি উপজেলার (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাবিবাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। ঢাকায় যাওয়া পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, হাবিবা নামে এক স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত গরমে নাকি ফুড পয়জনিং অসুস্থ হয়েছে, সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হলে পথেই মৃত্যু হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যু খবরটি শুনেছি। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ সরকার ভীত নয়: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে। ভিসা নীতি নিয়ে সরকার ও আওয়ামী লীগ ভীত নয় বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত স্যাংশন না পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চিরাচরিত ভঙ্গিতে প্রলাপ বকছেন। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তারা প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ ও এদেশের জনগণের মান ক্ষুন্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন।’

তিনি বলেন, ত্রিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে ম্লান করে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিদেশি প্রভুদের নিকট ধরনা দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন তারা। দেশের মানুষের প্রতি তাদের কোনো আস্থা ও বিশ্বাস নেই এবং দেশের সংবিধান, গণতন্ত্র, নির্বাচন ও গণরায়কে অবজ্ঞা করে তারা কেবল বিদেশি প্রভুদের কাছে করুণা প্রার্থনা করছেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ ও সরকার ভীত নয়। কারণ আমরা সর্বদা সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, যদি এই ভিসানীতি যথাযথভাবে প্রয়োগ হয় তাহলে বিএনপি নেতাকর্মীদের এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। কেননা তারা বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে ও নির্বাচন প্রতিরোধের নামে সন্ত্রাসের মাধ্যমে সাংবিধানিক রাজনীতির অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা করে আসছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার-অপপ্রচারের মধ্য দিয়ে বিএনপি নেতারা খুনি-স্বৈরশাসক, সংবিধান ও গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে ভ্রান্ত মিথ তৈরি করার অপচেষ্টা করে আসছে। মূলত এই জিয়াউর রহমানই বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করেছে।

তিনি বলেন, প্যাডসর্বস্ব ভুঁইফোড়, বিবৃতিজীবী, পাকিস্তানপন্থী রাজনীতিক ও যুদ্ধাপরাধীদের ধরে এনে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক দল গঠন করে পাকিস্তানপন্থীদের ক্ষমতায়ন করেছিল জিয়াউর রহমান। রাষ্ট্রীয় কার্যক্রম ও গণমাধ্যম থেকে মুক্তিযুদ্ধের জয়ধ্বনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’-কে নির্বাসনে পাঠিয়েছিল।

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পাকিস্তানি দর্শনের রাজনীতির প্রচলন করেছিল। দিনের পর দিন আওয়ামী লীগের কার্যালয়ে তালাবদ্ধ করে কার্যত অঘোষিতভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখা হয়েছিল।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আজকে বিএনপির কোনো কোনো নেতার বক্তব্যে তাদের এতটাই দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে যে, তাদেরকে আর কোনো রাজনৈতিক সংগঠন বলা চলে না। জনগণের প্রতি আস্থা না রেখে বিএনপি নেতৃবৃন্দ বিদেশি প্রভুদের পদলেহনের মাধ্যমে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।

ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ ধরনের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী খুনিগোষ্ঠী ও ষড়যন্ত্রকারীদের কাছে আত্মসমর্পণ করবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী এই অপশক্তিকে উৎখাত করা হবে।

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর কুমিল্লার মুরাদনগর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ছেলে-মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে এবং তরুণীদের মাদক থেকে দূরে রাখে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সদর ইউপির চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, রামচন্দ্রপুর দ: ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি ও ধনীরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর উপজেলা স্কাউটের সম্পাদক ফরিদ উদ্দিন, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।

মুরাদনগর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী খেলায় মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ বালক দল দুই-এক গোলে টনকী ইউনিয়ন পরিষদ বালক দলকে পরাজিত করে।

একনেকে ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকায় ১৮ প্রকল্পের অনুমোদন

 

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। যার ব্যয় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন সাত হাজার ৪৪৫ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন তিন হাজার ৮৬১ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন করে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা সচিবসহ পরিকল্পনা কমিশনের বিভিন্ন সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙন হতে শহিদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, নেত্রকোণা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন) প্রকল্প এবং নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্প।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ (৫ম সংশোধন) প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ১০টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন পটুয়াখালী (১ম সংশোধন) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি বিল্ডিং স্থাপন এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্প; জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা (৩য় সংশোধন) প্রকল্প।

নৌপরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১: শেওলা, রামগড় ও ভোলাগঞ্জ স্থলবন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন (২য় সংশোধন) প্রকল্প; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি রিংক রোড নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (চতুর্থ সংশোধন) প্রকল্প: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে সাভার সেনানিবাস এলাকায় মিট প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং ডিজিএফজাই এর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধন) প্রকল্প: রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে জুয়েল- গেজ ডাবল লাইন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প। এছাড়াও ব্যয় ব্যতিরেকে একটি প্রকল্প টেবিলে উপস্থাপন করা হয়।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কুমিল্লার চান্দিনায় পুলিশের হাতে ৩ ভুয়া র‌্যাব সদস্য আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় র‌্যাব পরিচয়দানকারী ৩ প্রতারককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (৫ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকা থেকে ধাওয়া করে চান্দিনা উপজেলার বেলাশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পরদিন মঙ্গলবার (৬ জুন) দুপুরে তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- নাটোর জেলার সিংড়া থানার ডাকমন্ডপ গ্রামের আল আমিন এর ছেলে শাহারিয়া (৩০), যশোর জেলার সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের মৃত লুৎফর রহমান এর ছেলে মো. মনির (৪৭) ও ভোলা জেলার তজমুদ্দিন থানার লামছি শম্ভুপুর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. ইউনুছ প্রকাশ ইউসুফ মিয়া (৫৪)।

এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, এক জোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল, র‌্যাবের ২টি জেকেট উদ্ধার করে এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২০-৬৯১৮) জব্দ করে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আনোয়ারুল ইসলাম বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার বিকাল মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের কাগজপত্র যাচাই কালে বাসের ভিতরে শাহারিয়া নামের এক যাত্রী বাস থেকে দ্রæত নেমে যাওয়ার সময় বিষয়টি সন্দেহ হয়। এসময় পুলিশ তার ব্যাগ তল্লাসী করে র‌্যাবের জেকেটসহ ওয়াকিটকি, হাতকড়া ও খেলা পিস্তল পায়। এসময় তাকে বিজ্ঞাসা করলে ওই যাত্রীবাহী প্রতারক চক্রের সদস্য শাহারিয়া জানায়, ‘তারা সংঘবদ্ধ প্রতারক চক্র। মহাসড়কের চলাচলরত যাত্রীদের র‌্যাব সদস্য পরিচয়ে উঠিয়ে নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে। ওই চক্রের বাকি সদস্যরা প্রাইভেটকার যোগে নিমসার থেকে ঢাকার দিকে রওয়ানা হয়েছে’।

পুলিশ এ তথ্য পেয়ে ছয়ঘড়িয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে ওই প্রাইভেটকারের গতিরোধে সিগনাল দিলে তারা সিগনাল অমান্য করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। এসময় পুলিশও তাদের পিছু নেয়। এক পর্যায়ে প্রতারক চক্রের প্রাইভেটকারটি মাধাইয়া বাস স্টেশন এলাকা হয়ে ঢাকার উদ্দেশ্যে না ছুটে ইউ টার্ণ করে আবারও চান্দিনার দিকে ছুটে যায়। এক পর্যায়ে তারা বেলাশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি রেখে পালানোর চেষ্টাকালে পুলিশ প্রতারক মনির ও ইউসুফ মিয়াকে আটক করে। বাকি একজন পালিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্তের স্বার্থে তাৎক্ষনিক প্রকাশ করিনি। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

 

কুবি প্রতিনিধিঃ

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্যাম্পাস অংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৬ জুন) দুপুর ২টায় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সড়কের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় নেতাকর্মীরা ‘সন্ত্রাস হটাও, বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘সন্ত্রাসমুক্ত নিরাপদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাই’, ‘সন্ত্রাসবাদের বিষদাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, ‘কুবি শাখা ছাত্রলীগ সবসময় অন্যায়, অবিচার ও সন্ত্রাসবাদের বিপক্ষে ছিলো। এছাড়া সাংবাদিক সংগঠনের অফিসে যে ভাঙচুর হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। যারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘আজকে আমরা দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসীদের বিপক্ষে। যারা বঙ্গবন্ধু হলে ভাঙচুর থেকে শুরু করে প্রক্টর অফিসে নিয়মিত শিক্ষার্থীদের উপর হামলা, ভর্তি পরীক্ষার সময় বিশৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিক সংগঠনের অফিসে ভাঙচুর করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এসব সন্ত্রাসকে বয়কট করেছে। আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই।’

কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ বলেন, ‘কিছু অছাত্র ও বহিরাগত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, সাংবাদিক সংগঠনের অফিসসহ ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আসছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্র সংগঠন। বঙ্গবন্ধু সাংবাদিকদের সাথে গভীর সম্পর্ক রক্ষা করতেন। বঙ্গবন্ধুর আদর্শে লালিত কোন কর্মী এসব অপকর্মে লিপ্ত হতে পারে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী কিছু জানেন না বলে মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে হেনস্তা করেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা। এসময় কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্য সাবেক ছাত্রলীগ নেতা রেজা-ই -এলাহী দেখে নেয়ার হুমকি দিয়ে বলেন ‘গুণ্ডামির কি দেখেছো? সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে?’ ‘এই ক্যাম্পাস কারো বাপের না।’ এদিকে ঘটনার জেরে রবিবার (৪ জুন) রাতে সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও চলতি পথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

কুমিল্লা থেকে সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার টমছম ব্রীজ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জিলু মিয়াকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোয়েন্দা তথ্য, তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন দুপুরে টমছম ব্রীজ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ করে সদস্যরা।

গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার ওসমানী নগরের বড় ধিরারাই এলাকার মৃত. রইছ আলীর ছেলে।

মঙ্গলবার (৬ জুন) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দের জের ধরে আসামীর দুলাভাই আজগর আলী, তার ভাই আসমত আলীর সাথে গ্রেফতারকৃত আসামীর মারামারি হয়। মারামারিতে আসামীর দুলাভাই এর ভাই আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রেক্ষিতে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী জিলু মিয়া আত্মগোপনে চলে যায়। উক্ত মামলার বিচারিক কার্যক্রমে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীপন সাজা প্রদান করেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিতসহ অন্য একটি ধারায় ০২ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত ছিদ্দিক উল্যাহ (৬৮) উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের মৃত ছাইদুল হকের ছেলে।

মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি চৌমুহনী পৌরসভার চৌরাস্তা মোড় এলাকার রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই সময় ট্রাকচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোটার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শক্তিমত্তা প্রদর্শন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে পাইপগান, পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিতে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার (৬ জুন) সকাল থেকেই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিনত হয়৷ এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে বর্তমান এমপি মুজিবুল হক গ্রুপের বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের পৌর আ’লীগ নেতা মনসুর আলম আজাদ, পৌর যুবলীগ নেতা ফরাস উদ্দীন রিপন এবং আরিফুর রহমান মামুন এর পরিচয় পাওয়া গেছে। বাকী আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার শুরু থেকেই চৌদ্দগ্রাম বাজার সহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে কমপক্ষে ২০০ পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পà