All posts by jitu

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

 

নোয়াখালি প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন,  উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্যম ব্যাগা গ্রামের ছিদ্দিক উল্যাহ সমাজের মহসিনের বাড়ির মো.সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো.ফরহাদ (১৫)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজারের পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংকার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই ভাই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, ফারহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান,রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় নিহতে পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মার্সেইর কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় পিএসজির

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি ও নেইমার দলে থাকার পরও পরাজয় এড়াতে পারল না পিএসজি। মার্সেইয়ের কাছে হেরে কুপ দ্য ফ্রান্সের শেষ ১৬ থেকে বিদায় নেয় ফরাসি ক্লাবটি।

এদিন ম্যাচের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি লাভ করে মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।

প্রথমার্ধে এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণভাবে হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।

এর পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেও পিএসজি আর ঘুরে দাঁড়াতে পারেনি মেসি-নেইমাররা। ফলে জয় নিয়েই ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মার্সেই।

ঢাকার চেহারা বদলে দেবে রেল যোগাযোগ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রেল যোগাযোগকে অকার্যকর করার জন্য অতীতের সরকারগুলোর নেওয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেখেছি রেল নিয়ে নানা খেলা চলছে। ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারি সামরিক স্বৈরশাসকরা এদেশের কোন মঙ্গল বা উন্নতি চায় নি। যার কারণে সাধারণ মানুষের যাত্রী পরিবহনের যে কয়টা মাধ্যম ছিল একে একে তার সবই ধ্বংস করার চেষ্টা করে। এমনকি রেল লাভজনক নয়, এই অজুহাত তুলে রেলকেও বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। রেলের লোকবল গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়। শুধু তাই নয় অনেক রেল লাইনও বন্ধ করে দেওয়া হয়েছিল। সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখনই এটা করা হয়।

প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ রেলওয়ের ৩টি প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কি.মি. রেলপথে রূপপুর (ঈশ্বরদী), শশীদল (কুমিল্লা) এবং জয়দেবপুর (গাজীপুর) স্টেশন থেকে যুগপৎভাবে ট্রেন চলাচল এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

সরকার প্রধান বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এবং বঙ্গবন্ধু যমুনা সেতুতে রেলপথ সংযোগ স্থাপনসহ রেলকে পুণর্গঠনের পদক্ষেপ নেয়।

তিনি বলেন, দ্বিতীয় বার সরকারে এসে তার সরকার রেলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করে। কারণ, রেল মন্ত্রণালয় সড়কের সঙ্গে থাকায় অধিকাংশ বরাদ্দই সেখানে চলে যেত।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে তার সরকার ৬৫০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, ২৮০ কিলোমিটার মিটারগেজকে ডুয়ালগেজে রূপান্তর এবং ১ হাজার ২৯৭ কিলোমিটার লাইন পুনর্বাসন/পুনঃনির্মাণ করেছে। ১২৬ নতুন স্টেশন ভবন ও ২২৩টি স্টেশন ভবন পুনর্বাসন/পুনঃনির্মাণ করেছে। পাশাপাশি ৭৩২টি নতুন রেলসেতু, ৭৭৪টি রেলসেতু পুনর্বাসন/পুনঃনির্মাণ এবং ৫০টি ব্রডগেজ ও ৫০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ পুনর্বাসন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ১০৬টি লোকোমোটিভ, ২০ সেট ডিইএমইউ, ৫৩৫টি যাত্রীবাহী ক্যারেজ এবং ৫১৬টি মালবাহী ওয়াগন সংগ্রহ করেছি। ১৩০টি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন করেছি। ইতোমধ্যে ৪৪টি নতুন এবং বর্ধিত রুটে মিতালী এক্সপ্রেসসহ মোট ১৪২টি নতুন ট্রেন চালু করা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রেল যোগাযোগ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষে বেশ কয়েকটি মেগা প্রকল্প তার সরকার বাস্তবায়ন করছে— জানিয়ে শেখ হাসিনা বলেন, পদ্মাসেতু দিয়ে ঢাকা থেকে যশোরের রূপদিয়া ও সিঙ্গিয়া পর্যন্ত রেলপথ নির্মাণ দ্রুত এগিয়ে চলেছে। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের জন্য দুটি অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, খুলনা-মোংলা ব্রডগেজ রেললাইন, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল-লাইন নির্মাণ, ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর ডুয়েলগেজ ডাবল-লাইন নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, তার সরকার নতুন নতুন রেল লাইন করে যাচ্ছে যাতে সারা বাংলাদেশে একটি রেল যোগাযোগের নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়।

সরকার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ‘সিগন্যালিংসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যার আওতায় লুপ-লাইনসহ মোট ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক, রূপপুর রেলওয়ে স্টেশন ভবন, ৭টি কালভার্ট, ১৩টি লেভেল ক্রসিং গেট এবং সিগন্যালিং-টেলিকম কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে প্রকল্প এলাকার সঙ্গে দেশের অন্যান্য স্থানের রেল যোগাযোগ স্থাপিত হলো।

তার সরকার ঢাকা-চট্টগ্রাম করিডোরকে ডাবল-লাইনে উন্নীত করার প্রকল্প হাতে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বে এই করিডোরের ৩২১ কিলোমিটারের মধ্যে ২৪৯ কলোমিটার ডাবল-লাইন নির্মাণ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল-লাইন নির্মাণের উদ্দেশে এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউরোপিয়ান ইনভেস্টমেস্ট ব্যাংক এবং নিজস্ব অর্থায়নে ‘আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এছাড়া লাকসাম-কুমিল্লা ট্রেন চলাচল চালু করা হয়েছে। এখন শশীদল হতে রাজাপুর এবং কসবা হতে মন্দবাগ পর্যন্ত রেলপথ ডাবল লাইন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে যা আজকে উদ্বোধন করা হচ্ছে। অবশিষ্ট ৩৩ কিলোমিটার রুটে ডাবল লাইন এ বছরের জুনে সমাপ্ত হবে ইনশাআল্লাহ।

বর্ষসেরা গোলরক্ষকের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা

স্পোর্টস ডেস্ক:

ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের লড়াইয়ে ৩ তারকার নাম ঘোষণা করা হয়েছে। যেখানে এগিয়ে আছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখা এমিলিয়ানো মার্তিনেস। এছাড়া রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও মরক্কোর ইয়াসিন বোনো।

বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। যাদের ২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর-এই সময় কালে পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। এবার চূড়ান্ত তিন জনের নাম ঘোষণা করেছে ফিফা।

মার্তিনেস দুর্দান্ত গোলকিপিংয়ে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন। যদিও উদযাপনের ভঙ্গির কারণে সমালোচিত হয়েছিলেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন। তবে অ্যাস্ট ভিলার এই তারকা এখন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় দাবিদার।

জাতীয় দলের কোচ ও অধিনায়ক এবং গণমাধ্যমকর্মী ও ফুটবলপ্রেমীদের ভোটে এই তালিকা তৈরি হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। তারা বরুড়া পৌরসভার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুইজন ও আহত আরেক শ্রমিক মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। খাবার খেয়ে তারা ফের বেকারিতে যাওয়ার পথে বাজারের ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিরুদ্ধে কারাবন্দিদের স্লোগান

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গণে এবার আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কারাবন্দিরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ও হাজতখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৬৯ জন কারাবন্দিকে নিয়ে একটি প্রিজনভ্যান জেলা কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফটকে যায়। কারাবন্দিরা ভ্যান থেকে নামার সময় নানা অশালীন ভাষায় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দেন। এসময় তাদের বেশ উগ্র আচরণ করতে দেখা যায়। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে হাজতখানায় প্রবেশ করান। হাজতেও তারা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন বলেন, এটি পেশকারদের উসকানি। তারাই কারাবন্দিদের উত্তেজিত করেছেন।

তবে একাধিক পেশকারের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা কেন আসামিদের উসকে দিতে যাব? আসামিরা দীর্ঘদিন হাজতে থেকে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সকালে কিছু কারাবন্দি প্রিজনভ্যান থেকে নামার সময় ক্ষুব্ধ হয়ে আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। স্লোগানে যা বলেছেন, তা মুখে আনতে পারবো না।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন তারা। অন্যদিকে, বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।

এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীকালে দফায় দফায় সাত কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করেন তারা।

বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুই দফায় তলব করেছেন উচ্চ আদালত।

যৌতুকের কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মো. মামুন মিয়া (৩৩) পলাতক ছিলেন। আসামি মো. মামুন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে একই উপজেলার তারাপাশা এলাকার মিনার আলম খানের মেয়ে নন্দিনীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের কিছুদিন পর স্বামী মামুন স্ত্রী নন্দিনীকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন। স্বামীর নির্যাতনের কথা নন্দিনী তার মাকে জানালে তার মা গোপনে মামুনকে কিছু টাকা দেন। কিন্তু কিছুদিন পরে মানুন আবারও নন্দিনীকে তার বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে চাপ দেন। নন্দিনী বাবার বাড়ি থেকে টাকা আনতে অপারগতা প্রকাশ করলে মামুন নন্দিনীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ২০১৩ সালে ২০ এপ্রিল মামুন তারাপাশা এলাকার দিদার মিয়ার ভাড়া বাসায় স্ত্রী নন্দিনীর কাছে আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। নন্দিনী টাকা এনে দিতে পারবে না জানালে মামুন নন্দিনীকে মারধর করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পাঁচদিন পর ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনীর মৃত্যুর সময় তাদের আট মাস বয়সের একটি কন্যা সন্তান ছিল। এ ঘটনায় নন্দিনীর বাবা মিনার আলম খান বাদী হয়ে স্বামী মামুনকে একমাত্র আসামি করে ১ মে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন এসআই মো. ফজলুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।

দুর্নীতি মামলা: তারেক-জোবায়দার অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় এ বিচারকাজ চলবে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন বিচারক। এর আগে গত ১৯ জানুয়ারি এই মামলায় তারেক ও জোবায়দাকে ৬ ফেব্রুয়ারির মধ্যে হাজির হওয়ার জন্য একটি গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দেন আদালত । গেজেটের উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, এর আগে তাদের বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হলেও গ্রেপ্তার এড়াতে তারা বিদেশে চলে যাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।

বিচারক পুলিশকে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এবং পুলিশ তা করতে ব্যর্থ হয়। তাদের উপস্থিতির সুযোগ না থাকায় তাদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে বিচার চলবে বলে আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তারেক ও জোবায়দা লন্ডনে রয়েছেন। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক তার স্ত্রী জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেক রহমানের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও ২টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ভূমিকম্প আঘাত হানল ইন্দোনেশিয়ায়। আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ার জয়পুরাতে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা শহরের ১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের সৃষ্টি হয়।
এ ঘটনায় একটি রেস্তোরাঁ ভেসে গেছে। আরেকটি রেস্তোরাঁ ধসে যাওয়ার শঙ্কায় রয়েছে।

গত সোমবার দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশের প্রায় ১৬ হাজার মানুষ ইতোমধ্যে নিহত হয়েছে। এ ঘটনায় দেশ দুটির আরও কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

এসএসসি পাশের ২৬ বছর পর এইচএসসি পাশ করলেন শাহালম

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
ব্যক্তিগত ইচ্ছে পূরণের জায়গা থেকে অনেক গল্পের শুরু হয়। আর সেই গল্প এখন সারা দেশের মানুষের মুখে মুখে। এসএসসি পাশের ২৬ বছর পর ৪৮ বছর বয়সে এইচএসসি পাস করে সবাইকে চমকে দিয়েছেন চাঁদপুর পৌর শহরের ১৩নং ওয়ার্ড খালিশাঢুলী এলাকার মোঃ শাহালম বেপারী।

এ বয়সে এইচএসসি পাস করায় এলাকায় তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে মানুষের মাঝে। তার এ কৃতিত্বে খুশি পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ঢাকার আলহাজ্ব মুকবুল হোসাইন কলেজ এবং ঢাকা বোর্ডের সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন শাহালম বেপারী। শিক্ষার যে কোনো বয়স নেই, তা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। বুধবার (৮ ফেব্রুয়ারী) পরীক্ষার ফল প্রকাশ হলে এসব তথ্য জানা যায়।

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড খালিশাঢুলী এলাকার আব্দুল করিম বেপারীর ছেলে মোঃ শাহালম বেপারী ১৯৯৬ সালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কাজের খোঁজে ঢাকায় চলে যান। রোজগার করে বাড়িতে টাকা পাঠালে পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তির নিশ্বাস ছাড়েন। নিজেà¦