বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ষসেরা গোলরক্ষকের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৩
news-image

স্পোর্টস ডেস্ক:

ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের লড়াইয়ে ৩ তারকার নাম ঘোষণা করা হয়েছে। যেখানে এগিয়ে আছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখা এমিলিয়ানো মার্তিনেস। এছাড়া রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও মরক্কোর ইয়াসিন বোনো।

বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। যাদের ২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর-এই সময় কালে পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। এবার চূড়ান্ত তিন জনের নাম ঘোষণা করেছে ফিফা।

মার্তিনেস দুর্দান্ত গোলকিপিংয়ে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন। যদিও উদযাপনের ভঙ্গির কারণে সমালোচিত হয়েছিলেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন। তবে অ্যাস্ট ভিলার এই তারকা এখন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় দাবিদার।

জাতীয় দলের কোচ ও অধিনায়ক এবং গণমাধ্যমকর্মী ও ফুটবলপ্রেমীদের ভোটে এই তালিকা তৈরি হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করা হবে।