স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা হতে ২০.৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল অদ্য ১৮ জানুয়ারী রাতে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন লক্ষীপুর জেলার সদর থানার শ্যামগঞ্জ গ্রামের মোঃ সুজন হোসেন সুজা এর ছেলে মোঃ মোক্তার হোসেন (২৮)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
