All posts by jitu

মুরাদনগরে কৃষি জমির মাটি রক্ষা করতে গিয়ে কৃষক খুন

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমির মাটি রক্ষা করতে গিয়ে মারধরের ঘটনায় খোকন মিয়া নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের পাশের হাসান ইটভাটায় এই হত্যার ঘটনাটি ঘটে।

নিহত কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া (৬২) উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহত কৃষক খোকন মিয়ার ছেলে কাইয়ুম বলেন, আমাদের জমি পত্তন দেওয়া হয়েছিলো কামাল চেয়ারম্যানের কাছে। এ নিয়ে আমাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ ছিলো না। হঠাৎ শুনি আমাদের জমির মাটি নাকি কামাল চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে বিক্রয় করে দিছে। পরে আমি কামাল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জমিতে থাকা তার অতিরিক্ত মাটি বিক্রয় করেছে এবং আমরা যেন বাধা দেই। উনার কথা অনুযায়ী গিয়াস ও তার ছেলে রনিকে আমাদের পক্ষ থেকে কয়েকবার বাধা দিলেও তারা রাতের আধারে ভেকুদিয়ে জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। বুধবার রাত ৮টার দিকে অন্যদিনের মতো মাটি কাটায় বাধা দেওয়া হলে গিয়াস ও তার ছেলে রনি আমার বাবা এবং আমাকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায় তারা আমার বাবার তলপেটে সজোরে লাথি মারলে তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করে। আমি আমার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

হাসান ইটভাটার মালিক সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, আমি অসুস্থ হওয়ার কারণে গতবছর থেকে ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ইটভাটার জমিতে থাকা ইট তৈরির মাটিগুলো স্থানীয় গিয়াস উদ্দিন ও তার ছেলে রনির কাছে বিক্রয় করে দেই। আমি যেই জমিগুলো পত্তন নিয়ে ইটভাটা তৈরি করেছি সেই মালিকগন কিছুদিন আগে আমাকে মোবাইল ফোনে জানান যে তাদের জমিতে থাকা ইট তৈরির মাটির পাশাপাশি জমির মূল মাটি কেটে নিয়ে যাচ্ছে গিয়াস ও তার ছেলে। তখন আমি তাদের বাধা দিতে বলি, কারণ আমি তাদের কাছে কোন জমির মূল মাটি বিক্রয় করিনি। আমি বর্তমানে খুব অসুস্থ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। তাই এ বিষয়ে আমি আর কারো সাথে যোগাযোগ করতে পারিনি।

স্থানীয় একাধিক কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত রাতের আধারে কৃষি জমি ও গোমতী নদীর মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। এ বিষয়ে বহুবার জমির মালিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেইনি প্রশাসন। শত শত হেক্টর কৃষি জমির মাটি রাতের আধারে লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৫৪টি ইটভাটার মালিকদের বিরুদ্ধে। উপজেলার বেশ কয়েকটি জায়গার খালের পানি নিষ্কাশন বন্ধ করে ড্রাইভেশন তৈরি করে বেপরোয়া ভাবে দিনে-রাতে কৃষি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। স্থানীয় প্রশাসন যদি এ বিষয়ে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহন করতেন তাহলে আজ হত্যার ঘটনাটি ঘটতোনা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর গর্জনখোলায় প্রায় দেড় লক্ষ পিস ভারতীয় আতশবাজিসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকা হতে ১ লক্ষ ৪৪ হাজার পিস ভারতীয় আতশবাজিসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ ঘটনায় চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারী রাতে নগরীর গর্জনখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া চোরাকারবারি হলেন কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে সিফাতুল্লা সাকিব (২২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মিডিয়ার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে কুমিল্লায় অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার:
ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা স্মরণে কুমিল্লার মিডিয়ার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পেলে ও ম্যারাডোনা একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ।

আগামী ২৪ জানুয়ারি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩ টায় শুরু হবে এ ম্যাচটি।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এ ম্যাচটির সার্বিক সহযোগিতায় থাকবেন এস কিউ গ্রুপ ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশন।

আগামীকাল দুদলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে।

লালমাই সড়কে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তার ওপর থেকে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৭ টায়  কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বড় ধর্মপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মরদেহ দুটি থেঁতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। মরদেহ দুটি ফাঁড়িতে আনা হয়েছে। তারা দুজনই পাইপ ফিটিংয়ের কাজ করতেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুমেকের হোস্টেলে ইন্টার্ন চিকিৎসকের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিললো চিরকুট

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) হোস্টেল থেকে মিনহাজুল করিম ভূঁইয়া (২৮) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

নিহত মিনহাজুল করিম ভূঁইয়া চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। তিনি মেডিকেল কলেজের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানান, বুধবার রাতে সার্জারি-১ বিভাগে তার নাইট ডিউটি ছিল। কিন্তু যথাসময়ে তিনি হাসপাতালে না এলে তাকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। একপর্যায়ে রাত ৯টা পার হয়ে গেলেও তিনি হাসপাতালে না আসায় ২৫ ব্যাচের মোদাচ্ছের নামে এক ইন্টার্নকে তার হোস্টেলে পাঠানো হয়।

সেখানে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান মোদাচ্ছের। দরজা ধাক্কা দিলেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পাশের কক্ষের শিক্ষার্থীদের ডাকেন। একপর্যায়ে তারা জানালা দিয়ে দেখেন, অ্যাপ্রোন পরা অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে মিনহাজ ঝুলে আছেন। দ্রুত দরজা ভেঙে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এর অনেক আগেই তিনি মারা যান বলে তাদের ধারণা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, যে কক্ষে মিনহাজের মরদেহ পাওয়া যায়, সেখানে তিনি একাই থাকতেন। ঘটনাস্থলে গিয়ে একটি নোট উদ্ধার করা হয়। যাতে সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি ছাড়া আর কেউই দায়ী নয়’। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।

চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ সামগ্রী চুরি

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ভূমিহীনদের জন্য মুজিব বর্ষের উপহারের ঘর নির্মাণকালে বাধা প্রদানসহ নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কিশোরদের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে থানায় অভিযোগ করেছেন সংশ্লিষ্ট নির্মাণ ঠিকাদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের সায়েদুল হকের ছেলে সাহেদ, নুরুল আলমের ছেলে অনিক মো: ইয়াছিনের ছেলে বাবু, আব্দুর রশিদের ছেলে তারেক, বেলাল হোসেনের ছেলে আকাশ, আলমগীর হোসেনের ছেলে ইমন, দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল মান্নান, ভাজনকরা গ্রামের আলী হোসেনের ছেলে রুপু, আলমগীর হোসেনের ছেলে আরিয়ান, শহিদুল ইসলাম সেলিমের ছেলে নিয়ন, কুলাশার গ্রামের দুলালের ছেলে আরাফতসহ অজ্ঞাতনামা আরও কতিপয় কিশোর সঙ্গবদ্ধ হয়ে শিলরী গ্রামে বজু মৌলভীর বাড়ির সামনে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা ঐদিন রাতের যে কোনো সময় ওই স্থানে তালাবদ্ধ একটি কাঁচারী ঘরে সংরক্ষিত নির্মাণ কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মটর, আনুমানিক ১ টন রড, ৩০ বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে নির্মাণ শ্রমিকরা কাজে গেলে বিষয়টি জানতে পেরে ঠিকাদার গোলাম সরওয়ার জাশেদকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক বিষয়টি আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়াসহ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে নির্মাণ ঠিকাদার গোলাম সরওয়ার জাশেদ জানান, ‘শিলরী, ভাজনকরা ও কুলাশার গ্রামের কতিপয় কিশোর ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা নির্মাণ কাজ বন্ধ করে দিবে বলে এবং আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। পরে সোমবার রাতে তারা রড-সিমেন্টসহ লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর আগেও দুইবার সিমেন্ট চুরি হয়েছে। জনশ্রুতি রয়েছে তারা সকলেই কিশোর গ্যংয়ের সদস্য। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আশা করছি এ বিষয়ে তাঁরা কার্যকর পদক্ষেপ নিবেন।’

এ ব্যাপারে আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আলকরা ইউনিয়নের শিলরীতে ভূমিহীনদের জন্য নির্মাণাধিন ঘরের নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। জানতে পেরেছি ঘটনাটি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা করেছে। এলাকাবাসী চায় কিশোর গ্যং নির্মূল হোক। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঠিকাদারের অভিযোগের প্রেক্ষিতে এসআই তোফায়েলকে ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সুয়াগাজী বাজার হতে ২০.৭ কেজি গাঁজাসহ একজন মাদক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা হতে ২০.৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অদ্য ১৮ জানুয়ারী রাতে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন লক্ষীপুর জেলার সদর থানার শ্যামগঞ্জ গ্রামের মোঃ সুজন হোসেন সুজা এর ছেলে মোঃ মোক্তার হোসেন (২৮)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় ক্ষুদ্র ও কুটির শিল্প মালিকদের নিয়ে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প মালিকদের নিয়ে বিসিক জেলা কার্যালয়ের মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন এবং পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষে  ১৮ জানুয়ারি আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিকের অন্তর্ভুক্ত প্রায় ৩০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প মালিক, বিসিক জেলা কার্যালয়, কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক মো: মুনতাসির মামুন এবং শিল্পনগরী কর্মকর্তা মো: শামসুল আলম । ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এবং পালবিল প্রাইভেট পার্টনারশীপ ফর রিএন্টিগ্রেশন  আওতায় এটি আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থান করেন। উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

তিনি বিদেশ ফেরত অভিবাসীদের পূনরেকত্রীকরণে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ের বিষয় তুলে ধরেন। এরমধ্যে পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পূনর্বাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, নারী পূনর্বাসন ঋণ, সাধারণ ঋণ এবং বিভিন্ন সঞ্চয়ী সেবার কথা তুলে ধরেন।

এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাসফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,বোয়েসেল, এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবা যেমন প্রবাসীর মেধাবী সন্তাদের শিক্ষাবৃত্তি, মৃত্যের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান, চিকিৎসা ভাতা,বীমা সুবিধা, শ্রম কল্যাণ উইং-এর মাধ্যমে আইনি সুবিধা, প্রবাস বন্ধু কল সেন্টার, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। এছাড়াও তিনি বিদেশ ফেরত প্রবাসীদের পিপিপি-২ প্রকল্পে মাধ্যমে কিভাবে সহায়তা করা হবে তার বর্ণনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

কর্মশালায় আরো জানানো হয় যে, অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের হেল্পলাইন নম্বর: ০১৭১৩০৮৬৩৩০ (কুমিল্লা) এবং ০১৭৩০৬৬৬৯৩৬ (ঢাকা) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

সবশেষে বিসিক জেলা কার্যালয়, কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক মো: মুনতাসির মামুন বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, তথ্য পেলাম। এই কর্মশালার মাধ্যমে আমরা সকলেই এই সকল তথ্য সকল শিল্প মালিকদের কাছে পৌঁছে দিব। তিনি আরও জানান যে, অনেক শিল্প মালিক আমাদের কাছে দক্ষ শিল্প শ্রমিকের চাহিদার কথা বলেন। এক্ষেত্রে বিদেশফেরত অভিবাসী থাকলে আমরা অবশ্যই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ করে দিব।

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা দিপ্তীসহ ৪ জন কুমিল্লা থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

ঢাকায় আসার পথে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা জানান, ১৬ই জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিএনপি অভিযোগ করেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক পাঁচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলà¦