All posts by jitu

অছাত্রদের হলে উঠার চেষ্টা, ছাত্রলীগের সাথে হাতাহাতি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের পরিচয় ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওঠার চেষ্টা করেছেন সাবেক কয়েকজন ছাত্র। তবে তাদেরকে অছাত্র দাবি করে হলে ওঠতে বাধা দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস, সাবেক ছাত্র মাহী হাসনাইন ও ইকবাল খানসহ বেশ কয়েকজন ‘অবৈধ’ভাবে হলে ওঠার চেষ্টা করেন। এদের মধ্যে আমিনুর ছাড়া সকলেরই ছাত্রত্ব শেষ। তারা হলে ওঠতে গেলে তাদেরকে বাধা দেন হল ছাত্রলীগের নেতকর্মীরা। এ বিষয়ে এ পক্ষের নেতা স্বজন বরণ বিশ্বাস বলেন, আমার এক ছোট ভাইকে হলে উঠাতে গিয়েছিলাম। তারা আমাদেরকে কোনো কারণ ছাড়াই বাধা দিয়েছে।

তবে ক্যাম্পাসের ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন অছাত্ররা। তাদেরকে বাধা দেওয়ার বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এখানে হত্যামামলার প্রধান আসামিসহ কয়েকজন অছাত্র এসে হলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা নিরাপত্তা শঙ্কায় ভোগায় তাদেরকে প্রতিহত করতে গেছে। তারাই কয়েক মাস আগে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ককটেল ও ফাঁকাগুলির বিস্ফোরণ ঘটিয়ে গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, আমরা হলের সকল প্রক্রিয়া মেনেই শিক্ষার্থী তুলব। যারা হলে ওঠতে চেয়েছে, তারা হল প্রশাসন থেকে অনুমতি নেয়নি। আগামীকাল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।

এদিকে উভয় পক্ষের হাতাহাতি থামাতে গেলে সহকারী প্রক্টর অমিত দত্তের সাথেও বাগবিতণ্ডা ঘটে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। এসময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরীসহ কয়েকজনকে তাঁর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। এ বিষয়ে অমিত দত্তের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

কুবিতে পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব

চাঁদনী আক্তার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে হরেক রকমের পিঠাপুলি নিয়ে আয়োজন করা হয়েছে এক পিঠা উৎসব।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মোট ছয়টি স্টাইলের পাটিসাপটা, পানতুয়া, ভাপাপিঠা, পুলিপিঠা, সুজির ভরাসহ বিক্রি করা হয় হরেক রকমের পিঠা।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান মোসা. শামসুন্নাহার, বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ ও ড. মাসুদা কামালসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, স্বল্প সময়ে সকলের প্রচেষ্টায় আমরা প্রানবন্ত একটি পিঠা উৎসব আয়োজন করতে পেরেছি। এই উৎসব আয়োজনে যারা পরিশ্রম করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ প্রার্থীকে খুঁজতে ইসির তদন্ত

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে। নিখোঁজ এ প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ইসি রাশেদা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আসলে কী ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই। তবে সিসি ক্যামেরার বিষয়টি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যেই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

১৯১ অনলাইন পোর্টাল বন্ধের জন্য চিঠি: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। এরইমধ্যে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার ১৬৯টি অনলাইন পোর্টাল এবং টিভি চ্যানেলের ১৫টি অনলাইন পোর্টালসহ ৩৪৬টি অনলাইন পত্রিকার নিবন্ধন দেওয়া হয়েছে।

দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

আজ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে রাজধানী ঢাকা হতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১ হাজার ১৪১টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৫০৯ টি, সাপ্তাহিক ৩৪৫ এবং মাসিক পত্রিকা ২৮৭টি।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারি ইলেকট্রনিক গণমাধ্যম হিসাবে বাংলাদেশ টেলিভিশনে মানহীন অনুষ্ঠান প্রচারের সুযোগ নেই। রাষ্ট্রীয় নীতিমালা অনুসরণ করে বিটিভি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে সংগীতানুষ্ঠান, তথ্যচিত্র, নাটক, বিনোদনমূলক অনুষ্ঠানসহ নানাবিধ অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করেছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির বৈঠক

ডেস্ক রিপোর্ট:

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপির লিঁয়াজো কমিটি। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিঁয়াজো কমিটির সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত আছেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব উপস্থিত আছেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান, এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

হোমনায় অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি পাইপগান (দেশীয় তৈরী অস্ত্র), ১ রাউন্ড কার্তুজ (গুলি)সহ মো: রবিউল আউয়াল টিপুকে (৩৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

আটক হওয়া  মোঃ রবিউল আউয়াল টিপু  কুমিল্লার হোমনা উপজেলার  শরীফপুর গ্রামের নাছির উদ্দিন@পাশার ছেলে।

২৯ জানুয়ারি  ডিবি কুমিল্লা’র একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি প্রতিরোধ ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা উপজেলার  ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-টু-দুলালপুরগামী আনার ব্রীজের আশে পাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনা করলে সশস্ত্র ডাকাত দলটি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন লাঠি-সোঠা নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ ও থানা পুলিশ উক্ত ডাকাতদলকে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশী অভিযান পরিচালনা করতে থাকে।

তল্লাশীকালে একজন ব্যক্তিকে আহত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। তার আশে পাশে তল্লাশী করে ০১টি পাইপগান (দেশীয় তৈরি অস্ত্র), ০১ রাউন্ড তাজা কার্তুজ (গুলি), ১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রবিউল আউয়াল টিপু এবং নিজেকে উক্ত ডাকাত দলের সদস্য বলে জানায়। বর্তমানে আহত রবিউল আউয়াল টিপু কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছে।

তাৎক্ষনিকভাবে আহত আটক হওয়া  মোঃ রবিউল আউয়াল টিপুকে স্থানীয় জনগণের সহযোগীতায় হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে  স্থানান্তর করেন।

উক্ত ঘটনা সংক্রান্তে হোমনা থানায় গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপুর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং আহত গ্রেফতারকৃত আসামি ও সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ০২টি মামলা রুজু করা হয়েছে। অস্ত্রধারী ডাকাতদের গ্রেফতার ও সনাক্ত করনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আহত আসামী মোঃ রবিউল আউয়াল টিপু (৩৫) এর বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতি প্রস্তুতিসহ ০৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদ্রাসার সামনে অজ্ঞাত ট্রাকের চাপায় মো: আজমির হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার(৩০ জানুয়ারি) বেলা ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আজমির হোসেন  কুমিল্লা সদর উপজেলার আশোকতলা গ্রামের মোঃ ওয়াব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদ্রাসা সামনে একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ আজমির হোসেন মারা যান।

বিষয়টি ময়নামতি হাইওয়ে থানার ওসি নিশ্চিত করে বলেন,আমি খবর পেয়ে লাঁশ উদ্ধারের জন্য ফোর্স পাঠিয়েছি।

এসি’র যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল মদসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
বিশেষ প্রক্রিয়ায় মাদক পরিবহনের সময় কুমিল্লার সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকা হতে ১ হাজার ১৩৬ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অদ্য ৩০ জানুয়ারী সকালে সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় এসি’র পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১ হাজার ১৩৬ বোতল বিদেশী’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ এর ভিতরে এসি’র পুরাতন যন্ত্রাংশের আড়ালে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস। আলোচক ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপক ও সভাপতি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধি, অভিবাসন সংশ্লিষ্ট এনজিও যেমন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, রামরু, সিসিডিএ ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি এবং সাংবাদিকসহ ৮০ জন স্টেকহোল্ডার।

মূল প্রবন্ধ উপস্থাপক দেবব্রত ঘোষ তার উপস্থাপনায় বৈদেশিক কর্মসংস্থান ২০২২ চিত্র তুলে ধরেন। বিএমইটি’র তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ থেকে পৃথিবীর ১৭০টি দেশে মোট ১১,৩৫,৮৭৩ জন (পুরুষ – ১০,৩০,৪০৭ জন, নারী – ১,০৫,৪৬৬ জন) চাকরি নিয়ে গমন করেছেন। সৌদি আরবে – ৬,১২,৪১৮ জন (মোট অভিবাসনের ৫৪%), ওমানে – ১,৭৯,৬১২ জন (মোট অভিবাসনের ১৬%), সংযুক্ত আরব আমিরাতে – ১,০১,৭৭৫ জন (মোট অভিবাসনের ৯%), সিংগাপুরে – ৬৪,৩৮৩ জন (মোট অভিবাসনের ৬%), মালয়েশিয়াতে – ৫০,০৯০ জন (মোট অভিবাসনের ৪%) গমন করেছেন।

দেবব্রত ঘোষ জানান, ২০২২ সালে নারী অভিবাসন হয়েছে মোট – ১,০৫,৪৬৬ জনের। সবচেয়ে বেশি নারী কর্মী গন্তব্য দেশগুলো সৌদি আরবে – ৭০,২৭৯ জন (৬৭%), ওমানে – ১৬,৫৪৪ জন (১৬%) এবং জর্ডানে – ১১,৮৭৯ জন (১১%)। তিনি জেলা ভিত্তিক বৈদেশিক কর্মসংস্থান–২০২২ এর তথ্য তুলে ধরেন। গত বছর কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ ১,০৫,৯৯৭ জন চাকরি নিয়ে বিদেশ গমন করেছেন। চট্টগ্রাম জেলা থেকে ৬৯,৪৪৮ জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬২,৬৯৮ জন, নোয়াখালী থেকে ৪৮,৩৯৩ জন, চাঁদপুর থেকে ৪৫,৪৫৫ জন এবং টাংগাইল থেকে ৪২,৩৭৯ জন।

তিনি দেশ ভিত্তিক রেমিট্যান্স তথ্য ২০২২ তুলে ধরেন। গত বছর প্রবাসীরা দেশে মোট ২১,২৮৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। সৌদি আরব থেকে ৪০১৫.৪৯ মিলিয়ন মার্কিন ডলার (১৯%), যুক্তরাষ্ট্র থেকে ৩৭১২.৬৪ মিলিয়ন মার্কিন ডলার (১৭%), সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫৯৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার (১২%), যুক্তরাজ্য থেকে ২০৬৯.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (১০%), কুয়েত থেকে ১৬১১.৯৭ মিলিয়ন মার্কিন ডলার (৮%) এবং কাতার থেকে ১৩৬০.৩১ মিলিয়ন মার্কিন ডলার (৬%) রেমিটেন্স এসেছে।

আলোচক কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, বিদেশ যাবার আগে যেকোন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে বেতন যেমন বেশি পাওয়া যায় আবার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তিনি জানান, টিটিসিতে পরিচালিত অধিকাংশ কোর্স করতে তেমন কোন টাকা খরচ হয় না বরং অনেক কোর্স আছে যেখানে প্রশিক্ষণার্থীরা কোর্স শেষে প্রায় ১০ হাজার টাকা পায়। বিদেশ ফেরতদের জন্য আরপিএল সুবিধা রয়েছে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস তার বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব আলোচনা করেন। হুন্ডির মাধ্যমে রেমিটেন্স না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠানোর আহবান জানান তিনি। কাজ ও ভাষা শিখে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা, আর্থিক স্বাক্ষরতা, মানব পাচার, উচ্চ অভিবাসন ব্যয়, দালালদের দৌরাত্ন নিয়ে কথা বলেন তিনি। প্রবাসীদের কল্যাণে ও স্বার্থ রক্ষায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নানামূখী উদ্যোগের কথা উল্লেখ করেন।

বিসিকের উপমহাব্যবস্থাপক, জেলা সমাজসেবার উপপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি, ব্র্যাক প্রতিনিধি, দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি দেবব্রত ঘোষ জানান, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদেশগমনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা এবং সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। মানব পাচার, উচ্চ অভিবাসন ব্যয়, দালালদের দৌরাত্ন ও প্রতারণা রোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে ব্যাপক প্রচারণা অব্যাহত আছে।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপহার পেয়ে আনন্দিত মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং উপজেলার ময়নামতি ঝুমুর খাজা গরিবের নেওয়াজ মাদ্রাসার এতিম শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ঝুমুর খাজা গরিবের নেওয়াজ মাদ্রাসার মাঠে  সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কুমিল্লা সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার।