,

করোনার হটজোন দেবিদ্বারের রসুলপুর বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার করোনার হটজোন এখন দেবিদ্বার। এ উপজেলায় ১০৯ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত। প্রতিদিনই এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু করোনার এ ভয়াবহ পরিস্থিতিতেও উপজেলায় কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা রয়েছে। সেই সুযোগ নিচ্ছে অসচেতন মানুষরা, বিশেষ করে মহিলারা।

বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা গেছে  দেবিদ্বার রসুলপুর বাজারে। ঈদের কেনা কাটায় ব্যস্ত মহিলারা। নেই কোন সামাজিক দূরত্ব।

অনেকে বলছেন, অসচেতন মানুষ আর ব্যবসায়িদের জন্যই দেবিদ্বার মৃত্যুপুরীতে পরিণত হবে।