All posts by jitu

কুমিল্লায় মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে করে মাদক পরিবহণের সময় ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
অভিনব কৌশলে মাদক পরিবহণের সময় কুমিল্লা সদরের শালধর এলাকা হতে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহণে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৩ মার্চ বিকালে কুমিল্লা সদরের শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি গ্রামের শাহজাহান কবিরের ছেলে সাব্বির হোসেন সৌরভ (২১), একই গ্রামের নুরুজ্জামানের ছেলে নুরে আলম সিদ্দিক (২০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ থানার রাজগঞ্জ গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে আবু সাকিব অনু (২৪)। মাদক পরিবহণে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা অভিনব কৌশল অবলম্বন করে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে আলাদা বক্স তৈরী করে ফেন্সিডিল কুমিল্লা থেকে সংগ্রহ করে ঢাকায় পরিবহন করত।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবাই প্রবাসীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়: দুই পুলিশ ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে দুবাই ফেরত প্রবাসী মো.মহিন উদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম খান ও কনস্টেবল মুরাদ হোসেন।

গতকাল সোমবার (১৩ মার্চ) নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে ওই অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদেরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা (ক্লোজড) করা হয় বলে বলা হয়েছে। এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফেরার সময় মহিনকে আরেক প্রবাসী ব্যবসায়ী দুবাই এয়ারপোর্টে কিছু সোনা, একটি মোবাইল ফোন ও ল্যাপটপ ঢাকায় পৌঁছে দিতে দেয়। ঢাকা এয়ারপোর্টে যে ব্যক্তি মহিনের ছবি তাকে দেখাবে সে সামগ্রী গুলো তার থেকে নিয়ে যাবে। ঢাকা এয়ারপোর্টে দুই ব্যক্তি ছবি দেখিয়ে ১০ হাজার টাকা দিয়ে তাদের সামগ্রী গুলো নিয়ে যান। এরপর মহিন বাড়িতে পৌঁছালে দুবাই থেকে ওই প্রবাসী তার জিনিসপত্র পায়নি বলে অভিযোগ তুলেন। একপর্যায়ে গত ৩ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) শরীফুল ইসলাম প্রবাসী মহিনের বাড়িতে গিয়ে কোনো লিখিত অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গামছা দিয়ে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যান। পরে তাকে শারীরিক নির্যাতন করে এবং আগামী ২০ মার্চের মধ্যে ছয় লাখ টাকা ঘুষ দাবি করে। অন্যথায় তাকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। শেষে ২০ হাজার টাকা নগদ দিয়ে ছাড়া পান ওই প্রবাসী।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুইজনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয়া সেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, এক প্রবাসীর অভিযোগের আলোকে অভিযুক্তদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি নির্বাচন: দাউদকান্দির বারপাড়ায় সরব স্বতন্ত্র, নীরব নৌকা!

স্টাফ রিপোর্টার:
স্বতন্ত্র প্রার্থীদের ভারে দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর পরাজয়ের সমুহ আশঙ্কা রয়েছে। মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয়তা ও বিত্তবান হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের বড় একটি অংশের গোপন সমর্থন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের অনেকেই নৌকার প্রার্থীর সাথে প্রকাশ্যে থাকলেও গোপনে বিরোধিতা করছেন বলে জানা গেছে।

সরেজমিনে গেলে ভোটাররা জানান, আওয়ামীগের অনেকেই প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন এবং সমর্থনও জানিয়েছেন । কেন ভোট চাইছেন নৌকার বিপক্ষে এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, কেন্দ্র থেকে মনোনয়ন দিতে প্রার্থীদের নাম চাওয়া হয়। সে সময় তালিকায় যাদের নাম অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় তাদের অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ফলে উপজেলা কমিটির কেউ কেউ বিষয়টি মেনে নিতে পারেননি বা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে অনেকেই যোগ্য বলে মনে করছেন না । তাই বিদ্রোহী বা স্বতন্ত্রকে বিজয়ী করতে গোপন মিশনে নেমেছেন।

এসব বিষয় নৌকার প্রার্থী জানলেও ভোট হারানোর ভয়ে এখন মুখ খুলছেন না। নৌকার প্রার্থী মনির হোসেন জানান, নির্বাচন পরবর্তী সময়ে কারা কাজ করেছে তা জনসমক্ষে জানাবেন।

সঠিক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়াই প্রধান কারণ বলে মনে করছেন ভোটাররা। সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচনে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গ্রাম এলাকাগুলো নির্বাচনী আমেজে ভরপুর হয়ে ওঠে। গ্রামাঞ্চলের বাজার থেকে শুরু করে চা এর টেবিল, প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। এদৃশ্য গভীর রাত পর্যন্ত দেখা যায়।

তবে সরকার দলীয় নৌকা মার্কার প্রার্থীর চেয়ে অন্যান্য প্রার্থীদের মাঠে সরব দেখা গিয়েছে। এখন পর্যন্ত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় দেখা যায়নি জেলা উপজেলার নেতাদের। তবে প্রচার প্রচারণায় বাধ্যবাধকতা থাকায় স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া সঙ্গত কারণেই অংশ নেননি। তবে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে এখন পর্যন্ত জেলা এবং উপজেলার কোন নেতাকে মাঠে সরব ভূমিকা পালন পালন করতে দেখা যায়নি বলে তৃণমূলের নেতা কর্মীরা জানান।

নির্বাচনী মাঠে এখনও নেই কেন এবং উপজেলা কমিটির কেউ কেউ গোপনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ অস্বীকার করলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার। তিনি জানান, নৌকার প্রার্থীকে সমাবেশ ডাকার জন্য বলা হলেও তিনি ডাকেননি। তবে আমরা পর্যবেক্ষণ করছি। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কেউ কাজ করলেও সেটা আমার জানা নেই।

এদিকে ভোটার ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে আলাপকালে জানা গেছে, এখানে নৌকার প্রার্থীর পরাজয় হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে নির্বাচনী মাঠে ভোটের পরিবেশ, পরিসংখ্যান ও ভোটারদের অবস্থান সময়ে সময়ে বদল হয়। তাই কে জিতবে কে হারবে তা নিশ্চিত হতে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ১৬ মার্চ বারপাড়া ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মনির হোসেন তালুকদার(নৌকা), মাজহারুল ইসলাম(আনারস), মোঃ আলাউদ্দিন( ঘোড়া), এ কে আজাদ(টেবিল ফ্যান), আমীর হোসেন( অটোরিকশা), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া( মোটরসাইকেল), নজিবুল বশর সাদ্দাম( রজনীগন্ধা), মোঃ মোবারক হোসেন (চশমা) ও সুমন মিয়া( টেলিফোন)। নয়টি ওয়ার্ডের অস্থায়ীসহ ৬০টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়নে ভোট গ্রহন অুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ১৮ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯হাজার ২৪৩ এবং মহিলা ৯ হাজার ১৪ জন।

কুবিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র আয়োজনে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ডঃ মোঃ হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বন্ধুর উপদেষ্টা সাইদুল আল আমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কর্মসূচির বিষয়ে সংগঠনটির সভাপতি মারুফ আহমেদ বলেন, প্রত্যেক ২০১৩ সালের ২৯ শে অক্টোবর ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। তারপর থেকে প্রতিবছরই আমরা সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে প্রতিবছর রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিয়ে থাকি। তবে এবার জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা মূলক ক্যাম্পেইন এর আয়োজন করেছি।

প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন বলেন, আজকের এই সচেতনতা মূলক ক্যাম্পেইনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হেপাটাইটিস বি খুবই মারাত্মক একটি ভাইরাস, সুতরাং পরীক্ষা করার পরে যদি পজিটিভ আসে তবে সাথে সাথেই তোমরা ভ্যাকসিন দিয়ে দিবে। জরায়ু মুখের ক্যান্সার মরণব্যাধি। এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। রোগ হওয়ার কারণ জানতে হবে। এই ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।

রক্তমাখা ফ্রিজে মাছ-মাংস ও বোরহানি: হাজী বিরিয়ানিকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে রক্তমাখা ফ্রিজে মাছ-মাংস ও বোরহানি রাখায় হাজী বিরিয়ানি হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার (১৩ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে চৌমুহনী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ ৫-৬ দিন মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা এবং ১১০ লিটার বাসি বোরহানি ধ্বংস করা হয়। এ সময় তাদের ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

বিদেশি চাপ আমাকে কিছুই করতে পারবে না: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দিতে (টলাতে) পারে। কে চাপ দিল, কেন চাপ দিল সেটি আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। জনগণের স্বার্থে কাজ করি। জনগণ যা বলবে আমি তাই করব। বিদেশি চাপ আমাকে কিছুই করতে পারবে না।

সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত ৪ থেকে ৮ মার্চ এই সফর করেন তিনি।

বিদেশি দূতাবাসে দেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এসব বিষয়ে কোনো চাপ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা অভিযোগ করছে করুক। বিদেশি দূতাবাসে যাচ্ছে, বিদেশি কূটনীতিকদের ডেকে এনে বৈঠক করছে, বহির্বিশ্বে চিঠি পাঠাচ্ছে। এতে আমার কিছু যায় আসে না। কত ফোন এসেছে, কত হুমকি এসেছে, আমাদের উন্নয়ন থেমে গেছে? আমাদের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা এসেছে, তাই বলে আমাদের উন্নয়ন কাজ থেমে গেছে?

নোবেল জয়ী ড. ইউনূস প্রসঙ্গে বিশ্বনেতাদের চিঠির বিষয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, একজন ব্যক্তি একটি ব্যাংকের এমডি পদ হারিয়েছেন। তার বয়স হয়ে গেছে ৭০। নীতিমালা অনুযায়ী তিনি ওই পদে থাকতে পারেন না। এজন্য কত দেন দরবার। কত জায়গা থেকে ফোন, কতকিছু। আমেরিকা থেকে ফোন।

কুমিল্লায় টিউশন নির্ভর হাজারো শিক্ষার্থী

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

ছাত্র জীবনে টিউশনী করে না এমন শিক্ষার্থী খোঁজে পাওয়া  ‍মুশকিল। বিশ্ববিদ্যালয়সহ কলেজের অধিকাংশ শিক্ষার্থীরা টিউশনী করেই মূলত তাদের পড়ালেখার খরচ ও বাসা ভাড়া নির্বাহ করে থাকে। অনেক শিক্ষার্থী টিউশনীর আয় থেকে নিজের খরচ মেটানোর পর পরিবারকেও সহায়তা করে থাকে।

তেমনি কুমিল্লায় ও টিউশনের উপর নির্ভর হাজার শিক্ষার্থী। টিউশনী করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি মেটাচ্ছে পরিবারের চাহিদা। খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা শহরে ৮ থেকে ১০ হাজারের বেশি শিক্ষার্থী মেচে ভাড়ায় থাকেন। তারা কেউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ, মহিলা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে বিভিন্ন জেলা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসা। মেচে ভাড়ায় থাকা অনেক শিক্ষার্থীদের টিউশন নির্ভর জীবন কাটাতে হচ্ছে।

কুমিল্লা শহরে টিউশন নির্ভর ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীর সাথে কথা হয় দৈনিক আজকের কুমিল্লার এই প্রতিবেদকের। তারা জানান আমরা পড়ালেখার উদ্দেশ্য কুমিল্লা শহরে অবস্থান করতেছি। পড়ালেখার পাশাপাশি টিউশন করে চলছে জীবন। টিউশন করেই নিজের পড়ালেখার খরচ চালাতে হয়। তাছাড়া পরিবারের অবস্থা এতটা সচল না যে আমাদেরকে বাসা ভাড়া দিয়ে শহরে পড়াবে। তাই বাধ্য হয়ে টিউশন খুঁজতে হয়। যদিও পড়ালেখার পাশাপাশি টিউশন করা অনেকটা কষ্টকর তারপর ও করতে হবে কিছুই করার নাই। নিজের জীবনের জন্য হলে কষ্ট করতে হয়। আমরা টিউশন করে শহরে বাসা ভাড়া থাকি। যদি টিউশন বেশি থাকে তখন নিজে চলার পাশাপাশি পরিবারের ছোটখাটো আবদার মেটাতে পারি।

এসময় শিক্ষার্থীরা আরো বলেন, শহর জুড়ে কোচিং সেন্টারের ছড়াছড়ি। বিগত দিনে আমরা যেসব টিউশন থেকে ৪০০০ টাকা পাইতাম এখন ২০০০ থেকে ২৫০০ টাকা পেয়ে থাকি। বর্তমানে শহরে শিক্ষকের অভাব নাই। শিক্ষার্থীদের অবিভাবকরা যেখানে কিছু টাকা কম পায় ঐখানে তাদের ছেলেমেয়দের পড়াচ্ছ। ফলে দিন দিন টিউশনের চাহিদা কমে যাচ্ছে। এতে করে আমরা যারা টিউশন নির্ভর জীবন কাটাই আমাদের শোচনীয় ভাবে চলতে হচ্ছে।

তাছাড়া কুমিল্লা শহর আয়তনে বেশি বড় নয়। এ শহরে আউটসোর্সিং এর চাহিদা নাই বললেই চলে। যদি অন্য কোনো পার্ট টাইম কাজের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আমরা আরো ভালো ভাবে জীবন কাটাতে পারতাম।

পরিশেষে আমরা বলতে চাই সরকার যদি আমাদের জন্য পড়ালেখার পাশাপাশি অন্য কোনো পার্ট টাইম কাজ বা আউটসোর্সিং এর ব্যবস্থা করে তাহলে বিশেষ করে আমরা যারা টিউশন করে চলতেছি তারা পার্ট টাইম কাজ বা আউটসোর্সিং এর সুযোগ পেতাম। এতে আমরা বিভিন্ন কিছু শিখার পাশাপাশি দক্ষতা উন্নয়ন করতে পারতাম। এসব দক্ষতা ভবিষ্যৎ জীবনে আমাদের অনেক সহায়তা করবে।

বিক্ষোভের সময় গ্রেফতার ২২ হাজার জনকে ক্ষমা করেছে তেহরান

অনলাইন ডেস্ক:

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ২২ হাজার জনকে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ক্ষমা করে দিয়েছে। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই সোমবার এই তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া গত মাসের শুরুর দিকে খবর প্রকাশ করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভে অংশ নেওয়া হাজারো বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই বলেন, ‘এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এরমধ্যে ২২ হাজার ব্যক্তি রয়েছে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে এসব ব্যক্তিকে কত সময় মেয়াদি ক্ষমা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কখন অভিযোগ গঠন করা হয়েছিল মোহসেনি তা জানাননি।

হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ইরানের নীতি পুলিশ মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত বছরের ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি করে, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়।

এই ঘটনার জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা অন্তত ২০০ জনকে হত্যা করেছেন। শত শত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অস্থির পরিস্থিতিতে মাসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর ইরানের সরকারি ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কোনো হাতাহাতি বা মারধরের কারণে হয়নি। তার মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে।

আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের আমলে ভোট চুরির কোন সুযোগ নেই। সোমবার বিকাল সাড়ে ৪টায় কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের প্রতিনিধি দল আয়োজিত একটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা আমাদের সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অর্জিত সফলতার প্রশংসা করেন এবং আমাদের রূপকল্প-২০৪১ অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

আইসিসির মাস সেরা ক্রিকেটার ব্রুক

অনলাইন ডেস্ক:

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার গত বছরের ডিসেম্বর মাসেও একই খেতাব জিতেছিলেন। আর নারী ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।

এই মনোনয়নে ব্রুকের সঙ্গী ছিলেন à