All posts by jitu

নোয়াখালী সদরে ৬ জুয়াড়ি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে সদর উপজেলা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ নগদ ৩হাজার ৫শত টাকা জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মো.আব্দুল খায়েরের ছেলে মো. সোহাগ (৪৩) মৃত মমিন উল্ল্যার ছেলে মো.বেলাল (৪০) মৃত আবুল হাশেমের ছেলে মো.আমির হোসেন (৪৮) মৃত ইউনুসের ছেলে মো.হারুনুর রশিদ (৪২) মৃত মোস্তফা মিয়ার ছেলে মো.আব্দুল মতিন (৪৮) মৃত জালাল আহম্মদের ছেলে মো.গিয়াস উদ্দিন(৪০)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর এলাকার আলমগীর মার্কেটের আজিম স্টোরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে ৬ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় খেলার সামগ্রী ও নগদ ৩হাজার ৫শত টাকা সহ ডিবি পুলিশ গ্রেফতার করে। এ সময় জুয়া আসর থেকে ১ বান্ডেল তাস ও জুয়া খেলার বোর্ড থেকে ৩হাজার ৫শত জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

চৌদ্দগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া কবিরাজ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার  করেছে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া মোহন মিয়া কবিরাজ  উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত শরবত আলীর ছেলে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ ও ৪ ফেব্রুয়ারি দুপুরে বীরচনদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী, ঈশানচন্দ্রনগর গ্রামের দেলোয়ার মিয়ার ভাড়াটিয়া সোহরাব মিয়ার শিশু কন্যাকে ফুসলিয়ে কবিরাজ মোহন মিয়া তার চায়ের দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় কবিরাজের দোকানে ও আশেপাশে কেউ ছিলনা। পরে শিশুটি চিৎকার দিলে ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয় কবিরাজ। বিষয়টি ভিকটিম শিশু তার পরিবারকে জানালে স্থানীয়দের পরামর্শে শিশুর বাবা সোহরাব মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কবিরাজ মোহন মিয়াকে আটক করে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঘোলপাশায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া নামে এক বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। ভিকটিমের জবানবন্দি নেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নোয়াখালীতে ইউপি সদস্য গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মো. আলেক হোসেন (৪৮) নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃত আলেক হোসেন উপজেলার ২নং কেশারপাড় ইউপির ১নম্বর ওয়ার্ডের লুধুয়া গ্রামের মাওলানা সাহেবের বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার।

মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত রোববার (৫ফ্রেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির লুধুয়া আবদুস সাত্তার মেম্বার বাড়িতে ফারুক হোসেন ও তার ভাই আলেক মেম্বারের নেতৃত্বে ১৪/১৫জনের একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দা-ছেনী লাঠিসোঠা নিয়ে মামলার বাদী ফারুক হোসাইনের বসতঘরে অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগে করে । এসময় বাদীর চিৎকারে জাকির হোসেন প্রকাশ কালু (৫০) নামের এক প্রতিবন্ধী সহ জাকিয়া বেগম (৬৫), আব্দুর রহিম (৫২)এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকে এলাপাথাড়ী কুপিয়ে,পিটিয়ে আহত করে। এরপর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী ফারুক হোসাইন বাদী হয়ে ইউপি মেম্বার আলেক হোসেন সহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনের নামে সেনবাগ থানায় মামলা দায়ের করে । মামলা দায়েরের পরপরই পুলিশ দুপুরে আলেক হোসেন মেম্বারকে গ্রেফতার করে ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

স্থগিত দেবিদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়ে উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সমন্বয়হীনতার অভিযোগে ২৬ জানুয়ারি কুমিল্লার দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি স্থগিত করে উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগ। পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি দায়িত্বপ্রাপ্ত ৭ জনের সাথে সমন্বয় করে কমিটি পুন:গঠনের জন্য নির্দেশা দেয়া হয়। কিন্তু ৭ কর্মদিবস পার হয়ে গেলেও আপনারা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা বা জেলার সভাপতির সাথে কোন যোগাযোগ করেন নি। বরং আপনার বিভিন্ন কার্যক্রম করার পায়তারা করছেন বলে জানা যায়। এ ব্যাপারে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অচিরেই সমন্বিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এমতাবস্থায় দেবিদ্বার উপজেলা আ’লীগের সমন্বিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হল। উল্লেখ্য যে, সম্মেলনে নির্বাচিত নেতবৃন্দ সাংগঠনিক কার্যক্রম করতে পারবেন।

এর আগে ২৬ জানুয়ারি দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক উল্লেখ করেন, বিগত বছরের ২ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে নেতা নির্বাচিত হয় এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করার জন্য স্থানীয় এম.পি রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার, নবনির্বাচিত সভাপতি এ কে এম শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনকে দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কিন্তু আপনারা কোন সমন্বয় না করে চলতি বছরের গত ১৫ জানুয়ারি মনগড়া একটি কমিটি উপস্থাপন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতিকে মিথ্যা তথ্য প্রদান করে বলেন উপরোক্ত ৭ জনের সাথে সমন্বয় করে কমিটি করেছেন। কিন্তু উল্লেখিত ৭ জনের মধ্যে ৫ জন সমন্বয়হীনতার কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর অভিযোগ দাখিল করলে জেলা আওয়ামী লীগের সভাপতি তৎক্ষনাৎ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি প্রকাশ না করার জন্য আপনাদেরকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেন। কিন্তু আপনারা জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশনা অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করেন। এই কার্যনির্বাহী কমিটি প্রকাশ হওয়ার পর স্থানীয় এম.পি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃনমূল কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং এলাকায় কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এমতাবস্থায় দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দ ব্যতিত প্রকাশিত কার্যনির্বাহী কমিটি স্থগিত করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত ৭ জনকে নিয়ে সমন্বয় করে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করার জন্য নির্দেশনা প্রদান করা হল।

কোম্পানীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল খালেক লন্ডনী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার মাঠে এ টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খেলায় ফেনীর সোনাগাজীর জাওয়াদ-জুয়ায়ের জুটিকে ২-০ সেটে হারিয়ে কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের একতা ক্রীড়া চক্র দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মিজান ও ম্যান অব দ্যা টুর্নমেন্টে হয়েছেন রানার্সআপ দলের মো.সিবগাত উল্যাহ।

খেলা পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য আবু নাছের কচির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারমান মিজানুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল তাসনিম হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্পও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী আলী, বামনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুস শাহীন আলোক।

অতিথিরা বিজয়ী দলের হাতে ৫০ হাজার টাকার ও রানার্সআপ দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের আয়োজন এই টুর্নামেন্টের মোট ১৪টি দল অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের দাতা সিরাজ উদ্দিন ও রফি উদ্দিন জসিম।

পদুয়ার বাজার বিশ্বরোড হতে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ জানুয়ারী রাতে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আমজাদ (৪০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পরীক্ষার্থীর নাম আন্নাতুল ফেরদাউস সালমা (১৭)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দাঁড়িস মিয়াজী বাড়ির মো.রেজওয়ান ওরফে আলাউদ্দিনের মেয়ে। সালমা স্থানীয় ব্রাক অফিস সংলগ্ন জামেয়া ইসলামিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দাঁড়িস মিয়াজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সালমা র্দীর্ঘ দিন থেকে বুক ব্যথায় ভুগছিলেন। বুক ব্যথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে

ডেস্ক রিপোর্ট:

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ দুটিতে আরও ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ানের।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, আরও (ভবন) ধসের শঙ্কা রয়েছে। তাই আমরা (নিহতের) প্রাথমিক সংখ্যা আটগুণ বাড়ার আশঙ্কা করছি।

সাক্ষাৎকার দেওয়ার সময় ভুক্তভোগী দেশ দুটিতে প্রাণহানির সংখ্যা ছিল ২ হাজার ৬০০ জন। নেই হিসাবে এর সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্যাথরিন স্মলউড।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সবসময় একই জিনিস দেখতে পাই, তা হলো- প্রাথমিক খবরে পাওয়া হতাহতের সংখ্যা পরবর্তী সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডব্লিউএইচও কর্মকর্তার এ সতর্কবার্তা যে মিথ্যা নয়, তার প্রমাণও দেখা যাচ্ছে এরই মধ্যে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের একদিন যেতে না যেতেই প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।

এখনো বহু এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাছাড়া বিরূপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ারও সংবাদ পাওয়া গেছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তীব্র হচ্ছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) তথ্যমতে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে।

আর দামেস্ক সরকার ও উদ্ধারকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪৪৪ জন। আহত আরও কয়েক হাজার মানুষের মধ্যে গুরুতর অবস্থা অনেকের।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্ক-সিরিয়ায় সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। গত এক শতাব্দীর মধ্যে ওই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম শক্তিশালী বলে জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে।১৯৯৯ সালে ইস্তাম্বুলের কাছে জনবহুল পূর্ব মারমারা সাগর অঞ্চলে আঘাত হেনেছিল একই মাত্রার একটি ভূমিকম্প। ওই ঘটনা ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ নিয়েছিল।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা প্রায় ১৪০০ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট:
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ৯১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা করছেন বলেই আপাতত জানিয়েছেন এরদোগান।

তবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নিজস্ব সোর্সের বরাতে পরিস্থিতি বর্ণনা করে জানাচ্ছে মৃতের সংখ্যা অনুমানের চেয়ে অনেক বেশি হতে পারে।

আর যুক্তরাষ্ট্রভিতত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউমান রাইটস জানিয়েছে, সিরিয়ায় এখন পর্যন্ত ৪৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ।

পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সবমিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৪ শ’ ছাড়িয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার। ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে, অনেক ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমন সইলু বলেন, ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। প্রতিবেশি দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সিসমোলজিস্টরা ভূমিকম্পটির মাত্রা ৭.৮ ছিল বলে জানাচ্ছেন। তারা বলছেন যে, ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পরেই দ্বিতীয় আরেকটি কম্পন অনুভূত হয়।

তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটিতে অবস্থিত। এর আগে ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন পদত্যাগ করেছেন। এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে তাকে অব্যাহতিসহ আট দফা দাবিতে চার দিন কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে ভিসি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। আমাদের ৮ দফা দাবির প্রায় দাবির সাথে ভিসি সহমত পোষণ করেছেন। পর্যায়ক্রমে আমাদের পরবর্তী দাবি গুলো মেনে নেওয়া হবে।

জানা যায়, গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অব্যাহতি সহ ৮ দফা দাবিতে কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারূরা। এর আগে, সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৮ দফা সম্ভলিত অফিসার্স এসোসিয়েশন সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের প্রদান দাবি ছিল, ৭২ ঘন্টার মধ্যে বর্তম