All posts by jitu

দেবিদ্বারের ওয়াহেদপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েলসহ নানা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের ওয়াহেদপুরে দু:স্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, টিন শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) ওয়াহেদপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে ওয়াহেদপুর সমাজকল্যাণ পরিষদের  সভাপতি মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ি হাজী রবিউল্লাহ মুন্সী, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আলহাজ্ব মামুনুর রশিদ, সিঙ্গাপুর প্রবাসী  মহিউদ্দিন মফিজ  এবং যুবলীগ নেতা  প্রভাষক শামীম প্রমুখ।

 

মুরাদনগরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যা

 

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার যাত্রপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

নিহত প্রতিবন্ধী সেলিম মিয়ার বোন অরুনা বেগম জানান, রবিবার সকাল ৮ টার দিকে তার ছেলে ৯ বছর বয়সী মাশরাফির সাথে গাছ থেকে আমপারা কে কেন্দ্র করে মোচাগড়া গ্রামের বশির আহম্মেদের ছেলে জুনায়েদ এর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জুনায়েদ অরুনা বেগমের চোখে আঘাত করে গুরুতর জখম করে। পরে অরুনা বেগম কে সেখান থেকে উদ্ধার করে তার প্রতিবন্ধী ভাই সেলিম মিয়া চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যায়।

চিকিৎসা শেষে ঐদিন দুপুর ১টার দিকে সেলিম মিয়া বাড়িতে ফিরে বোনের মারধরের প্রতিবাদ করায় মোচাগড়া গ্রামের বশিরের ছেলে জুনায়েদ (১৫), জসিমের ছেলে আরিফ (৩০), ইয়ার হোসেনের ছেলে ছোটন (১৬), সিরাজ মাওলার ছেলে তাজু (৪০), মিস্টার চেয়ারম্যান এর ছেলে রিফাত (২৮), প্রবাসী আলম মিয়ার ছেলে নুর নবী (১৪) সহ ১৫ থেকে ২০ জন মিলে তাকে দেশীয় লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর যখন করে। মারধরের একপর্যায়ে সেলিম মিয়ার অবস্থা বেগতিক দেখে অভিযুক্তদের পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বলা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের হোতা ও বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল বাধন খুন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে প্রতিপক্ষের হামলায় রাহেজুল আমিন বাধঁন(৩০) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার (২৩ এপ্রিল)  দুপুরে উপজেলার বাশরা গ্রামে এ হামলায় আরো ৫ জন আহত হয়েছেন।

নিহত রাহেজুল আমিন বাধন বরখাস্তকৃত পুলিশ কনস্টেনল ও কিশোর গ্যাংয়ের হোতা ওই গ্রামের আলী আহমেদের ছেলে। সে নোয়াখালী জেলা পুলিশের বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, রবিবার সকালে বাশরা গ্রামের বাড্ডাবাড়ীতে হামলা করে বাধন ও তার কিশোর গ্যাংয়ের লোকজন। এ হামলায় ওই বাড়ীর নুরু মিয়ার ছেলে হাছান আহত হয়। এই ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় এলাকার লোকজন বাধনের বাড়ীতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের দরজা জানালা ভেঙে তার ঘরে প্রবেশ করে বিক্ষুব্ধ লোকজন। রামদা লাঠিসোটা দেখে ভয়ে বাধন বাচার জন্য পাশের রফিকুল ইসলামের দালানের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হামলাকারীর দল রুমের দরজা ভেঙে বাধনকে টেনেহিঁচড়ে বের করে দালানের প্রধান ফটকের সামনে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তাকে ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলায় আহত বাধন ও তার মা এবং ভাই সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেয়ার পর বাধন মারা যায়।

নিহত বাধনের ভাবি আয়েশা আক্তার বলেন, দক্ষিন পাড়ার হাসেম, রুবেল ও মানিকসহ ২০/২৫ জনের সন্ত্রাস বাহিনী রামদা, হকিস্টিক লোহার পাইপ নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে। তাদের ভয়ে আমার দেবর বাধন পাশের রফিক কাকার দালানে আশ্রয় নেয়। সেখানে গিয়েও তাদের হাত থেকে বাচতে পারেনি। এসময় সন্ত্রাসীরা আমাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

দালানের মালিক রফিকুল ইসলাম বলেন, বাধন আমার বিল্ডিংয়ে আশ্রয় নিলে হামলাকারীরা রুমের দরজা জানালা ভেঙ্গে আতংক সৃষ্টি করে এবং তাকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে বিল্ডিংয়ের সামনে ফেলে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, বাঁধনের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠছিল। কোনো জমি-জামা, দালান নির্মান ও অনুষ্ঠান করলেই তার কিশোর গ্যাংকে চাঁদা দিতে হতো। তার অপকর্মের প্রতিবাদ করলেই উল্টো হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হতো। তার হয়রানির শিকার বাসরাসহ আশপাশের গ্রামের লোকজন বাধনের অত্যাচার থেকে বাচতে এবং তার বিচার দাবী করে ২০২১ সালের ১৭ আগষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল থেকে বাধনসহ তার পরিবারের আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হলে সেখানে বাধন মারা যায়। বাধন পুলিশের কনস্টেবল পদে নোয়াখালী জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিভিন্ন অভিযোগের প্রায় দুই বছর আগে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চৌদ্দগ্রামে ২২০  বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২২০  বোতল ফেনসিডিলসহ  এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২৩ এপ্রিল জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চৌদ্দগ্রামের প্রতাপপুর গামী রাস্তায় মাথায় মোঃ খলিলুর রহমান @ খলিল (৩০) কে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে আটক করে। এ সময় তাঁর সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ২২০ বোতল ফেনসিডিল উদ্বার করে।

গ্রেফতার  হওয়া  ব্যক্তি হলেন, কুমিল্লার সদর দক্ষিণের  লালবাগ গ্রামের মোঃ কামাল হোসেন সর্দারের ছেলে মোঃ খলিলুর রহমান ওরফে  খলিল (৩০)।

গ্রেফতার  হওয়া খলিল জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য উক্ত স্থানে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এছাড়াও আসামী মোঃ খলিলুর রহমান @ খলিল (৩০) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা আছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিধ
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আবরার ফাহাদ আবিদ (৪) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের চরবাটা গ্রামের মধু মিয়ার বাড়ির আকবর হোসেনের ছেলে।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মরমজিদ গ্রামের রেনু বাজার টু জোবায়ের বাজার সড়কের মধু মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা আরিফ সবুজ জানায়, আবিদ বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল। ওই সময় জোবায়ের বাজার মুখি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারের শালঘরে বঙ্গবন্ধু ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের শালঘর এমইউ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,  যুবলীগ নেতা প্রভাষক শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  আবু কাউছার অনিক।

কুমিল্লাসহ ২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

 

ডেস্ক রিপোর্ট:

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংকেত বহাল থাকবে বলে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে এ সময়ে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

ভাগ্নের রডের আঘাতে ফুফার মৃত্যু, গ্রেফতার পাঁচ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাগনের লোহার রডের আঘাতে ফুফার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী।

নিহত মো.হোসেন (৬৬) উপজেলার রামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মিয়ার বাড়ির বাসিন্দা।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মিয়ার বাড়ির জাহিদ হাসান (১৯) আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫), মেহেদী হাসান (২১) ও উপজেলার মুছারপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুন্সি সওদাগর বাড়ির মো. ইসমাইল (৩৩)।

নিহত বৃদ্ধার ছেলে মোতাহের হোসেন জানায়, তারা তার নানার বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করে। তার মামাতো বোনের জামাই মো.ইসমাইল (৩৩) মোবাইলে তার সমন্ধি আহসান উল্যাহ সাজু (২৬) কে জানায় তার ভাই মেহেদী হাসানের (২৭) পারিবারিক বিষয়ে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন কটু কথা বলে আমার মা রোকসানা বেগম। এরপর আহসান উল্যাহ ও তার পরিবারের সদস্যরা বিষয়টি যাচাই বাচাই না করে বাড়ির উঠানে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। তখন তাদের কাকা আব্দুর রহিম (৪৫) বাধা দিতে গেলে তাকে তার ভাতিজারা হত্যার হুমকি দেয়। এ ঘটনা নিয়ে বাড়ির উঠানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। এক এপর্যায়ে আমার বাবা মো.হোসেন বিষয়টি মীমাংসার জন্য ঘটনাস্থলে গেলে তার ভাগনে জাহিদ হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করলে কপালের মাঝের বাম পার্শ্বে পড়ে গুরুতর জখম হয়। আরেক ভাগনে আহসান উল্যাহ সাজু পিছন থেকে বাবার পিঠে সজোরে লাথি মারে। এতে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় লোকজন তার মৃত্যুর সংবাদ পেয়ে আসামিদের তাদের ঘরে আটকে রেখে পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার কবল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মোতাহের হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে, রোববার সকালের দিকে ভিকটিমের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীতে ঈদের রাতে গুদাম থেকে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঈদের দিন রাত শনিবার ( ২৩ এপ্রিল) সাড়ে ১০ টার দিকে নগরীর তেলিকোনা এলাকার ১৭ নং ওয়ার্ডের গোবিন্দ পুকুর পাড়ের একটি কার্টনের গুদামে ভয়াবহ আগুন লাগে। ওই গুদামে শুধু খালি কার্টন থাকার কারণে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে আশেপাশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পরে।

কুমিল্লা ফায়ার সার্ভিস বাগিচাগাঁও এর সিনিয়র এসিস্ট্যান্ট অফিসার মো. বজলুর রশিদ জানান, আমরা আগুন লাগার খবর পাওয়ার সাথে ২ মিননিটের মধ্যে রেডি হয়ে ৩ মিনিটের মধ্যে আগুন লাগার ঘটনাস্থলে এসে পৌঁছাতে পেরেছি। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের মোট ১৫ জন কর্মী মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। একটি কার্টনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

কিসের থেকে আগুণ লাগছে এমন প্রশ্নের জবাবে বজলুর রশিদ বলেন, আমরা প্রাথমিল ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। অনুসন্ধানে আসল ঘটনা জানা যাবে। প্রা ৬ টি ঘর পুড়েছে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নি। তদন্ত সাপেক্ষে সব জানা যাবে। তিনি বলেন, আমরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিয়োজিত। জনগনে জানমাল হেফাজতের জন্য নিয়োজিত আছি বিধায় আমাদের কোন ছুটি নেই কিন্তু মানুষকে বাচানো তার শেষ সম্বল পুড়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের জানমাল বাচাতে পারলে তৃপ্তি ও মনে সুখ পাওয়া যায়।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামায অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামায অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় নামায আদায় করা হয়।