All posts by jitu

শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রহ:) স্মৃতি বৃত্তি প্রদান

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলায় শহীদ আল্লামা ফারুকী (রাহ.) স্মৃতি মেধা বৃত্তি প্রদান ২০২২ সম্পন্ন হয়েছে।

২ জুন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া স্কুল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।

বেলা ১১ টায় স্কুল মাঠে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উল্যাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার হোসেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মকবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হুমায়ূন কবির বাবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ মহি উদ্দিন রিপন, শহীদ আল্লামা ফারুকী (রহ:) স্মৃতি সংসদের পরিচালক মাও: কামরুল আহসান আল-ক্বাদেরী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারী, ফিরোজ মাস্টার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, সহ সভাপতি ফারুক আহমেদ, উপ সম্পাদক কামাল আহমেদ, মাজহারুল ইসলাম বাবলা, উপজেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক সদস্য, সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দ প্রমুখ।

আলা হজরত ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুফতি মাও: জিয়াউল হক রেজবীর সভাপতিত্বে সঞ্চালনা করেন শহীদ আল্লামা ফারুকী (রাহ.) স্মৃতি মেধা বৃত্তির প্রতিষ্ঠাতা ও পরীক্ষা নিয়ন্ত্রক হাসান জুলহাস।

এছাড়া ও জুম্মা বাদ হাজীগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত প্যালেস পাটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বেলা ৫ টায় হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর বাবার এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী দুলালের কবর জিয়ার করেন।

ম্যানইউকে হারিয়ে ‘ডাবল’ চ্যাম্পিয়ন ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:

২৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ট্রেবল জয়ের দারুণ এক হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। অপ্রত্যাশিতভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রেবল জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারলেই হয়ে যাবে ঐতিহাসিক ট্রেবল জয়ের রেকর্ড।

সে পথে আপাতত অনেকদূর এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর এফএ কাপ জিতে ‘ডাবল চ্যাম্পিয়ন’ হলো ম্যানসিটি।

ম্যানসিটির এই বিজয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন জার্মান তারকা ইলকায় গুন্ডোগান। ম্যানসিটি অধিনায়কের পা থেকে এসেছে জোড়া গোল। তার এই জোড়া গোলেই এফএ কাপের শিরোপা উঠলো পেপ গার্দিওলাদের হাতে। ম্যানইউর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে ‘অপ্রত্যাশিত’ চ্যাম্পিয়ন বলার একটাই কারণ। আর্সেনাল যেখানে নিশ্চিত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছিলো, সেখানে হঠাৎ করেই গানাররা পিছিয়ে পড়ে। এগিয়ে যায় ম্যানসিটি। শেষ পর্যন্ত আর্সেনাল আর পারেনি, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। শেষ ৬ বছরে এ নিয়ে ৫মবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো তারা।

প্রিমিয়ার লিগের পর এফএ কাপ চ্যাম্পিয়ন হলো। এবার ট্রেবল জয়ের মিশন পেপ গার্দিওলার দলের সামনে। আগামী ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। যেখানে ম্যানসিটি মোকাবেলা করবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের।

ওয়েম্বলিতে স্পষ্ট আধিপত্য ছিল ম্যানসিটির। পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাবে। ৬০ ভাগ ম্যাচের দখল ছিল সিটির কাছে। ৪০ ভাগ ছিল ম্যানইউর কাছে। গোলপোস্ট লক্ষ্যে সিটি শট নিয়েছে ৫টি। ম্যানইউ নিয়েছে ৩টি। তবে পুরো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

ম্যাচের প্রথম মিনিট থেকেই তীব্র আক্রমণে ম্যানসিটি ফুটবলাররা দিশেহারা বানিয়ে ফেলে ম্যানইউ ডিফেন্সকে। যার ফলশ্রুতিতে মাত্র ১৩ সেকেন্ডে গোল করে বসেন ইলকায় গুন্ডোগান। এফএ কাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করলেন তিনি।

ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করলেন গুন্ডোগান। ৫১তম মিনিটে তার করা গোলেই বিজয় নিশ্চিত হয় ম্যানসিটির।

আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না : শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্ট:

মার্কিন ভিসানীতির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীটা অনেক বড়। ২০ ঘণ্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোনো দেশে আমাদের না গেলেও চলবে। আটলান্টিকের এপারে অনেক মহাসাগর ও আশপাশে অনেক দেশ আছে। তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে।

তিনি বলেন, আমরা নিজের পাওয়ারে চলবো। কারও মুখাপেক্ষী হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে- তা নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নেই। ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না।

শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করা এত সহজ নয়। কেউ ধ্বংস করতে পারেনি, আগামীতেও পারবে না। আমাদের একমাত্র শক্তি হচ্ছে দেশের জনগণ এবং দলের কর্মীরা।

তিনি বলেন, দেশ ও মানুষের স্বার্থে গড়ে ওঠা আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নয়ন হয়। এটা আজ প্রমাণিত। আওয়ামী লীগ মানুষের সংগঠন। মানুষের কল্যাণে কাজ করে। জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের আমলের উন্নয়ন চিত্র তুলে ধরে জানান, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। ২০০৮ সালের বাংলাদেশের সঙ্গে ২০২৩ সালের তুলনা করলেই সেটা দেখা যাবে। একদিনে একশ সেতু উদ্বোধন পৃথিবীতে কোনো সরকার করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে একটি ইনস্টিটিউটের মতো। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের মানুষের উন্নতি হয়েছে। দেশে স্থিতিশীলতা না থাকলে এ উন্নতি হতো না। ১৪ বছর ধরে সবক্ষেত্রে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেওয়া টেলিভিশনে বসে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। কে কী বললো আমরা দেখব না। আমরা কাজ করে যাবো।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর জন্যে বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করেন।

বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গ্যাস-তেল-কয়লার দাম বেড়ে গেছে, কয়লা পাওয়াই যাচ্ছে না। আমাদেরও পেতে সমস্যা হচ্ছে। জানি গরমে সমস্যা হচ্ছে। আমরা তো লোডশেডিং দূরই করে দিয়েছিলাম। করোনা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে এ সমস্যা হতো না।

স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আবার যাতে ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খুনি, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীরা যাতে আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে।

শেখ হাসিনা বলেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সোজা নয়। তিনি বলেন, তবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় বসলে চক্রান্ত করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে যেমন ২০০১ সালে চক্রান্ত করে আমাদের ক্ষমতায় আসতে দেয়নি তার ভোগান্তি এদেশের মানুষের হয়েছে। তাই মানুষকেও সজাগ থাকতে হবে। আবার তারা ভোগান্তিতে পড়বে, নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রেখে উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে গিয়ে গড়ে তুলবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

বাদল ও চিশতীর নেতৃত্বে ‘হাতিরঝিল সাংবাদিক ফোরাম’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরঝিল থানায় বসবাসরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত হয়েছে ‘হাতিরঝিল সাংবাদিক ফোরাম’।

শনিবার (০৩ জুন) সন্ধ্যা ৭টায় নতুন এই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে বিশেষ সংবাদ-এর সায়েদুল ইসলাম বাদলকে আহ্বায়ক ও রাইজিংবিডি ডটকম-এর সাজ্জাদ হোসেন চিশতীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।

অন্য সদস্যরা হলেন- সময়টিভির শেখ মাহাবুব আলম, গ্লোবাল টিভির মাহাতাব শফি, নিউজ ওয়াচের হাবিবুর রহমান বাবু, আজকের প্রভাতের মারুফ মালেক, পল্লী বার্তার মশিউর রহমান খান, অর্থবাজারের সামী হোসেন, বাংলার নবকণ্ঠের ওমর ফারুক, দিনের আলোর দিলোয়ার রহমান চৌধুরী, গণকণ্ঠের সাখাওয়াত হোসেন সাকু।

সভাশেষে জানানো হয়, শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেলো কলেজছাত্রের

 

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মাজহারুল ইসলাম বাঁধন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে নগরীর টমছমব্রীজ স্টাফ কোয়াটার পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মজহারুল ইসলাম বাঁধন কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডের সামবকশী এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের মামা আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টার দিকে বাঁধন বন্ধুদের সঙ্গে টমছমব্রীজ আর্মি ক্যাম্প সংলগ্ন স্টাফ কোয়াটার পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তিনি নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি।

শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

 

চাঁদনী আক্তার ,কুবি প্রতিনিধি

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিতি ৯৩.০৯ শতাংশ।

শনিবার (৩ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুবির ১০টি উপকেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরিক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোন ঘটনা ঘটেনি। তাছাড়া কোনো অসুবিধাও হয়নি। এ পরীক্ষার
সকল কেন্দ্র মিলিয়ে উপস্থিতি ৯৩.০৯ শতাংশ পরিক্ষার্থী।

আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, আগস্টের প্রথম সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোন সুবিধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সবার সার্বিক সহযোগিতা ছিল।

সার্বিক শৃঙ্খলার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপাচার্য স্যারের নির্দেশনায় প্রশাসনের উদ্যােগে প্রথমবারের মত সকল কেন্দ্রে বিএনসিসি ও রোভার স্কাউটের সহযোগিতায় বুথ করেছি। যেখানে পরীক্ষার্থীরা মোবাইল, ব্যাগ, ঘড়ি রাখার ব্যবস্থা ছিল। আমি মনে করি সু-শৃঙ্খলভাবে আমরা একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

প্রসঙ্গত, গত ২০ ও ২৭ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে এ দুই ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে দেশে তৃতীয় বারের মত গুচ্ছ ভর্তি পরিক্ষা শেষ হয়েছে।

চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ জুন সকালে চৌদ্দগ্রামের বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী (২৯) এবং একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২১)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কাতারে জিয়া পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে জিয়া পরিষদের ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন শাহ্‌জাহান সাজু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল আলম খাঁন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (রেজু)

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোহায় সালিমার ইস্তাম্বুল হল রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সকল স্তরের নেতা কর্মীরা উৎসবমুখর পরিবেশে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। এছাড়া সকল সদস্য পদ কাতার বিএনপির সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি শাহ্‌জাহান সাজু। সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রেজু)র সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন কাতার বিএনপির সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্বা সিরজুল ইসলাম মোল্লা, তাজুল ইসলাম, মুকবুল হোসেন মোল্লা, ইকবাল হোসেন রনি সহ অনেকে।

জিয়া পরিষদ কাতার এর কার্যকরী কমিটির তালিকাঃ

উপদেষ্টাঃ ১) মোঃ ইয়াছিন মিয়া ২) প্রকৌশলী মোসাদ্দেক হোসেন ৩) মোঃ মোতাহার হোসেন।

সভাপতিঃ শাহ্‌জাহান সাজু, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদকঃ সিরাজুল আলম খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাবেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রেজু), সহসাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন জিয়া, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ সৈকত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আহমেদ, প্রচার সম্পাদক সাঈদ ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, আপ্যায়ন সম্পাদক নাজিম উদ্দিন।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে বিএনপি সে নির্বাচনে যাবে না। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যাতে করে নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে পারে।

শত্রুতা করে এক সাথে কেটে ফেলা হয়েছে কৃষকের ৫ শতাধিক বেগুন গাছ

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২৪ শতাংশ জমির বেগুন গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ মে) বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে ওই ঘটনা ঘটে।

ভূক্তভোগী কৃষক বশির মিয়া ওই গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন বশির মিয়া।

কৃষক বশির মিয়ার স্ত্রী আয়েশা বেগম জানান, দুই পক্ষের মাধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। মঙ্গলবার (৩০ মে) আদালতে হাজিরার তারিখও ছিল। সেইদিন আদালতে মামলা না উঠায় ক্ষুব্ধ হয় প্রতিপক্ষরা। বিকেলে বাড়িতে এসে রাম দা, ছেনি হাতে নিয়ে আমার স্বামীকে হত্যা করতে বাড়িতে আসে। আমার স্বামী প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় ইসমাইল ও হোসাইন নামের দুই ব্যক্তি আমাদের ২৪ শতাংশ বেগুন ক্ষেতের সব গাছ কেটে ফেলে। এমন অবস্থায় আমরা দূর থেকে ডাক চিৎকার করে কান্না কাটি করলেও তাদের অস্ত্রের ভয়ে কাছে যেতে পারি নাই।

জানা যায়, মহিচাইল গ্রামের মাজু মিয়ার দুই সংসার ছিল। এক সংসারে বশির মিয়া অপর সংসারে ইসমাইল ও হোসাইন। দুই সংসারকে পৃথক ভাবে জমির কাগজপত্রও করে দেন। মাজু মিয়ার মৃত্যুর পর সৎভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এদিকে, এ ঘটনায় বিষ্মিত হয়ে পড়েছে এলাকাবাসী। কৃষি নির্ভর বাংলাদেশে সৃজিত বেগুন গাছগুলো নিধন কোন ভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী।

না প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানান, তাদের পরিবারে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে এই বলে এমন অমানবিক কাজ কোন ভাবেই মেনে নিতে পারছি না।

মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার à¦